তরুণ কৃষকের মৃত্যুতে আগুনে ঘি! ভোটের আগে যে পথে এগোচ্ছে দেশের কৃষক আন্দোলন

Farmer's Protest: বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে শুভকরণের। সেই ঘটনার প্রতিবাদে সংযুক্ত কিসান মোর্চার তরফে শুক্রবার 'ব্ল্যাক ফ্রাইডে' পালনের ডাক দেওয়া হয়েছে।

Sohini Das
৩ মিনিট
তরুণ কৃষকের মৃত্যুতে আগুনে ঘি! ভোটের আগে যে পথে এগোচ্ছে দেশের কৃষক আন্দোলন

কৃষক আন্দোলনের ঢেউ ক্রমশ বড় হচ্ছে দেশ জুড়ে। এক দিন আগেই বিক্ষোভরত এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে পঞ্জাব-হরিয়ানা সীমান্তে। যার জেরে নয়া মাত্রা পেয়েছে এই বিক্ষোভ। ফেব্রুয়ারির গোড়া থেকেই ফের একাধিক দাবি নিয়ে রাজপথে নেমেছেন কৃষকেরা। ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবি রয়েছে তাদের। ইতিমধ্যেই সেই সব দাবি নিয়ে চার-চার বার আলোচনায় বসেছেন কৃষকনেতারা। তবে এখনও কোনও সমাধানসূত্র তো মেলেইনি, বরং প্রতিদিন আরও একটু একটু করে কঠিন হচ্ছে পরিস্থিতি।

পঞ্জাব-হরিয়ানা সীমান্ত থেকে হাজার হাজার কৃষক দিল্লি চলো আন্দোলন শুরু করেছেন। বুধবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশি সংঘর্ষে নিহত হন শুভকরণ সিং নামে বছর বাইশের এক কৃষক। গত ১৩ ফেব্রুয়ারি খানউরি সীমান্তে কৃষক আন্দোলনে শামিল হন শুভকরণ। দিল্লির ধারেকাছেও যাতে পৌঁছতে না পারেন কৃষকেরা, তার জন্য চেষ্টায় কোনও ত্রুটি রাখছে না প্রশাসন। ১৪৪ ধারা জারি হয়েছে দিল্লি জুড়ে। নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রাজধানী। পঞ্জাব ও হরিয়ানা সীমান্ত থেকে এগোতে গেলেই কৃষকদের সঙ্গে সংঘর্ষ বাঁধছে কৃষকদের। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস, শেল। আর তেমনই একটি সংঘর্ষে জড়িয়ে বুধবার মৃত্যু হয়েছে শুভকরণের। সেই ঘটনার প্রতিবাদে সংযুক্ত কিসান মোর্চার তরফে শুক্রবার 'ব্ল্যাক ফ্রাইডে' পালনের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকেই আন্দোলনে যোগ দেবে তারা। অন্যদিকে, ভারতীয় কিসান ইউনিয়নে (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত দিল্লিরক দিকে ট্র্যাক্টর মিছিল করার ডাক দিয়েছেন। ২০২০ সাল থেকেই কৃষিআইনের বিরোধিতায় চল্লিশটিরও বেশি কৃষক ইউনিয়ন পথে নেমেছে। ২০২১ সালেও উস্কে উঠেছিল বিক্ষোভ। সেই বিক্ষোভের মুখে পিছু হঠতে বাধ্য হয়েছিল সরকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হকের দাবিতে লড়তে গিয়ে ২২ বছরের তরুণ কৃষকের মৃত্যু! এই আন্দোলন বিপাকে ফেলবে বিজেপিকে?

Farmers’ protest: শুভকরণের মৃত্যু কি লোকসভা নির্বাচনের আগে বিপাকে ফেলবে বিজেপি সরকারকে?

খানাউরি সীমান্তে আন্দোলনরত যুবকের মৃত্যুর বিরুদ্ধে এফআইআর দায়ের না করা নিয়ে পঞ্জাব সরকারকে নিশানা করেছে পঞ্জাব কিসান মজদুর সংগ্রাম কমিটি। সরকার যে ভাবে শহীদদের অবমাননা করেছে তা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন পাঞ্জাব কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের। এদিকে, ফিল্লাউরের কাছে অমৃতসর-দিল্লি জাতীয় মহাসড়ক, ভোগপুরে জলন্ধর-পাঠানকোট মহাসড়ক, শাহকোটের কাছে জালন্ধর-মোগা সড়ক এবং তরন তারন শহরের কাছে অমৃতসর-বাথিন্দা জাতীয় মহাসড়ক অবরোধ করে শুক্রবার পঞ্জাবের কৃষকেরা। প্রায় দু ঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। হরিয়ানাতেও দেখা গিয়েছে একই ছবি। সেখানেও কৃষকরা ম্বালা, কুরুক্ষেত্র, কারনাল, যমুনানগর, ভিওয়ানি, হিসার, রোহতক, জিন্দ এবং রাজ্যের অন্যান্য অংশ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই সব এলাকায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কৃষকদের ফের আলোচনায় বসার ডাক! ভোটের মুখে অবস্থান থেকে সরবে বিজেপি সরকার?

Farmers’ protest 2024: গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পুলিশে ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে অন্তত ৬০ জন জখম হয়েছেন বলে খবর। ওই ঘটনায় দুজন চোখের দৃষ্টি হারিয়েছেন এবং হৃদরোগে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার সংযুক্ত কিসান মোর্চার তরফে জনআক্রোশ সমাবেশের ডাক তো দেওয়া হয়েইছে। আগামী ২৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে ট্র্যাক্টর সমাবেশ ও ১৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে একটি মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। বিকেইউ নেতা রাকেশ টিকাইত বলেন, কৃষকরা ট্রাক্টর নিয়ে মহাসড়ক ধরে দিল্লি যাবেন। এটি হবে একদিনের কর্মসূচি।হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি জানিয়েছে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে আন্দোলনকারী কৃষকের । এসকেএম নেতা বলবীর সিং রাজেওয়ালও খট্টর ও ভিজের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হলে আন্দোলনরত কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। শাপাশি বিক্ষোভকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হবে বলেও হুমকি দিয়েছে হপিয়ানা পুলিশ। হরিয়ানা সংলগ্ন শম্ভু সীমান্তে কৃষকেরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। ছোড়া হয় পাথর। তাতে আইনশৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। শুধু ন্যূনতম সহায়ক মূল্যের দাবিই নয়, কৃষি ঋণ মকুব ছাড়াও একাধিক দাবি রয়েছে কৃষকদের। ইতিমধ্যেই সেসব সমাধানের জন্য আরও একবার কৃষকনেতাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে সরকারপক্ষ। কৃষক স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন কৃষকনেতা অর্জুন মুন্ডা। তবে আদৌ সেই পথে সমাধান মিলবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয়প্রকাশ করছেন অভিজ্ঞমহল। আর তরুণ কৃষকের মৃত্যু ঘিরে কার্যত কৃষকদের আন্দোলনে ঘি পড়েছে। ভোটের আগে এই বিক্ষোভ বিজেপির ঠিক কতটা দুশ্চিন্তার কারণ হয়, সেটাই ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।