প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গ্রেফতার! যে বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগে স্তম্ভিত দেশ

Chandrababu Naidu arrested: এফআইআরে ২৫ জনের নাম আছে অভিযুক্ত হিসাবে। মজার ব্যাপার হচ্ছে, এফআইআরে চন্দ্রবাবু নাইডুর নাম অভিযুক্ত হিসেবে ছিলই না।

inscript
৩ মিনিট
প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গ্রেফতার! যে বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগে স্তম্ভিত দেশ

২৫০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ! দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারির মামলায় দুর্নীতির অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করল সিআইডি। চন্দ্রবাবু নাইডু দলের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজ্য সফর করছিলেন। ভোর তিনটে নাগাদ, নাইডু তখন বিশ্রাম নিচ্ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালা শহরের একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার পরে তাঁর ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোরবেলা ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৫০ (১) (২) এর অধীনে চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই ২৫০ কোটির কেলেঙ্কারিতে যুক্ত প্রথম নামটিই চন্দ্রবাবুর।

গ্রেফতারির পরে যদিও চন্দ্রবাবু নাইডু বলছেন, তিনি কোনও ভুল করেননি। জনগণ এবং কর্মীদের কাছে অনুরোধ করেছেন, তাঁকে ভুল না বোঝার। তাঁর দোষ না থাকা সত্ত্বেও কর্মকর্তারা এসে কোনও প্রমাণ না দেখিয়েই নাকি তাঁকে গ্রেফতার করে নেয়। চন্দ্রবাবুর দাবি, কী কারণে তাঁকে গ্রেফতার করা হচ্ছে, জানতে চান তিনি, প্রমাণও দাবি করেন। কিন্তু সিআইডি যে এফআইআরটি দেখায় তাতে তাঁর কোনও ভূমিকাই উল্লিখিত নেই। চন্দ্রবাবু নাইডুকে ডাক্তারি পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। যেতে চাননি তিনি। ফলে একটি ক্যাম্পেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

উল্লেখ্য, এই কেলেঙ্কারির মামলায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছিল ২০২১ সালে। ওই এফআইআরে ২৫ জনের নাম আছে অভিযুক্ত হিসাবে। মজার ব্যাপার হচ্ছে, এফআইআরে চন্দ্রবাবু নাইডুর নাম অভিযুক্ত হিসেবে ছিলই না। সিআইডির দাবি, তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতেই নাইডুকে গ্রেফতার করা হচ্ছে। এই এফআইআরের বিশদ বিবরণ এবং অন্যান্য তথ্য চন্দ্রবাবু নাইডুর আইনজীবীদেরও দেওয়া হয়েছে। আইনজীবীরাও বলছেন, এফআইআর রিপোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। আইনজীবীদের জবাবে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে রিমান্ড রিপোর্টে সমস্ত তথ্য দেবে বলে আশ্বাসও দিয়েছে। চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে আরোপিত ধারাগুলো জামিন অযোগ্য। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শীঘ্রই আদালতে পেশ করা হবে।

কিন্তু এই অন্ধ্রপ্রদেশ স্টেট স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারি বা দক্ষতা উন্নয়ন কেলেঙ্কারিটি আসলে কী?

  • আপনার জন্য আরও কিছু লেখা
খোদ উত্তরপ্রদেশেই ইন্ডিয়ার কাছে হেরে ভূত বিজেপি! কেন এই শোচনীয় হার?

Ghosi bypoll Results 2023: উত্তরপ্রদেশেই এই সেদিনের ইন্ডিয়া জোটের কাছে হেরে গেল বিজেপি!

মার্চ মাসে অন্ধ্রপ্রদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পূর্ববর্তী তেলগু দেশম পার্টির শাসনামলে ঘটা APSSDC-তে ৩,৩০০ কোটি টাকার একটি কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল। ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের প্রাক্তন আধিকারিক আরজা শ্রীকান্তকে একটি নোটিশ জারি করা হয়েছিল। তিনি ২০১৬ সালে APSSDC-এর সিইও ছিলেন। ২০১৬ সালে, টিডিপি সরকারের আমলে, APSSDC প্রতিষ্ঠিত হয়েছিল বেকার যুবকদের কর্মসংস্থান বাড়ানোর জন্য দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে।

| Criminal Investigation Department (CID) arrest former Andhra Pradesh CM and TDP chief N Chandrababu Naidu.

(Video Source: TDP)

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! বিজেপির দখল কি তবে দুর্বল হচ্ছে উত্তরবঙ্গে?

Dhupguri Bypoll Result 2023: গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি।

— ANI (@ANI)

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, টিডিপি সরকার ৩,৩০০ কোটি টাকার একটি প্রকল্পের জন্য একটি মউ সাক্ষর করেছে। এতে সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডিয়া লিমিটেড এবং ডিজাইন টেক সিস্টেমস প্রাইভেট লিমিটেড যুক্ত আছে। সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডিয়াকে দক্ষতা উন্নয়নের জন্য ছয়টি উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছিল। কথা ছিল, রাজ্য সরকারের মোট প্রকল্প ব্যয়ের প্রায় ১০% দেবে। বাকিটা সিমেন্স এবং ডিজাইন টেক অনুদান দেবে।

সিআইডির তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। যথাযথ দরপত্র না হেঁকেই প্রকল্পটি শুরু করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভা এই প্রকল্পের জন্য কোনও অনুমোদন দেয়নি। সিমেন্স ইন্ডাস্ট্রি সফ্টওয়্যার ইন্ডিয়া এই প্রকল্পে নিজস্ব কোনও টাকা ঢালেনি এবং পরিবর্তে রাজ্য কর্তৃক বরাদ্দ করা ৩৭১ কোটি টাকার একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন শেল কোম্পানির কাছে পাঠিয়ে দিয়েছে। সিমেন্স গ্লোবাল কর্পোরেট অফিস প্রকল্পটির একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে এবং দেখে সরকারের টাকা যাচ্ছেতাইভাবে অপব্যবহার করা হয়েছে।

সম্প্রতি চন্দ্রবাবু নাইডু দাবি করেছিলেন, খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে। অন্ধ্রপ্রদেশের সমাজকল্যাণ মন্ত্রী মেরুগা নাগার্জুন জনসাধারণের অর্থ লুট করার জন্য চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির দাবি জানিয়েছিলেন। নাগার্জুনের দাবি, ভোটের মামলায় পালিয়ে যাওয়ার আগে চন্দ্রবাবু হায়দরাবাদের লেক ভিউ গেস্ট হাউসের মেরামতের জন্য ১০ কোটি টাকা খরচা করেছিলেন৷ মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আরও ১০ কোটি টাকা, চার্টার্ড বিমানের জন্য ১০০ কোটি এবং ধর্ম পোরাতা দীক্ষার জন্য ৮০ কোটি টাকা খরচা করেছেন নাইডু।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪২০ (প্রতারণা এবং অসৎভাবে সম্পত্তি বিতরণে প্ররোচিত করা) এবং ৪৬৫ (জালিয়াতি) সহ ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।