পুজোর মুখে ডিএ ঘোষণা, কত বেতন বাড়ল সরকারি কর্মচারীদের?

7th Pay Commission DA Hike: মুদ্রাস্ফিতির সঙ্গে লড়াই করতে গিয়ে যাতে হিমশিম না খেতে হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সে জন্য নির্দিষ্ট সময়ে সময়ে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘভাতা বাড়াতে থাকে সরকার।

Sohini Das
২ মিনিট
পুজোর মুখে ডিএ ঘোষণা, কত বেতন বাড়ল সরকারি কর্মচারীদের?

দেবী দুর্গার পা মর্ত্যে পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের বাড়ছে বেতন। একধাক্কায় ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। স্বাভাবিক ভাবেই পুজোর মুখে এমন খবর আহ্লাদে আটখানা কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

ডিএ-র ব্যবধানে রাজ্য সরকারি কর্মীদের থেকে প্রায় অনেকখানি এগিয়ে গেল কেন্দ্রীয় কর্মীরা। রাজ্য সরকার যেখানে ডিএ দিতে গিয়ে নাকানিচোবানি খেয়ে অস্থির, সেখানে সময়ে সময়ে ডিএ বাড়িয়ে কর্মীদের মন রেখেই চলেছে কেন্দ্রীয় সরকার। জল্পনা চলছিলই। তবে পুজোর আগেই যে এতবড় ঘোষণা করে দিতে চলেছে মোদি সরকার, তা বোধহয় প্রত্যাশা করেননি কর্মীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের কর্মীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে হল ৪৬ শতাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন্দ্রীয় কর্মচারীদের পকেট ফুলছে, বাংলার বেহাল দশা! কেন্দ্র-রাজ্য ডিএ-র এত কেন ফারাক?

Central State DA Difference : শুধু পশ্চিমবঙ্গেই কি এই সমস্যা? নাকি অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরাও একই সমস্যায় পড়েছেন?

মুদ্রাস্ফিতির সঙ্গে লড়াই করতে গিয়ে যাতে হিমশিম না খেতে হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, সে জন্য নির্দিষ্ট সময়ে সময়ে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘভাতা বাড়াতে থাকে সরকার। সাধারণ ভাবে বছরে দু'বার মহার্ঘ্যভাতা বাড়িয়ে থাকে কেন্দ্র। জানুয়ারি ও জুলাই- এই দু'টি মাস নির্ধারিত থাকে তার জন্য। তবে এবার সেই রেকর্ড ভেঙে অক্টোবরেই বাড়িয়ে দেওয়া হল মহার্ঘ ভাতা। জানা গিয়েছে, অক্টোবের বেতনের সঙ্গেই ভাতার নতুন হার যুক্ত হতে চলেছে। এদিন মন্ত্রীসভার বৈঠকের পরেই মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও চার শতাংশ বাড়ল ডি.এ, বেতন ঠিক কতটা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের?

4% DA Hike : মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ, এই দুইয়ের কারণে রাজকোষের উপর একত্রিত প্রভাব পড়বে প্রতি বছরে প্রায় ১২.৮১৫.৬০ কোটি টাকা।

এতদিন ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা। তা এবার চার শতাংশ বাড়ল। একই সঙ্গে চার শতাংশ ডিয়ারনেস রিলিফও বেড়েছে। যা ২০২৩ সালের জুলাই থেকে কার্যকর হবে। এই ভাতা 1 জুলাই, 2023 থেকে কার্যকর হবে। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে ৪৬ শতাংশ হারে বকেয়া ভাতাও পাবেন কেন্দ্রের কর্মচারীরা। সরকারের বর্তমান কর্মচারী ছাড়া পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা পান। সপ্তম বেতন কমিশনের আওতায় ২০২৩ সালের জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা মহার্ঘ ভাতা পাবেন। আর অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ বেড়ে দাঁড়াল ৪৬ শতাংশ। সেইসঙ্গে তাঁরা বকেয়া বা ‘এরিয়ার’ পাবেন। ডিএ বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনও বাড়ে। সরকারের সিদ্ধান্তের ফলে প্রায় ৪৭ লাখ সরকারি কর্মচারী এবং 68 লাখ পেনশনভোগী উপকৃত হবেন। ফলে পুজোর আগে মোদি সরকারের এমন সিদ্ধান্তে বেশ খুশি।

এ দিকে এ রাজ্যের সরকারি কর্মীরা ডিএ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়া আসছেন। দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা পাননি এ রাজ্যের কর্মীরা। সে নিয়ে মেলেনি কোনও রকম আশ্বাসও। আর বুধবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পর সেই ব্যবধান আরও বাড়ল। এবার কেন্দ্র সরকারের সঙ্গে ডিএ-র ব্যবধান বেড়ে দাঁড়াল প্রায় ৪৬ শতাংশ। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের ঘোষণার পরে সেই ক্ষোভ উস্কে উঠেছে আরওই। পুজোর পরেই আরও বড় আন্দোলনের পথে হাঁটার কথা জানিয়েছেন রাজ্য় সরকারি কর্মী সংগঠনগুলি।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।