শরীর সুস্থ রাখতে গরমে কী পরবেন, কী পরবেন না

সুন্দর মানানসই পোশাক বেছে নিন যাতে আরামও বজায় থাকে এবং সকলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। শুধু মাথায় রাখুন এই টিপসগুলি -

Piya Saha
৩ মিনিট
শরীর সুস্থ রাখতে গরমে কী পরবেন, কী পরবেন না

অসহ্য গরমের হাত থেকে সামান্য স্বস্তি মিলেছে ঝড় বৃষ্টির সৌজন্যে। কিন্তু এখনও গরম শেষ হতে ঢের দেরি।এর মধ্যে প্রতিদিন নানা কাজে রোদের মধ্যে বেরোনোর কথা শুনলেই গায়ে জ্বর আসে।তবে যাঁদের অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে হয় তাঁদের কাছে বিকল্প পথও নেই। এ অবস্থায় গরমে ঘেমে নেয়ে গায়ে জামাকাপড় রাখাই দুষ্কর মনে হয়। তবে কি কোনো উপায়ই নেই! গরমের হাসফাসানি থেকে বাঁচতে এমন পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের যা স্বস্তি দেবে অনেকক্ষণ পড়ে থাকার পরেও।সাথে স্টাইলের কথাও ভুললে চলবে না। সুন্দর মানানসই পোশাক বেছে নিন যাতে আরামও বজায় থাকে এবং সকলের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। শুধু মাথায় রাখুন এই টিপসগুলি -

১. গরমকালে আরামদায়ক পোশাকের কথা উঠলেই মাথায় আসে সুতির পোশাকের কথা। তাই গরমের পোশাকে সুতির ছোঁয়া অবশ্যই রাখুন। হালকা সুতির পোশাক গায়ের ঘাম সহজেই শুষে নেয় ফলে শরীর ঠান্ডা থাকে। আজকাল সবরকম স্টাইলের সুতির পোশাক বাজারে পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রে এমব্রয়ডারি কাজ করা সুতির কুর্তি, টপ ও টিউনিকের সাথে পছন্দমত স্ট্রেট প্যান্ট,কুলেটস বা প্লাজো ফ্যাশনে যথেষ্ট ইন। মুম্বইয়ের গরমে বলিউড তারকা সারা আলি খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের পরনে ঢিলেঢালা সুতির পোশাক বুঝিয়ে দেয় এই গরমে সুতি ছাড়া গতি নেই।

ছেলেরদের ক্ষেত্রে গরম বা শীতে পোশাকের খুব বেশি বিকল্প নেই। তবে সুতির হাফহাতা শার্ট বা কুর্তার মত পোশাক গরমে স্বস্তি দেবে।

২. সুতির পোশাক বেছে নেওয়ার পাশাপাশি অবশ্যই হালকা রঙের পোশাক পরুন। এক্ষেত্রে বেশিরভাগ মানুষই সাদা রঙের পোশাক বেছে নেন। তবে লিনেন, হালকা নীল, গোলাপি, আকাশি, ধূসর রঙের পোশাক শরীরের স্বস্তির পাশাপাশি চোখেরও শান্তি দেবে। হালকা রঙের মাল্টি কালারের পোশাকও সুন্দর দেখায় গরমকালে।

৩. অতিরিক্ত চাপা জামাকাপড় গরমকালে অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। তাই ঢিলেঢালা পোশাক বেছে নেওয়ার কথা চিকিৎসক থেকে ফ্যাশন ডিজাইনার সকলেই বলে থাকেন। এক্ষেত্রে গরমের সময় ওভারসাইজ টপ বা টি-শার্ট বেছে নিতে পারেন বাইরে বেরোনোর সময়। ফুলহাতা বা থ্রি কোয়ার্টার জামার বদলে ছোটহাত বা স্লিভলেস টপও পড়তে পারেন। জিন্স এড়িয়ে যেতে চাইলে এই সময় স্কার্ট খুবই ভাল বিকল্প। অফিস বা বন্ধুদের সাথে আড্ডায় পেন্সিল স্কার্ট ও টপ গরমে স্বস্তি দেবে সাথে স্টাইলও বজায় থাকবে। আজকাল ফ্লেয়ারড জিন্সও ফ্যাশনে রয়েছে। এধরনের জিন্সের সাথে শার্ট বা টিশার্ট গলিয়ে নিলেই ক্যাজুয়াল এবং অফিস লুক দুক্ষেত্রেই দারুণ দেখায়।

