ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! বিজেপির দখল কি তবে দুর্বল হচ্ছে উত্তরবঙ্গে?

Dhupguri Bypoll Result 2023: গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি।

inscript
৩ মিনিট
ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! বিজেপির দখল কি তবে দুর্বল হচ্ছে উত্তরবঙ্গে?

২০২৪-এ কে? এই প্রশ্নের উত্তর খোঁজার বুনিয়াদি ধাপ ছিল ছয়টি রাজ্যের সাতটি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিনটি। সারা দেশ এনডিএ আর ইন্ডিয়া দ্বন্দ্বে বিভক্ত। এরই মাঝে এই উপনির্বাচনগুলিকে এই বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বড় একটি পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছিল। এই ফলাফলের উপরে অনেকটাই নির্ভর করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে বিরোধী জোট ইন্ডিয়া আদৌ ততটা বড় সঙ্কট তৈরি করতে পারবে কিনা। বিজেপি যে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না তা খানিক প্রমাণ করে দিয়েছে বাংলাই। সাতটি বিধানসভা আসনের মধ্যে রয়েছে, উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি, কেরলের পুথুপ্পল্লী, পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ঝাড়খণ্ডের ডুমরি এবং ত্রিপুরার বক্সানগর ও ধনপুর। এই আসনগুলিতে ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হয়েছে। ফলাফল ঘোষণা হতেই দেখা যায় ধূপগুড়ি আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল!

উত্তরপ্রদেশের ঘোসি নির্বাচনী এলাকায় ভোট পড়েছিল মাঝারি, ৫০.৭৭%। ঝাড়খণ্ডের ডুমরিতে ২.৯৮ লাখ ভোটারের মধ্যে মোট ৬৪.৮৪% মানুষ ভোট দিয়েছিলেন। সাতটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপির দখলে। ধনপুর, বাগেশ্বর এবং ধূপগুড়ি। একটি করে আসন ছিল সমাজবাদী পার্টি (ঘোসি), সিপিআই(এম) (বক্সানগর), জেএমএম (ডুমরি) এবং কংগ্রেসের (পুথুপ্পল্লী)। বিজেপির হাতে থাকা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি উপনির্বাচনে চলে এল শাসকদল তৃণমূলের কাছে। বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪,২১৩ ভোটে হারিয়ে জিতলেন শাসকদল তৃণমূলের নির্মলচন্দ্র রায়। পোস্টাল ব্যালট এবং প্রথম কয়েক রাউন্ডের গণনায় বিজেপি এগিয়ে থাকলেও ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে তৃণমূলের।

I thank the people of Dhupguri for reposing faith in us and voting decisively in our favour in the critical by-election to the Assembly constituency.

People in North Bengal have been with us, and trust our strategy of growth, inclusiveness and empowerment.

Bengal has shown its…

— Mamata Banerjee (@MamataOfficial)

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ইন্ডিয়া' বদলে 'ভারত'! কেন দেশের নাম বদলাতে মরিয়া বিজেপি?

India Renamed Bharat: বিজেপির মূল বক্তব্য হচ্ছে, ব্রিটিশরা ভারতের নাম পরিবর্তন করে ইন্ডিয়া করে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ধূপগুড়ি আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যু হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এই আসনের ভোটারদের বড় অংশই রাজবংশী। তাই তিন রাজবংশী প্রার্থী নামেন সরাসরি লড়াইয়ে। তৃণমূলের প্রার্থী হন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হন ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র। আর বিজেপির প্রার্থী হন কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়।

গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি। বিধানসভা ভোটে দিনহাটা এবং শান্তিপুর আসন জিতলেও উপনির্বাচনে হার হয়। রাজ্যে একের পর এক উপনির্বাচনে তৃণমূলের জয়ই হয়েছিল। একমাত্র সাগরদিঘিতে জিতেছিল কংগ্রেস। তবে সেই জয়ের আনন্দ কংগ্রেস পুরোপুরি উপভোগ করার আগেই বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়ে ফেলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এনডিএ বনাম ইন্ডিয়া, দেশের নামে বিজেপির আসন টলাতে পারবে কি বিরোধী মহাজোট?

