সিয়াচেন হিমবাহের প্রথম মহিলা মেডিক্যাল অফিসার! যে ইতিহাস গড়লেন ফতিমা

Captain Fatima Wasim: ভারতীয় সেনাবাহিনীর তিনিই প্রথম মহিলা অপারেশনাল মেডিক্যাল অফিসার হলেন ক্যাপ্টেন ফতিমা ওয়াসিম।

Sohini Das
২ মিনিট
সিয়াচেন হিমবাহের প্রথম মহিলা মেডিক্যাল অফিসার! যে ইতিহাস গড়লেন ফতিমা

যেদিকে তাকানো যায় বরফ আর বরফ। চারদিকে জনমানবের চিহ্নমাত্র নেই। সেখানে পাঁচ হাজার মিটার উঁচুতে সেনাবাহিনীর একটি ক্যাম্প। পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ। প্রকৃতি যেখানে রুদ্রতর। প্রায় পাঁচ হাজার মিটারেও বেশি উঁচু সেই জায়গায় মাঝেমধ্যে তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। অত উঁচুতে স্বাভাবিক ভাবেই তেমন অক্সিজেন মেলে না। ফলে ওই ক্যাম্পে পৌঁছনো মাত্র অক্সিজেনের অভাব অনুভব করা শুরু হয়। ওই প্রতিকূলতার মধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রহরায় থাকেন ভারতীয় সেনাবাহিনীর কোনও না কোনও জওয়ান। প্রতিরক্ষার গুরুভার কাঁধে নিয়ে অপেক্ষা করেন ওই ভয়ঙ্কর চরম আবহাওয়ায়। এতদিন পর্যন্ত ওই সিয়াচেন গ্লেসিয়ারে কোনও মহিলা জওয়ান বা মহিলা কর্মীকে নিয়োগ করা হত না। তবে সেই প্রথাই ভাঙলেন ক্যাপ্টেন ফতিমা ওয়াসিম। ভারতীয় সেনাবাহিনীর তিনিই প্রথম মহিলা অপারেশনাল মেডিক্যাল অফিসার। সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সিয়াচেন হিমবাহে দ্বিতীয় মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে ফতিমাকে।

একটা সময় ছিল, যখন ভারতীয় সেনাবাহিনীতে সব ব্যাপারে অগ্রাধিকার পেতেন পুরুষেরাই। যুদ্ধবিগ্রহের মতো কঠিন কাজ তাঁদের নয় বলে একটা সময় সেনাবাহিনীতে তেমন প্রাধান্য পেতেন না মেয়েরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থাটা পাল্টেছে। এখন যুদ্ধবিমান চালানো থেকে যুদ্ধক্ষেত্র, প্রায় সমস্ত জায়গাতেই নিজের নিজের পরিচয়ের জায়গা খুঁজে বের করেছে মেয়েরা। ভারতীয় সেনাবাহিনীতে ক্রমে পাকাপাকি জায়গা করে নিয়েছেন মেয়েরা।

তবে সিয়াচেন হিমবাহের চরম আবহাওয়ার কারণে সেখানে এতদিন কোনও মহিনা সেনা অফিসারকে বহাল করা হত না। পুরুষেরাই সেখানে প্রাধান্য পেতেন। তবে এতদিনকার সেই ধারা বদলালো ফতিমার হাত ধরে। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে ফতিমার এই সাফল্যের কথা। লিঙ্গবৈষম্যের উপরে উঠে যেভাবে সিয়াচেন হিমবাহের ক্যাম্পে মহিলা অফিসার নিয়োগ করা হয়েছে, তা একটি মাইলস্টোন। অপারেশনাল পোস্টে এই প্রথম কোনও মহিলা অফিসার নিয়োগ করা হয়েছে সিয়াচেন হিমবাহে, কার্যত এ এক নতুন ইতিহাস। জানানো হয়েছে ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের এক্স-পোস্টে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
খারিজ করেন বিমানকর্মী হওয়ার প্রস্তাব, যেভাবে প্রথম মহিলা বাণিজ্যিক পাইলট হলেন দুর্বা

First Woman Commercial Pilot Of India: ছোট থেকেই উড়ন্ত প্লেনের প্রতি অদ্ভুত একটা টান অনুভব করতেন দুর্বা। হাঁ করে তাকিয়ে থাকতেন আকাশের দিকে। সেই স্বপ্ন বোনার শুরু।

"NATION FIRST"🇮🇳

Capt Fatima Wasim of

creates history by becoming the First Woman Medical Officer to be deployed on an operational post on the Siachen Glacier.

She was inducted to a post at an altitude of 15200 feet after undergoing rigorous training at…

  • আপনার জন্য আরও কিছু লেখা
এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট, এবার বন্দে ভারত এক্সপ্রেসের হাল ধরবেন এই চালকই

Vande Bharat Express Woman Loco Pilot: ১৯৮৮ সালে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক হিসেবে স্বীকৃতি পান সুরেখা।

— @firefurycorps_IA (@firefurycorps)

স্বাভাবিক ভাবেই সহজ ছিল না ফতিমার জন্য এই সফর। সিয়াচেন হিমবাহে মেডিক্যাল অফিসার হিসেবে যোগ দেওয়ার আগে কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে ফতিমাকে। ১৫,২০০ ফুট উঁচুতে লাগাতার থাকা, কাজ করার জন্য চাই অপরিসীম মনের জোর ও প্রশিক্ষণ। সে কারণে সিয়াচেন ব্যাটল স্কুলে একটানা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ফতিমাকে।

এ মাসের শুরুতে ক্যাপ্টেন গীতিকা কৌল সিয়াচেনে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মেডিক্যাল অফিসার হিসেবে নিযুক্ত হন। তার পরে ফতিমার এই নিয়োগ কার্যত নারীশক্তির জয়ের সেই ইতিহাসকেই আরও গৌরবান্বিত করছে। চলতি বছরের গোড়ায় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন প্রথম মহিলা সেনা হিসেবে নিযুক্ত হন ক্যাপ্টেন শিবা চৌহান। আর এই জয়, এই সাফল্য একা ফতিমা কিংবা গীতিকার নয়। ক্রমে যে ভারতীয় সেনাবাহিনী লিঙ্গপ্রতিবন্ধকতা কাটিয়ে সাবালকত্বের দিকে এগোচ্ছে, সেটাই সবচেয়ে বড় কথা।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।