ডিএ বাড়ল ৩ শতাংশ, বাজেট থেকে ঠিক কতটা লাভবান হলেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী?

West-bengal budget 2023 : রাজ্যের বাজেটে বড় ঘোষণা, সরকারি কর্মচারিদের ডিএ ঘোষণা করা হল নয়া বাজেটে, সত্যিই কি আশা পূরণ হয় আন্দোলনকারীদের?

Kankana Mukherjee
২ মিনিট
ডিএ বাড়ল ৩ শতাংশ, বাজেট থেকে ঠিক কতটা লাভবান হলেন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মী?

দীর্ঘ দিন ধরে একটার পর একটা আদালত ঘুরে চলেছে মামলা, চূড়ান্ত শুনানির আশায় গড়িয়ে যাচ্ছিল সময়। অথচ কোনও রকম সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার। অবশেষে আজ রাজ্য বাজেটে উঠে এল ডিএ এর প্রসঙ্গ। জানা গিয়েছে, আগামী মার্চ মাস থেকে তিন শতাংশ হারে বাড়তে চলেছে মহার্ঘ্য ভাতা। অর্থাৎ আগে যে তিন শতাংশ হারে ডিএ দেওয়া হতো তার ওপর অতিরিক্ত তিন শতাংশ যোগ হওয়ায় এবার থেকে ছয় শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

দীর্ঘদিন যাবৎ চলছিল আন্দোলন, দাবি কেন্দ্র সরকারের সমান হারে দিতে হবে ডিএ। যদিও সেই আবেদন বারবার নস্যাৎ হয়েছে, আদালত থেকে এই বিষয়ে সরাসরি ভাতা দেওয়ার কথা জানানো হলেও রাজ্য সরকারের তরফে কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি এতো দিন। প্রসঙ্গত জেনে রাখা দরকার, এরই মধ্যে সম্প্রতি আরও চার শতাংশ হারে ডিএ বেড়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। অর্থাৎ তাদের বর্তমান ডিএ হতে চলেছে ৩৮% থেকে বেড়ে ৪২%। অর্থাৎ আজকের এই ঘোষণার পরও রাজ্য এবং কেন্দ্রের তফাৎটা ৩৬ শতাংশের। তাই স্বাভাবিক ভাবেই এই সামান্য পরিমাণ ডিএ বাড়ানোকে কোনও বড় সুখবর হিসেবে দেখতে নারাজ রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। বরং আসন্ন পঞ্চায়েত ভোটের লক্ষ্যে সাময়িকভাবে মুখ বন্ধ রাখার একটা নয়া ফিকির হিসেবেই দেখছেন এই বিষয়টিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাজেট প্রকাশের পর ফের বাড়ল রেপো রেট, কোন বাধা আসতে চলেছে সম্পতি ক্রয়ের পথে?

Repo rate hiked : সাধারণ মানুষের জমি বাড়ি ক্রয়ের স্বপ্নে জোর ধাক্কা, এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছয়বার বাড়ল রেপো রেট

গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠেছিল রাজ্য সরকারের ডিএ মামলা৷ সেখানেই বলা হয়, ডিএ নিয়ে আদালতের তরফ থেকে স্পষ্ট সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে আরও দু’মাস৷ এমনকী নির্ধারিত ১৫ জানুয়ারির শুনানির দিনও পিছিয়ে যায়, নতুন তারিখ দেওয়া হয় ১৫ মার্চ। এরই মধ্যে বারবার আন্দোলনে নামে সরকারি কর্মচারীরা। প্রতীকী অনশনের পথেও হাঁটতে বাধ্য হন তাঁরা। এমনকী গত ১৩ ফেব্রুয়ারি সম্পূর্ণ কর্ম বিরতির ডাক দেন আন্দোলনের যৌথ মঞ্চ। অর্থাৎ এক কথায় বলতে গেলে সব মিলিয়ে গনগনে আঁচে জ্বলছিল রাজ্য সরকারের ডিএ মামলা। অবশেষে আজকের বাজেটে তাতেই অল্প কয়েক ফোঁটা জলের ছিটে দিল মমতা ব্যানার্জির সরকার।

শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে চাপা অসন্তোষ এবং দীর্ঘদিনের এই অপেক্ষার পর এই খবর সাময়িক ভাবে ছবিটা বদলাবে ঠিকই তবে পুরোপুরি যে বদলাবে না তার আভাস মিলেছে ইতিমধ্যেই। ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ও সরকারি কর্মচারি পরিষদ তাদের অবস্থানের তেমন কোনও বদল আনবে না বলেই মত বিশেষজ্ঞ মহলের। তারা এর নিষ্পত্তি আদালতেই চাইছে বলেই দাবি। তবে সামনে যেহেতু পঞ্চায়েত ভোট, তাই তাকে লক্ষ্য করে একটা পদক্ষেপ নিতেই হতো রাজ্য সরকারকে। তবে এই ঘোষণা আদৌ কতটা প্রভাব ফেলতে পারবে তৃণমূলের ভোট ব্যাংকে, তা সময় বলবে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।