এক নম্বর ধনকুবের এলন মাস্ককে টেনে নামিয়েছেন ইনি, এই ফরাসি ব্যবসায়ীকে চেনেন?

World's Richest man : ৭৩ বছর বয়সী এই ধন কুবের বরাবরই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দিকে থাকেন। এমনকী দ্বিতীয় ধনীতম ব্যক্তিও হয়েছিলেন তিনি।

Aritra Som
২ মিনিট
এক নম্বর ধনকুবের এলন মাস্ককে টেনে নামিয়েছেন ইনি, এই ফরাসি ব্যবসায়ীকে চেনেন?

বিপুল কর্মী ছাঁটাই হোক কিংবা টাকা দিয়ে ভেরিফিকেশনের নীল টিক কেনা – টুইটার (Twitter) এবং এলন মাস্ক (Elon Musk) এখন শিরোনামে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিষয়ে ট্রেন্ডিং তালিকায় থাকছেন বিশ্বের এই ধনকুবের। তাঁর একের পর এক সিদ্ধান্তের যেতে দানা বাঁধছে বিতর্কও। কিন্তু এলন মাস্ক আছেন বিন্দাস মেজাজে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি বলে কথা!

তবে তাঁর মাথা থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির ‘তাজ’ এখন সরে গিয়েছে। তাঁর জায়গায় সেই সিংহাসনে হাজির হয়েছেন বার্নার্ড আর্নল্ট। ৭৩ বছর বয়সী এই ধন কুবের বরাবরই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দিকে থাকেন। এমনকী দ্বিতীয় ধনীতম ব্যক্তিও হয়েছিলেন তিনি। কিন্তু এবার একেবারে শীর্ষস্থানে। বৃহস্পতিবার ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিওনেয়ার’-এর তালিকায় টুইটারের বর্তমান কর্ণধারকে সরিয়ে এক নম্বর স্থানে উঠে আসেন বার্নার্ড আর্নল্ট।

কে এই বার্নার্ড আর্নল্ট? সাধারণ মানুষদের কাছে এই নামটি কম পরিচিত হলেও, আন্তর্জাতিক ব্যবসায়ী মহলে ইনি রীতিমতো সেলেব্রিটি। বিলাসবহুল পণ্য, প্রসাধনী সামগ্রী যেমন ফ্যাশন অ্যাকসেসরিজ, জুয়েলারি, অ্যালকোহল ইত্যাদির বেতাজ বাদশা মনে করা হয় বার্নার্ড আর্নল্টকে। তাঁর কোম্পানি এলভিএমএইচের বেশকিছু ব্র্যান্ড গোটা পৃথিবীতেই নিজেদের জনপ্রিয়তা অটুট রেখেছে। লুই ভিতোঁ, ডম পেরিগনন, ক্রিশ্চিয়ান ডিওর, ট্যাগ হিউরের মতো অজস্র ব্র্যান্ড নিয়ে বার্নার্ডের বিশ্বজোড়া সাম্রাজ্য। এই মুহূর্তে তিনি ইউরোপের ধনীতম ব্যক্তিও। আজ থেকে নয়, বহু বছর ধরে তাঁর সংস্থার প্রসাধনী সামগ্রী গোটা বিশ্বে এক অন্যহ জায়গা ধরে রেখেছে।

১৯৪৯ সালের ৫ মার্চ ফ্রান্সের রুবইক্সে জন্মগ্রহণ করেন বার্নার্ড আর্নল্ট। তাঁর পরিবারও ছিল শিল্পপতি, ব্যবসায়ীদের। তাঁর বাবা জঁ আর্নল্টের একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোম্পানি ছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বার্নার্ডও বাবার সঙ্গে সেখানে যোগ দেন। ১৯৭১ সালে সংস্থার রাশ হাতে নিয়ে তড়িঘড়ি ব্র্যান্ডের নাম বদলে ফেলেন। নতুন নাম হয় ফেরিনেল ইনকর্পোরেট। তখন থেকেই একটু একটু করে ইঞ্জিনিয়ারিং ছেড়ে ব্যবসার দিকে মন দিতে শুরু করেন।

এরপর ধীরে ধীরে বিভিন্ন কোম্পানি কিনতে শুরু করেন বার্নার্ড আর্নল্ট। ১৯৮৪ সালে আগাশে-উইলট-বুসাক নামে একটি কোম্পানি কিনে নেন। সেই সময় সংস্থাটির অবস্থা খুব একটা ভালো ছিল না। অথচ এরাই ফ্যাশন হাউজ ক্রিশ্চিয়ান ডিওর ও ডিপার্টমেন্টাল স্টোর বন মার্সের মতো ব্র্যান্ডের মালিক ছিল। বার্নার্ড আর্নল্ট অধিগ্রহণ করে প্রথম দু’বছরে ৭০০০ কর্মীকে ছাঁটাই করেন। অনেকটা এলন মাস্কের মতোই পদক্ষেপ, তাই না? ক্রিশ্চিয়ান ডিওর আর বন মার্স বাদ দিয়ে কোম্পানির বাকি সম্পত্তি স্রেফ বেচে দেয়। ফ্রান্সের বাজারে অনেকেই ‘হায় হায়’ রব তোলেন। তবে বার্নার্ড আর্নল্ট যে ভুল ছিলেন না, প্রমাণ পাওয়া যায় তিন বছর পর, ১৯৮৭ সালে। ফের ঘুরে দাঁড়ায় বুসাক, ১১২ মিলিয়ন ডলার উপার্জনও করে এবং নিজের সাম্রাজ্য বিস্তারের দিকে আরও একধাপ এগিয়ে যান বার্নার্ড আর্নল্ট।

ফরাসি মহলে জনপ্রিয়, শিল্পবোদ্ধা বার্নার্ড আর্নল্টের আর্ট কালেকশনও যথেষ্ট মূল্যবান। পিকাসো, হেনরি মুরের মতো বিশ্ববিস্খ্যাত চিত্রশিল্পীদের আঁকা ছবি তাঁর সংগ্রহে। এতদিন ইউরোপের ধনীতম ব্যক্তির স্থানটি সযত্নে অধিকার করে রেখেছিলেন। এলন মাস্কের কোম্পানি টেসলার শেয়ার দর পড়তে শুরু করায় প্রমাদ গোনেন তিনি। পাশাপাশি টুইটার নিয়ে প্রায় প্রতিদিনই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন মাস্ক। কর্মী ছাঁটাই, ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি, বিতর্কের জোয়ার যেন লেগেই ছিল। সেই সুযোগেই সোজা ছক্কা হাঁকালেন বার্নার্ড আর্নল্ট। ফরাসি অভিজাত সাম্রাজ্যের অধীশ্বর এখন বিশ্বের শীর্ষস্থানেও।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।