ফেরৎ পেতে পারেন তৎকাল টিকিটের টাকাও, IRCTC-এর যে নিয়ম অজানা অনেকেরই

IRCTC : অনেকেই হয়তো জানেন না, তৎকাল টিকিটে ভ্রমণ না করতে পারলেও আপনি ফেরৎ পেতে পারেন টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি

Kankana Mukherjee
২ মিনিট
ফেরৎ পেতে পারেন তৎকাল টিকিটের টাকাও, IRCTC-এর যে নিয়ম অজানা অনেকেরই

শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা, এমনি টিকিট কাটতে গিয়ে দেখলেন সব ভর্তি, অগত্যা ভরসা তৎকাল টিকিটে। ভ্রমণের নির্ধারিত সময়ের ঠিক ২৪ ঘণ্টা আগে কাটা যায় তৎকাল টিকিট। যেন এক্কেবারে হট কেক, সঠিক মুহূর্তের অপেক্ষা করে থাকেন সকলে। দাম খানিক বেশি পড়ে ঠিকই তবে সিট কনফার্ম হবে কিনা, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি।

এবার ধরা যাক, আপনি তৎকালে একটি টিকিট কাটলেন, কিন্তু যে সময়ে তড়িঘড়ি পৌঁছনোর জন্য এত কান্ড, সেই ট্রেনটিই এল না সঠিক সময়। সুতরাং গিয়ে আর লাভের লাভ আর কিছুই হবে না আপনার। যান্ত্রিক গোলযোগ অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন লেটের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। হামেশাই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু বেশি টাকা দিয়ে টিকিট কেটে যদি উপকারই না পান তাহলে কী লাভ! অনেকেই হয়তো জানেন না, তৎকাল টিকিটে ভ্রমণ না করতে পারলেও আপনি ফেরৎ পেতে পারেন টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে টিকিট কাটলেই এই সুবিধা পেতে পারবেন আপনিও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই ট্রেনে চড়তে টিকিট লাগে না! চোখ ধাঁধানো যে পথে চলে দেশের একমাত্র 'ফ্রি ট্রেন'!

Bhakra Nangal Railway: প্রাথমিকভাবে এই স্পেশাল ট্রেনে দশটি বগি থাকলেও এখন বাকি রয়েছে মাত্র তিনটি বগি। এই ট্রেন খুব একটা বেশি জোরে চলে না, কিন্তু তাও প্রতিদিন ৮০০ জন মানুষ এই ট্রেনের মাধ্যমে সফর করেন।

বর্তমানে বেশিরভাগ মানুষই অফলাইনের পরিবর্তে অনলাইনে টিকিট কাটার পক্ষপাতী। এসব ক্ষেত্রে অনলাইনে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হয় অর্থ। এবার ধরা যাক, আপনি তৎকালে একটি নির্দিষ্ট টিকিট কেটেছেন এবং নির্ধারিত সময়ে ট্রেনটি স্টেশনে আসেনি, এই ক্ষেত্রে যদি ট্রেনটি তিনঘন্টা বা তারও বেশি দেরি করে আসে সেক্ষেত্রে যাত্রীরা ফেরৎ পেতে পারেন তৎকাল টিকিটের নির্ধারিত মূল্য। অনলাইনের ক্ষেত্রে সরাসরি রিফান্ড হয়ে যায় ব্যাংকে এবং অফলাইনের ক্ষেত্রে কাউন্টারে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট পদ্ধতি মেনে সেই টাকা ফেরৎ পাওয়া সম্ভব। তবে দুই ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে, কিছু পরিমাণ সার্ভিস ট্যাক্স কাটা হয় রেল কর্তৃপক্ষের তরফে।

এবার আসা যাক, তৎকাল অথচ ওয়েটিং। অর্থাৎ আপনার খুবই জরুরি সেই নির্দিষ্ট সফরটি। নির্ধারিত টিকিট নেই, এমনকী তৎকাল টিকিটের আবেদন করতে গিয়েও দেখলেন ওয়েটিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেকেই আশা হত হন। আর কেউ যদি একটা শেষ মিরাকেলের আশায় ওয়েটিং তৎকালের টিকিট কাটেন সেক্ষেত্রে নাম আসে ওয়েটিং তালিকায়। যাত্রীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরও যদি সেই টিকিটটি কনফার্ম না হয় সেক্ষেত্রও তৎকাল টিকিটের অর্থ ফেরৎ পাওয়া যায়। অনলাইনের ক্ষেত্রে একইভাবে সরাসরি রিফান্ড হয়ে যায় অ্যাকাউন্টে আর অফলাইনের ক্ষেত্রে কথা বলতে হয় কাউন্টারের কর্মীদের সঙ্গে। তাই যারা তৎকাল টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতেন, তাদের জন্যও পথ রয়েছে IRCTC -এর নিয়মাবলিতে। সুতরাং এবার থেকে নিশ্চিন্তে সফর করুন ট্রেনে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।