প্রকাশ্য বাজারে কেটে নেওয়া হল স্তন, হাত-পা, বিহারের বীভৎসতায় কাঁপছে দেশ

Bihar Murder Case : স্তন, হাত, পা কেটে খুন মহিলাকে, ভয়াবহ ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য

Kankana Mukherjee
২ মিনিট
প্রকাশ্য বাজারে কেটে নেওয়া হল স্তন, হাত-পা, বিহারের বীভৎসতায় কাঁপছে দেশ

খুন অথবা অপরাধ কী মারাত্মক হতে পারে, সম্প্রতি দিল্লির শ্রদ্ধা খুনের ঘটনায় আঁচ পেয়েছে গোটা দেশই। এখনও দগদগে সেই ঘা। কিনারা করতে পারেনি পুলিশ। অথচ তার মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড। খবর সামনে আসতেই শিউরে উঠছে গোটা সমাজ। সেই আতঙ্কে আরও খানিকটা ঘৃতাহুতির মতো এসে পড়লো বিহারের ঘটনাটি। এবারে আর লুকিয়ে চুরিয়ে নয়, প্রকাশ্য বাজারেই ভয়াবহ খুনের সাক্ষী থাকল বিহারের বাসিন্দারা।

দিনের বেলা, ভর্তি লোক বাজারে আর সেখানেই খুনী চড়াও হয় এক আদিবাসী মহিলার ওপর। হামলার প্রকৃতি শুনলে শিউরে উঠতে হয়। চোখের সামনে ধারালো অস্ত্রের সাহায্যে মহিলার স্তন কেটে নেয় যুবক। শুধু তাই নয়, তাঁর হাত, পা এবং কানও কেটে নেওয়া হয়। বিহারের ভাগলপুরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পডকাস্ট শুনেই খুনের সমাধান! ৪০ বছর পুরনো হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় বিশ্ব

Podcast Murder Mystery: ক্রিস্টোফার ডসনের বর্তমান বয়স ৭৪। সুতরাং বলাই বাহুল্য, তার শেষ জীবন কাটবে কারাগারের পেছনেই

জানা গিয়েছে, এই নৃশংস হামলা চালায় মহম্মদ শাকিল নামের এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে শাকিল। কুপিয়ে কেটে নেওয়া হয় স্তন, হাত, পা ও দুই কান। এখানেই শেষ নয়, এর পরেও শরীরের একাধিক জায়গায় আঘাতের সন্ধান মিলেছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে মায়াগঞ্জের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় তাঁর। সংশ্লিষ্ট ঘটনার পর ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পলাতক মূল অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে।

যাদব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এই মহিলাটির নাম নীলম দেবী। তিনি বিবাহিত ছিলেন। স্বামীর নাম অশোক যাদব। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে পুলিশকে হামলাকারী যুবকের নাম জানিয়েছেন তরুণী। নাম শাকিল। যুবকটি স্থানীয় ছোটি দিলোরী এলাকার বাসিন্দা। যদিও আগে থেকে কোনো শত্রুতা ছিল না বলেই দাবি করেন তিনি। পাশাপাশি এও জানা যায়, মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বার বার চেষ্টা করেছিল অভিযুক্ত শাকিল। তবে মহিলা নারাজ ছিলেন। তবে কি অপরিচিত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে অনীহা প্রকাশ করাতেই এই ভয়াবহ পরিণতি? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, নভেম্বরের শ্রদ্ধা আফতাবের ঘটনাটি সামনে আশার পর থেকেই যেন চারিদিকে নৃশংসতার নজিরে প্রায় তোলপাড় গোটা দেশ। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন নৃশংস ঘটনা। কোন দিকে এগোচ্ছে সমাজ? অপরাধ জগতের পরতে পরতে যে আরও অন্ধকার ঘনাচ্ছে এ নজির সেই দিকটিই স্পষ্ট করছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।