‘একলেয়ার্স’ দিয়ে টিকলি, কানের দুলের বদলে ঝুলছে ‘ম্যাঙ্গো বাইট’, কনের যে সাজে হতবাক হবেন আপনিও
Viral bridal video : একলেয়ার্স থেকে শুরু করে ফাইভ স্টার, কিটক্যাট থেকে শুরু করে ডেয়ারি মিল্ক অথবা হাল আমলের দেশি বিদেশি চকলেট, ক্যান্ডি সবই রয়েছে কনের সাজে

দুদিকে সার দিয়ে এক্লেয়ার্স, মাঝে রাংতা মোড়া বোম চকলেট, অভিনব টায়রা টিকলি দিয়ে শুরু কনের সাজ। কানে, গলায়, হাতে সবেতেই রয়েছে চকলেট এবং ক্যান্ডির গয়না। নেকলেসর সঙ্গে ক্যান্ডি আর কানের দুলের জায়গায় ঝুলছে ম্যাংগো বাইট। পাশাপাশি রয়েছে লম্বা বিনুনি, আর তাতে ভর্তি চকলেট। একলেয়ার্স থেকে শুরু করে ফাইভ স্টার, কিটক্যাট থেকে শুরু করে ডেয়ারি মিল্ক অথবা হাল আমলের দেশি বিদেশি চকলেট, ক্যান্ডি সবই রয়েছে তালিকায়। কনে নয়, যেন আস্ত একটা লজেন্সের কারখানা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সামনে এসেছে এই ভিডিও। কনের অভিনব সাজের চমকে চোখ কপালে নেটিজেনদের।
বিয়ের সাজ, এই বিষয়টা সময়ের সঙ্গে আধুনিক হয়েছে। হাল ফ্যাশনের নানান বাহারি সাজ উঠে এসেছে রোজনামচায়। সোনার গয়না থেকে শুরু করে আর্টিফিসিয়াল অথবা সত্যিকারের ফুলের সাজ এসব এখন খুবই প্রচলিত তবে বিয়ের কনের সাজ কিনা হবে চকলেটের, এ ঘটনা রীতিমত অভিনব তা বলাই বাহুল্য।
জীবনের বিশেষ দিনটিকে আরো খানিকটা বিশেষ করে তোলার তাগিদ থেকেই বর্তমানে সবকিছুতেই চমক দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হওয়া এখন খুব কিছু বড় ব্যাপার নয়, তাই প্রত্যেকেই চায় নতুন কিছু দিয়ে তাক লাগিয়ে দিতে এবং রাতারাতি ভাইরাল হয়ে সেলিব্রেটি হয়ে যেতে। এই চকলেটের সাজও সেই তালিকায় নতুন সংযোজন। কেউ কেউ হয়তো এখনও স্বাভাবিক লুকেই বেশি স্বচ্ছন্দ, তবে সোশ্যাল মিডিয়ায় নজরে আসার লাভ গেঁড়ে বসেছে বেশিরভাগ মহলেই। সেলিব্রিটি বিয়ের চমক থেকে হুবহু মিলিয়ে নিজের ওয়েডিং প্ল্যানিং করে অনেকেই। বিয়ে বিষয়টা দিন দিন হয়ে উঠেছে আস্ত একটা ইভেন্ট।
- আপনার জন্য আরও কিছু লেখা
World oldest woman Maria Branyas : বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এখন বানিয়াস মোরেরা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠল তাঁর নাম
View this post on Instagram
_chitras_makeup_artist_28 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই অভিনব সাজের ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে, কনের টায়রা, টিকলি, গলার নেকলেস, কানের দুল সবই বানানো হয়েছে বিভিন্ন রকমের চকলেট এবং ক্যান্ডি দিয়ে। পাশাপাশি দেখা গিয়েছে, বাহারি চুলের সাজ। লম্বা বিনুনিতে ঝুলছে আস্ত চকলেটের শোরুম। কী নেই সেখানে, ডার্ক চকোলেট, মিল্ক চকলেট, বিভিন্ন রকমের ক্যান্ডি আরও নানা কিছু। ভিডিও শেয়ারের পর থেকেই রীতিমত সাড়া ফেলেছে নেট মাধ্যমে। রাতারাতি ভাইরাল হওয়া এই ভিডিওটিকে ঘিরে কমেন্টের ঝড় তুলেছেন নেটিজনরা। চমক ঘিরে নিছক পাগলামি শুরু হয়েছে এমন কটাক্ষ করেন কেউ কেউ। কেউ আবার বাচ্চাদের থেকে সাবধান থাকার বার্তাও দিয়েছেন। নচেৎ বিয়েবাড়িতে কনের সাজ থেকে একটা দুটো চকলেট হাপিস যে হয়ে যেতেই পারে, তা বলাই বাহুল্য।
