৪. গরমকালে অনুষ্ঠান বাড়ি যাওয়ার কথা উঠলেই ভয় ধরে যায়। কিন্তু একটু বুদ্ধি করে বেছে নিতে পারলেই জমকালো সাজের সাথেই আরামদায়ক পোশাক পরা সম্ভব। অনুষ্ঠান বাড়িতে ভারী পোশাকের বদলে সুতির জামদানি, পাতলা লিনেন কিংবা এমব্রয়ডারি করা মসলিন কাপড় বেছে নিন। এক্ষেত্রে খাদির শাড়িও পড়তে পারেন। শাড়ি ছাড়া অন্য পোশাক পড়তে চাইলে স্লিভলেস কুর্তি ও প্লাজো গরমের সময়েও দারুণ লুক দেবে।

৫. গরমকালে কলেজ যেতে বা বাইরে বেরোনোর জন্য ওয়ান পিস পড়তে পারেন। ফ্লোরাল প্রিন্ট অথবা জ্যামিতিক প্যাটার্নের ম্যাক্সি ড্রেস, মিডি ড্রেস গরমকালে পড়ে খুব শান্তি। ছাপার বিভিন্নতার পাশাপাশি স্টাইলের রকমফের রয়েছে ম্যাক্সি ড্রেসের ক্ষেত্রে। স্লিট কাট বা অফ শোল্ডার ওয়ান পিসও বেছে নিতে পারেন এই গরমে।

৬. গরমের ফ্যাশানের সাথে বিভিন্নধরনের কাফতান পোশাক খুবই ভালো যায়।কাফতান কুর্তি ও স্ট্রেট প্যান্ট গরমে পড়ে খুব আরাম লাগে।এক্ষেত্রে বেল্ট দিয়ে বা বেল্ট ছাড়াই কাফতান স্টাইলের ওয়ান পিস ও টপ বেছে নিতে পারেন।

৭. কার্গো জিন্স আজকাল ফ্যাশানে খুবই ইন আবার গরমকালে পড়েও শান্তি পাওয়া যায়।তাই এই সময় ট্যাঙ্ক টপ বা ক্রপ টপের সাথে কার্গো জিন্সও পড়তে পারেন স্টাইলের জন্য।

৮. মহিলাদের জন্য সুতির শার্ট ড্রেস বা জাম্পস্যুটও গরমের পোশাক হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেন অনেক ফ্যাশান ডিজাইনার। এ ধরনের পোশাক ভ্যাপসা গরমে স্বস্তির পাশাপাশি ক্যাজুয়াল লুকের জন্য একদম পারফেক্ট। ছেলেরা শর্টস পড়তে পারেন। রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করতে একেবারেই ভয় পাবেন না।গরমে বন্ধুদের সাথে ঘুরতে যেতে বা ক্যাজুয়াল আউটিং সবেতেই মেতে উঠতে পারেন শর্টসে।

৯. সূর্যের প্রচন্ড তাপে ট্যান পরার ভয়ে অনেক মেয়েরাই স্লিভলেস পড়তে চান না গরমে। এক্ষেত্রে পাতলা সামার জ্যাকেট বা শ্রাগ কিন্তু আপনাকে একদম অন্যরকমের একটা লুক দেবে।

১০. গরম হোক বা শীত আউটফিটের সাথে পছন্দসই জুতো না পড়লে পুরো লুকটাই মাঠে মারা গেল। কিন্তু আরামের সাথে আপস করা যাবে না। এক্ষেত্রে প্ল্যাটফর্ম হিল, স্লিপারস এবং সাদা স্নিকার - এই তিন ধরনের জুতো সব পোশাকের সাথে মানিয়ে যায়। তাই গরমে নিজের লুককে সম্পূর্ণ রূপ দিতে এগুলি থাকুক আপনার কালেকশনে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।