কৃষকদের ফের আলোচনায় বসার ডাক! ভোটের মুখে অবস্থান থেকে সরবে বিজেপি সরকার?

Farmers’ protest 2024: গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পুলিশে ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে অন্তত ৬০ জন জখম হয়েছেন বলে খবর। ওই ঘটনায় দুজন চোখের দৃষ্টি হারিয়েছেন এবং হৃদরোগে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Sohini Das
৩ মিনিট
কৃষকদের ফের আলোচনায় বসার ডাক! ভোটের মুখে অবস্থান থেকে সরবে বিজেপি সরকার?

লোকসভা ভোটের আগে ক্রমশ কেন্দ্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কৃষক আন্দোলন। এর আগে একাধিক বার কৃষক বিক্ষোভের মুখে পড়ে নিজের অবস্থান থেকে পিছু হঠতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। ফের আরও একবার উস্কে উঠেছে কৃষকদের সেই ক্ষোভ। ন্যূনতম সহায়ক মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে সরব তারা। ইতিমধ্যেই কৃষকনেতাদের সঙ্গে আলোচনায় বসেছে দেশের শীর্ষনেতারা। তবে তাতেও কোনও রকম সমাধানসূত্র মেলেনি।

ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে কৃষকদের দিল্লি চলো আন্দোলন। সেই আন্দোলনকে প্রতিহত করতে গোড়া থেকেই কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে পঞ্জাব-হরিয়ানা সীমান্ত। দিল্লিতে জারি করা হয়েছে এক মাসের ১৪৪ ধারা। কোনও রকম মিছিল, জমায়েতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে এত কিছু করেও রোখা যাচ্ছে না কৃষক আন্দোলনের ঢেউ। শুধু দিল্লি নয়, হরিয়ানা ও পঞ্জাবেও প্রশাসন সক্রিয়। বুধবার সকাল এগারোটা নাগাদ দিল্লি সীমান্ত লাগোয়া হরিয়ানা শম্ভু ও খানাউরি থেকে ফের হাঁটতে শুরু করেছেন কৃষকেরা। গত ১৩ ফেব্রুয়ারি থেকেই পঞ্জাব-হরিয়ানা সীমান্ত সংলগ্ন এলাকায় অস্থায়ী শিবির বানিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত একাধিক বার পুলিশ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনরত কৃষকেরা। ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস থেকে জলকামান। অসংখ্য কৃষকের জখম হওয়ার খবর মিলেছে এখনও পর্যন্ত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জারি ১৪৪ ধারা, ভোটের আগে দিল্লির পারদ চড়াছে কৃষক বিক্ষোভের আঁচ

Farmers' protest: সেই আন্দোলনের আঁচ রাজধানীতে পড়ার আগে সোমবারই রাজ্যজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। একদিন-দু'দিনের জন্য নয়। একমাসের জন্য জারি করা হয়েছে কার্ফু।

এর আগে বেশ কয়েক বার অশান্তির খবর মিলেছে শম্ভু এলাকা থেকে। তাই আর ঝুঁকি নিতে চাইছে না সরকার। বুধবার শম্ভু এলাকায় অন্তত সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে ১,২০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষক সংগঠন কিসান মজদুর মোর্চা ও সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক)-র 'দিল্লি চলো' অভিযান থামাতে কার্যত রাজধানী ও তার সংলগ্ন পঞ্জাব ও হরিয়ানা সীমান্তকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। সংঘর্ষজনীত দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে রাজপুরা ও শম্ভু এলাকায় মোতায়েন করা হয়েছে ২০টি অ্যাম্বুলেন্স ও ধাবি গুজরন এলাকার কাছে খানাউরি সীমান্তে ১২টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। অন্তত ১৮টি ডিউটি ম্যাজিস্ট্রেট এবং আট জন পঞ্জাব সিভিল সার্ভিস (PCS) অফিসার মোতায়েন করা হয়েছে ওই এলাকায় স্পেশাল এগজিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দিল্লি যেন 'দুর্গ'! লোকসভা ভোটের আগে বিজেপির পাশা পাল্টে দিতে পারে কৃষক-বিক্ষোভ?

Farmers protest in Delhi: সকাল থেকেই বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে সেই এলাকা। কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি পুলিশে ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে অন্তত ৬০ জন জখম হয়েছেন বলে খবর। ওই ঘটনায় দুজন চোখের দৃষ্টি হারিয়েছেন এবং হৃদরোগে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেলে শম্ভু সীমান্তে এক্সক্যাভেশন মেশিন এনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কৃষকেরা। সে সময় দুই পুলিশকর্মী জখম হয় বলে খবর। এদিকে, আন্দোলনের পথে থেকে সরে এসে আলোচনার পথেই সমাধান খুঁজতে চাইছে সরকার। ইতিমধ্যেই সরকারের সঙ্গে চার দফা আলোচনা সারা হয়ে গেছে। কৃষক নেতাদের সঙ্গে চতুর্থ রাউন্ডের আলোচনায় তিন মন্ত্রীর প্যানেল প্রস্তাব করেছিল যে সরকারি সংস্থাগুলো কৃষকদের সঙ্গে একটি চুক্তির পর পাঁচ বছরেরর জন্য ন্যূনতম সহায়ক মূল্যে ডাল, ভুট্টা ও তুলা কিনবে। তবে সরকারের সেই প্রস্তাবে রাজি নয় কৃষকপক্ষ। তাঁদের ফের আলোচনায় বসার জন্য ডাক দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা ফের আলোচনার ডাক দিয়েছেন ইতিমধ্যে। সরকারের তরফে জানানো হয়েছে ন্যূনতম সহায়ক মূল্য-সহ সমস্ত রকম আলোচনাতেই রাজি সরকার।

পঞ্চম দফার আলোচনায় কি মিলবে সমাধানসূত্র আদৌ? আন্দোলন থেকে সরিয়ে আনা যাবে কৃষকদের। সেই উত্তর অবশ্য এখনই মিলছে না। গোড়া থেকেই অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে এসেছে মোদি সরকার। গত দু'বার কৃষক আন্দোলনের জোরের মুখে নতিস্বীকার করতে হয়েছিল সরকারকে। নতুন কৃষিআইনও প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। তবে এবার তেমন পরিস্থিতি যাতে আদৌ তৈরি না হয়, তার জন্য গোড়া থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল রাজধানী। কৃষকদের আন্দোলনের প্রতি পদে পদে বাধা তৈরি করেছে প্রশাসন। তবে তা সত্ত্বেও একেবারে রুখে দেওয়া যায়নি কৃষকদের ঢেউকে। শেষপর্যন্ত আলোচনাতেই কি মিলবে রফাসূত্র? লোকসভা ভোটের আগে বিজেপির ব্যালটবাক্সে কতটা প্রভাব ফেলবে এই ঘনিয়ে ওঠা কৃষক আন্দোলন? আগের বারের মতোই কি পিছু হঠতে হবে সরকারকে। প্রশ্ন উঠেছে নানামহলে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?