NDA VS INDIA: ২০২৪ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ব্রহ্মাস্ত্র 'ইন্ডিয়া'। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স, যেখানে এক ছাদের তলায় এসেছে অন্তত ২৬টি বিজেপি বিরোধী দল।

সপ্তম রাউন্ডের শেষে দেখা যায় ধূপগুড়ির তৃণমূলের প্রার্থী পেয়েছেন ৭২ হাজার ৪৪০ ভোট। আর বিজেপি প্রার্থী পেয়েছেন ৬৯ হাজার ৫০৯ ভোট। সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১০ হাজারের সামান্য বেশি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জয়ন্ত রায় জলপাইগুড়ি আসনে ১,৮৪,০০৪ ভোটে জেতেন। ধূপগুড়ি বিধানসভাতেও বিজেপিই এগিয়ে ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জেতে ৪,৩৫৫ ভোটে। তৃণমূল পেয়েছিল ৪৩.৭৫ % ভোট। এবারের পঞ্চায়েত নির্বাচনে সমীকরণ বদলে গেছে বেশ। তৃণমূলের ভোট আর সিপিএমের ভোট বাড়ার ঘটনা ঘটেছে।

তবে উত্তরাখণ্ডের বাগেশ্বর বিধানসভা উপনির্বাচনে জিতেছেন বিজেপির পার্বতী দাস। বিজেপির পার্বতী দাস কংগ্রেসের বসন্ত কুমারকে ২,৪০০ ভোটে হারিয়েছেন। পার্বতী দাস পেয়েছেন ৩৩,২৪৭ ভোট পেয়েছেন এবং বসন্ত কুমার পেয়েছেন ৩০,৮৪২ ভোট।

ঝাড়খণ্ডের ডুমরি উপনির্বাচনে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী বেবি দেবী। জেএমএম প্রার্থী বেবি দেবী AJSU-P-এর যশোদা দেবীকে হারিয়ে ঝাড়খণ্ডের ডুমরি আসনটি ১৭০০০ ভোটে জিতেছেন। গণনা শেষ হওয়ার পরে দেখা যায়, বেবি পেয়েছেন ১,৩৫,৪৮০ টি ভোট। যশোদা পেয়েছেন ১,১৮,৩৮০ টি ভোট। বেবি ছিলেন জেএমএম-কং-আরজেডি, ইন্ডিয়া ব্লকের প্রার্থী। তাঁর স্বামী জগন্নাথ মাহতো ছিলেন হেমন্ত সোরেনের মন্ত্রিসভার মন্ত্রী। তাঁর মৃত্যুর পরেই আসনটি শূন্য হয়।

ত্রিপুরায় কমিউনিস্টদের রাস্তা শেষ। উপনির্বাচনে জয়ের পর সদর্পে ঘোষণা করেছে বিজেপি। ত্রিপুরার ধনপুর এবং বক্সানগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি জিতেছে, এককালে বামদুর্গ ছিল এই এলাকাগুলি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তফাজ্জল হোসেন বক্সনগর আসনে ৩০,২৩৭ ভোটে জয়ী হয়েছেন, যেখানে প্রায় ৬৬ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। তাফাজ্জল হোসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) মিজান হোসেন পেয়েছেন ৩,৯০৯ ভোট।

পুথুপ্পল্লী উপনির্বাচনে ইউডিএফ-এর চান্ডি ওমেন জয়ী হয়েছেন। বিরোধী কংগ্রেস-ইউডিএফের প্রার্থী চান্ডি ওমেন উপনির্বাচনে ৩৬,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন এলডিএফ প্রার্থী জ্যাক সি থমাস ছিলেন বেশ পিছিয়ে। আর গোটা ছবিতেই ছিলেন না বিজেপি প্রার্থী লিজিন লাল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?