করছেন কী এলন মাস্ক! টুইটারের নতুন সিইও হলো এক কুকুর!

Twitter New CEO: মাস্ক বলছেন তাঁর এই শিবা ইনু প্রজাতির কুকুর ফ্লোকি পরাগ আগরওয়ালের চেয়েও ভাল সিইও।

inscript
২ মিনিট
করছেন কী এলন মাস্ক! টুইটারের নতুন সিইও হলো এক কুকুর!

টুইটার নিয়ে ঠিক কী করতে চাইছেন এলন মাস্ক? সম্ভবত মাস্ক নিজেও এই উত্তর জানেন না। টুইটার কেনা নিয়ে একাধিক চাপানউতোর, টুইটার কেনা, তারপর নানা বিধি বদল এবং অবশেষে ছাঁটাইয়ের পরে এলন মাস্ক এই সোশ্যাল মিডিয়া নিয়ে আদতে কী করতে চাইছেন তা নিয়ে ধন্দে পড়েছেন বিশ্বের মানুষ। তবে মাস্ক রয়েছেন নিজেরই খেয়ালে। নিজেই জানিয়েছিলেন টুইটারের সিইও পদে থাকবেন না তিনি, তারপর অবশ্য কে নয়া সিইও হবেন এই নিয়ে একটি শব্দও বলেননি। অবশেষে টুইটারের জন্য একজন সিইও খুঁজে পেয়েছেন মাস্ক, ঘটা করে ছবি দিয়ে সেই ঘোষণাও করেছেন তিনি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, টুইটারের নতুন সিইও কোনও মানুষ নন, কুকুর। মাস্কের পোষা কুকুর ফ্লোকি। টুইটারের নয়া মালিক মাস্ক বলছেন তাঁর এই শিবা ইনু প্রজাতির কুকুর ফ্লোকি পরাগ আগরওয়ালের চেয়েও ভাল সিইও।

উল্লেখ্য, এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে কোম্পানির দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে পরাগ আগরওয়ালকে চাকরি থেকে বরখাস্ত করেন। পরাগ আগরওয়ালের সঙ্গেই টুইটারের আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে এবং সিএফও নেল সেগালকেও ছাঁটাই করা হয়।

মাস্ক সিইওর চেয়ারে বসা তাঁর পোষ্য কুকুর ফ্লোকির ছবি শেয়ার করেছেন। ছবিতে, ফ্লোকিকে টুইটার ব্র্যান্ডের কালো টি-শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার উপরে লেখা সিইও। ফ্লোকির সামনে টেবিলে তার পায়ের ছাপসহ কয়েকটি নথি পড়ে আছে। ফ্লোকির সামনে টুইটারের লোগো সহ একটি ছোট ল্যাপটপও রাখা হয়েছে। যেন এক্ষুণি ল্যাপটপ খুলে টুইটারের নতুন সিইও মেল করা শুরু করবেন। ছবিটি শেয়ার করে এলন মাস্ক লিখেছেন, “টুইটারের নতুন সিইও দুর্দান্ত”। অন্য আরেকটি টুইটে মাস্ক আবার লিখেছেন, টুইটারের নতুন সিইও 'অন্য লোকের' চেয়ে অনেক ভালো। বলাই বাহুল্য, টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের কথাই উল্লেখ করছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক নম্বর ধনকুবের এলন মাস্ককে টেনে নামিয়েছেন ইনি, এই ফরাসি ব্যবসায়ীকে চেনেন?

World's Richest man : ৭৩ বছর বয়সী এই ধন কুবের বরাবরই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দিকে থাকেন। এমনকী দ্বিতীয় ধনীতম ব্যক্তিও হয়েছিলেন তিনি।

পরাগ আগরওয়ালের সঙ্গে একটি ব্যক্তিগত কথোপকথনও পরে প্রকাশ্যে আসে। দেখা যায়, অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দু'জনের মধ্যে আসলে কোনও বন্ধুত্ব বা সখ্য ছিল না। পরাগ আগরওয়ালকে একটি মেসেজে এলন মাস্ক টুইটারের বোর্ডে যোগদানকে 'সময়ের অপচয়' বলেও উল্লেখ করেছিলেন। "আমি বোর্ডে যোগ দিচ্ছি না। এটা সময়ের অপচয়। টুইটারকে ব্যক্তিগত মালিকানায় নেওয়ার প্রস্তাব দেব,” পরাগ আগরওয়ালকে লিখে জানিয়েছিলেন এলন মাস্ক।

The new CEO of Twitter is amazing

— Elon Musk (@elonmusk)

পরাগ আগরওয়ালের সঙ্গে নিজের কথাবার্তা মাস্ক টুইটারের প্রাক্তন প্রধান জ্যাক ডরসিকেও জানাতেন। ফাঁস হওয়া হোয়াটস্যাপ চ্যাট থেকে জানা যায়, ডরসি মাস্ক এবং আগরওয়ালকে একসঙ্গে আনার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু তাঁর পরিকল্পনা অনুযায়ী কিছুই ঘটেনি। মাস্ক জানিয়েছিলেন. পরাগ এমন মানুষদের খুশি করার চেষ্টা করছে যারা, যাই করা হোক না কেন খুশি হবে না। উত্তরে ডরসিও জানিয়েছিলেন, পরাগ আর মাস্ক যে একসঙ্গে কাজ করতে পারবেন না এই বিষয়টি স্পষ্ট।

প্রাক্তন সিইও জ্যাক ডরসি পদত্যাগ করার পরে পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরেই টুইটারের সিইও ঘোষণা করা হয়েছিল। ২০২১ এর জন্য তার মোট ক্ষতিপূরণ ছিল ৩০.৪ মিলিয়ন ডলার। পরাগ আগরওয়ালের পদত্যাগ এই সংস্থার সঙ্গে তাঁর এক দশকের সম্পর্ককে ছিন্ন করে। টুইটার যখন প্রাথমিক পর্যায়ে ছিল, যখন মাত্র ১০০০ জন কর্মচারী ছিলেন, সেই সময় টুইটারে যোগ দেন পরাগ আগরওয়াল। সেই পরাগ আগরওয়ালের চেয়ে নাকি তাঁর পোষ্য কুকুরটিও সিইও হিসেবে ভালো! মাস্কের প্রতি পদক্ষেপে দম্ভের গন্ধ পাচ্ছেন কি মানুষ?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।