এখন তখন অবস্থা পেলের, যা জানাচ্ছে ফুটবল সম্রাটের পরিবার

Pele health condition : ভালো নেই তিনি। একেবারেই ভালো নেই ফুটবল সম্রাট। ক্যানসারের মারণ থাবা ক্রমশ জাঁকিয়ে বসছে শরীরে।

inscript
২ মিনিট
এখন তখন অবস্থা পেলের, যা জানাচ্ছে ফুটবল সম্রাটের পরিবার

ঘড়ির দিকে নজর সবার। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালে ডাক্তারদের মধ্যে উৎকণ্ঠা, পরিবারের মানুষের চোখের কোলে জল। অন্যদিকে সেই উৎকণ্ঠার ঢেউ সাও পাওলো, ব্রাজিলের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। পেলে কেমন আছেন? আপামর ফুটবল ভক্তদের প্রশ্নে মাথা নাড়াচ্ছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের ডাক্তাররা। ভালো নেই তিনি। একেবারেই ভালো নেই ফুটবল সম্রাট। ক্যানসারের মারণ থাবা ক্রমশ জাঁকিয়ে বসছে শরীরে।

বিশ্বকাপ ফুটবল চলাকালীনই খবরটা ছড়িয়ে পড়ে সর্বত্র। এমনিতেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ লড়ছিলেন অনেকদিন ধরে। হাসপাতালে ভর্তি হওয়ার পর সবার প্রশ্ন, পেলের কী হল? তড়িঘড়ি হাসপাতালে কেন? কিন্তু আশ্বস্ত করেছিলেন ফুটবল সম্রাট নিজেই। বলেছিলেন, নিছকই রুটিন কিছু পরীক্ষা। বহুদিন ধরে এই রুটিন চেকআপের মধ্যেই দিন কাটছে তাঁর। সে জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিনয় অথবা লেখালিখি সবেতেই দক্ষ পেলে, ফুটবল সম্রাটের জীবনের যে সত্য অনেকেরই অজানা

Pele : ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট তিনিই

কিন্তু অবস্থা খারাপ হতে শুরু করল তারপরই। ক্যানসারের সঙ্গে তাঁর দুর্বার গতি কিছুতেই কাজ করছে না। ট্যাকল করে বারবার তাঁকে থামিয়ে দিচ্ছে। একটা সময় পর চিকিৎসকরা দেখলেন, কেমোথেরাপি কোনও কাজই দিচ্ছে না। শেষমেশ যন্ত্রণা কমাতে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে পেলেকে ভর্তি করা হয়। সেখানে শুয়েই ফুটবল বিশ্বকাপের দিকে নজর রাখছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর শরীর ফের ভেঙে পড়ে। পেলের মেয়ে কেলি নাসচিমেন্তো বাবাকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখা, আরও একটা রাত। এখনও লড়াই জারি রয়েছে।

এর মধ্যেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেলের ক্যানসারের প্রভাব পড়েছে তাঁর শরীরেও। ৮২ বছর বয়সী এই কিংবদন্তির কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রে প্রভাব ফেলছে এই রোগ। ফলে একটু একটু করে ক্লান্ত হচ্ছেন তিনি। তাঁর ক্যানসার এই মুহূর্তে অ্যাডভান্সড স্টেজে। ক্রিসমাসের সময়ও বাড়ি ফিরতে পারেননি তিনি। সেই জোর আর নেই পেলের। হাসপাতালে ছুটে আসে তাঁর পরিবার। সেখানেই একসঙ্গে হয় ক্রিসমাস উদযাপন। বাড়ির লোকেরা এখনও বসে রয়েছেন সাও পাওলোর ওই হাসপাতালে। পেলের ছেলে আদ্রিয়ানোও বলছেন, বাবা, আমার শক্তি, জীবন তোমায় দিলাম। সুস্থ হয়ে ওঠো তুমি।

গোটা পৃথিবী যেন সেই কথাই বলছে। সমস্ত আয়ু নিয়ে বেঁচে থাকুন পেলে। কিন্তু মাথা নাড়াচ্ছেন ডাক্তাররা। আপাতত হাসপাতালে পেলের হাত ধরে বসে রয়েছেন তাঁর পরিবারের মানুষজন। কখন কী হবে, বলা যাচ্ছে না কিছুই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।