হকের দাবিতে লড়তে গিয়ে ২২ বছরের তরুণ কৃষকের মৃত্যু! এই আন্দোলন বিপাকে ফেলবে বিজেপিকে?

Farmers’ protest: শুভকরণের মৃত্যু কি লোকসভা নির্বাচনের আগে বিপাকে ফেলবে বিজেপি সরকারকে?

inscript
২ মিনিট
হকের দাবিতে লড়তে গিয়ে ২২ বছরের তরুণ কৃষকের মৃত্যু! এই আন্দোলন বিপাকে ফেলবে বিজেপিকে?

বয়স মাত্র ২২। সরকারের বিরুদ্ধে হকের পাওনার দাবিতে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি। বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গিয়েছে কৃষক আন্দোলনের এই বিক্ষোভকারীর। 'দিল্লি চলো' আন্দোলন ফের শুরু করতেই পঞ্জাব-হরিয়ানা সীমান্তে এক সংঘর্ষে নিহত হয়েছেন বছর বাইশের তরুণ কৃষক শুভকরণ সিং। কৃষকরা নিজেদের ন্যূনতম ভর্তুকি মূল্যের (এমএসপি) দাবিতে সরকারকে চাপ দেওয়ার জন্য দিল্লিতে মিছিল শুরু করেছিলেন। শুভকরণ সিং ১৩ ফেব্রুয়ারি খানউরি সীমান্তে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে এই আন্দোলনে শামিল হন। আন্দোলনরত কৃষকরা জানাচ্ছেন, হরিয়ানা পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। পুলিশি সংঘর্ষে ২১ ফেব্রুয়ারি পঞ্জাবের ভাটিন্ডার বাসিন্দা শুভকরণ প্রাণ হারান। যদিও পুলিশ শুভকরণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

হাজার হাজার কৃষক খানাউরি এবং শম্ভু সীমান্তে তাদের ট্রাক্টর-ট্রলি এবং ট্রাক নিয়ে আন্দোলন করছেন। কৃষি ঋণ মকুব এবং ফসলের ন্যূনতম ভর্তুকি মূল্যের আইনি নিশ্চয়তা নিয়ে লড়ছেন কৃষকরা। এই কৃষক বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা। বুধবার সকালে, শুভকরণ খানউরির বিক্ষোভস্থলে নিজের এবং অন্যান্য কৃষকদের জন্য সকালের খাবার তৈরি করছিলেন। আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে বসে একসঙ্গেই প্রাতঃরাশ সারছিলেন তিনি। গল্প করতে করতেই শুভকরণ বলেওছিলেন, পরে আর একসঙ্গে খাবার ভাগ করে খাওয়ার বা একসঙ্গে বসার সুযোগও নাও মিলতে পারে।

শুভকরণের বাড়ি ভাটিন্ডার বালোকে গ্রামে। বাবা চরণজিৎ সিং আর দুই বোন ও ঠাকুমাকে নিয়ে তাঁর সংসার। বাবা পেশায় স্কুল ভ্যান চালক। শুভকরণ নিজে অবশ্য পশুপালন করতেন। প্রায় ৩ একর জমি এবং বেশ কিছু গবাদি পশু ছিল শুভকরণের। নিজের অধিকারের দাবিতে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন তরুণ কৃষক।

হরিয়ানা পুলিশের সঙ্গে সংঘর্ষেই যে শুভকরণের মৃত্যু হয়েছে বিষয়টি একেবারেই স্বীকার করেনি পুলিশ। পুলিশের উল্টে দাবি, মার খেয়েছে পুলিশই। হরিয়ানার জিন্দের সীমান্তের কাছে পঞ্জাবের সাংরুর জেলায় অবস্থিত খানৌরিতে লাঠিচার্জ ও পাথর ছোড়ার সময় পুলিশের ১২ জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে দাবি তাদের। কৃষকরা দাবি করছেন, হরিয়ানা পুলিশরা শুধু কাঁদানে গ্যাসের শেলই ছোড়েনি, রাবার বুলেটও ছুড়েছে।

শুভকিরণের মৃত্যুর পরে কৃষকরা তাদের 'দিল্লি চলো' মিছিল দুই দিনের জন্য স্থগিত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডা কৃষকদের সঙ্গে পঞ্চম দফা আলোচনার আহ্বান জানিয়েছেন। পঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক ও পুলিশের মধ্যে শান্তির সপক্ষে কথা বলেছেন তিনি। অতীতেও কেন্দ্রসরকারকে কৃষি আইনে রদবদলে বাধ্য করেছিল কৃষক আন্দোলন। সাম্প্রতিক সময়ের কৃষক আন্দোলনই একমাত্র বড় সংগঠিত আন্দোলন হয়ে দেখা দিচ্ছে যা শাসককে চিন্তায় ফেলতে পারে। এর মাঝে শুভকরণের মৃত্যু কি লোকসভা নির্বাচনের আগে বিপাকে ফেলবে বিজেপি সরকারকে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?