বাজেট প্রকাশের পর ফের বাড়ল রেপো রেট, কোন বাধা আসতে চলেছে সম্পতি ক্রয়ের পথে?

Repo rate hiked : সাধারণ মানুষের জমি বাড়ি ক্রয়ের স্বপ্নে জোর ধাক্কা, এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছয়বার বাড়ল রেপো রেট

Kankana Mukherjee
২ মিনিট
বাজেট প্রকাশের পর ফের বাড়ল রেপো রেট, কোন বাধা আসতে চলেছে সম্পতি ক্রয়ের পথে?

সম্প্রতি প্রকাশিত হয়েছে এই বছরের বাজেট। তার জেরে বিভিন্ন জিনিসের দামের হেরফের নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। সেই সঙ্গে মহিলা এবং বয়স্কদের জন্যও বাজেটে একাধিক ছাড়ের উল্লেখ করেন নির্মলা সীতারমন। বাজেট প্রকাশের পর থেকেই সুদের হার, কর ইত্যাদি বিষয় নিয়ে হিসেবের খাতা খুলে বসেছে সাধারণ মানুষ। আর ঠিক এই আবহে নতুন করে চিন্তার ভাঁজ পড়তে চলেছে কপালে। প্রকাশিত বাজেটের সঙ্গে সাযুজ্য রেখে এবার রিজার্ভ ব্যাংকের তরফ থেকেও জারি করা হল নির্দেশিকা। আবারও বাড়ানো হল সার্বিক রেপো রেট। এর আগে গত ডিসেম্বর মাসেও রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে RBI-র গভর্নর শক্তিকান্ত দাস আবারও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করলেন। ফলে বর্তমান রেপো রেট বেড়ে দাঁড়াল ৬.৫ শতাংশ।

রেপো রেট কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
৭.৫ শতাংশ সুদ, বাজেটে দেশের মহিলাদের কী দিল মোদি সরকার?

Budget 2023 : কেন্দ্রীয় বাজেটে নারী ক্ষমতায়নের উপরে জোর দিলেন অর্থমন্ত্রী

সহজ কথায় বলতে গেলে রেপো রেট হল এক প্রকার সুদের হার। আমরা যখন ব্যক্তিগত কোনও সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি, জমি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যাংকের থেকে নগদ অর্থ ঋণ নিই, তখন সেই অর্থ একটি নির্দিষ্ট হারে বা সুদে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যাংকে ফেরত দিতে হয়। কিন্তু এই অর্থ গুলো আসলে আসে রিজার্ভ ব্যাংক থেকে। অর্থাৎ অন্যান্য ব্যাংক প্রয়োজনে অর্থের যোগানের জন্য ধার নেয় রিজার্ভ ব্যাংক থেকে। এবং এই অর্থ পরিশোধের যে সুদের হার দিতে হয় ব্যাংকগুলিকে তাকেই বলা হয় রেপো রেট। সুতরাং রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানো মানে সেই চাপ এসে পড়বে অন্যান্য ব্যাংকগুলোর ওপর। এবার সেই ব্যাংকগুলো থেকে যখন সাধারণ মানুষ সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ নিতে যাবে, তখনই পড়তে হবে বিপদে। আগের থেকে বেশি পরিমাণে গুনতে হবে সুদের হার।

প্রসঙ্গত জেনে রাখা দরকার, এই নিয়ে চলতি অর্থবর্ষে পরপর ছয়বার বাড়ল রেপো রেট। দেশের সার্বিক মুদ্রাস্ফীতি রোধ করার জন্যই বারবার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটছে রিজার্ভ ব্যাংক, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এর জেরে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জমি, বাড়ি অথবা গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য চিন্তার ভাঁজ পড়ছে কপালে। নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি হারে শোধ করতে হচ্ছে টাকা। কিন্তু রেপো রেট বৃদ্ধির জেরে এতদিন পর্যন্ত দেখা গিয়েছে ব্যাংকে জমানো ফিক্সড ডিপোজিট অর্থের ক্ষেত্রেও সুদের হার বাড়ায় ব্যাংক। যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

আমানতকারীদের মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এক, যাদের বয়স কম এবং সম্পত্তি ক্রয়ের নিরিখে যারা ব্যাংক থেকে লোন নিচ্ছে। আর দুই, যাদের জমানো অর্থ অথবা ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের টাকায় সংসার চলে। দ্বিতীয়দের ক্ষেত্রে সাধারণ ভেবে রেপো রেট বাড়লে প্রাপ্ত সুদের টাকার পরিমাণও বৃদ্ধি পায়। যদিও এই বিষয়ে কোনও সদুত্তর এখনই দিচ্ছে না ব্যাংক। তবে রেপো রেট বৃদ্ধির নেতিবাচক প্রভাবের জের যে আগামী মাস থেকে টানতে হবে সাধারণ মানুষকে, সেকথা নিশ্চিত ভাবেই বলা চলে। সুতরাং ব্যাংক লোনের ভরসায় যারা সম্পত্তি ক্রয়ের চিন্তা করছিলেন তারা এই সম্প্রতিক নির্দেশিকাটি ভালো করে ঝালিয়ে নিতে ভুলবেন না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।