খোদ উত্তরপ্রদেশেই ইন্ডিয়ার কাছে হেরে ভূত বিজেপি! কেন এই শোচনীয় হার?

Ghosi bypoll Results 2023: উত্তরপ্রদেশেই এই সেদিনের ইন্ডিয়া জোটের কাছে হেরে গেল বিজেপি!

inscript
২ মিনিট
খোদ উত্তরপ্রদেশেই ইন্ডিয়ার কাছে হেরে ভূত বিজেপি! কেন এই শোচনীয় হার?

উত্তরপ্রদেশ! গোবলয়ের কেন্দ্রভূমি, বিজেপির বুলডোজার চালানোর সবচেয়ে বিশ্বস্ত জমি! সেই উত্তরপ্রদেশেই এই সেদিনের ইন্ডিয়া জোটের কাছে হেরে গেল বিজেপি! ঘোসি বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে সদ্য। সারা দেশে সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল; উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি, কেরলের পুথুপ্পল্লী, পশ্চিমবঙ্গের ধুপগুড়ি, ঝাড়খণ্ডের ডুমরি এবং ত্রিপুরার বক্সানগর ও ধনপুর। আর এরই মধ্যে বিজেপি যে আসনটিতে নিশ্চিত জয় ভেবে রেখেছিল, সেখানেই শোচনীয় পরাজয় ঘটেছে। সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী সুধাকর সিং বিজেপির দারা সিং চৌহানকে ৪২,৭৫৯ ভোটে হারিয়েছেন। এখানে উল্লেখ্য, দারা সিং চৌহান ছিলেন সপা-রই লোক। বিধায়ক হিসেবে সপা ছেড়ে জুলাই মাসে আগে গেরুয়া শিবিরে যোগ দেন। সেই জন্যই এই উপনির্বাচনের প্রয়োজন পড়ে।

এই হারটি এনডিএ-র শরিক ওপি রাজভারের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির কাছেও যথেষ্ট বিব্রত হওয়ার মতো বিষয়। এই আসনে রাজভার সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার রয়েছে৷ অথচ সেই ভোট টানতেই পারল না বিজেপি। অন্যদিকে বিরোধী দল 'ইন্ডিয়া' জোটের কাছে এই জয় এক দুর্দান্ত শুরুয়াদ! সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী জোট গঠনের পর এটাই ছিল বিজেপির সঙ্গে তাদের প্রথম নির্বাচনী লড়াই। বিরোধীদের এখানে দু'টি বিষয় সাহায্য করেছিল। এক, বহুজন সমাজ পার্টি (বিএসপি) কোনও প্রার্থী দেয়নি। দুই, কংগ্রেস নিজেও কোনও প্রার্থী দেয়নি। কংগ্রেস যখন সমাজবাদী পার্টির প্রার্থীকে সমর্থন জানায় তখন বিএসপির সুপ্রিমো মায়াবতী ভোটারদের কাছে ভোটিং মেশিনে NOTA (নান অব দ্য অ্যাবাভ বা উপরের কোনটি নয়) বিকল্পটি বেছে নেওয়ার আবেদন করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল! বিজেপির দখল কি তবে দুর্বল হচ্ছে উত্তরবঙ্গে?

Dhupguri Bypoll Result 2023: গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জিততে পারেনি বিজেপি।

উপনির্বাচনে জয়ী হলে ওবিসি নেতা দারা সিং চৌহান যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় স্থান পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু সবটা ঘেঁটে দিল ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশের মতো জায়গায় বিরোধী জোটের কাছে কীভাবে হারল বিজেপি?

এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে দারা সিং চৌহানের বিরুদ্ধে অসন্তোষকেই। দলীয় আনুগত্য বদলানো এবং জনগণকে বিপাকে ফেলে উপনির্বাচন বাধ্যতামূলক করানোর জন্য দারা সিং চৌহানের বিরুদ্ধে অসন্তোষ জন্মায়। দারা সিং চৌহান ২০১৭ সালে আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বের প্রথম মেয়াদে একজন মন্ত্রী ছিলেন৷ ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি সমাজবাদী পার্টিতে চলে যান। বিজেপির বিজয় কুমার রাজভারের বিরুদ্ধে ২২,০০০ ভোটে ঘোসি আসনে জয়ী হন৷ বিজেপির একটি সূত্র দাবি করেছে, জনগণের ক্ষোভ আসলে চৌহানের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে নয়।

স্থানীয় বনাম বহিরাগতর লড়াই খুব গুরুত্বপূর্ণ ছিল ঘোসি আসনে। সুধাকর সিং একজন স্থানীয় রাজনীতিবিদ। তিনি এই বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা এবং এর আগেও এ আসনে জয়ী হয়েছেন। অন্যদিকে, দারা সিং চৌহান মধুবন বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন এবং এসপিতে যোগ দিয়েই ঘোসির টিকিট পেয়েছিলেন। বহিরাগত চৌহানের থেকে স্থানীয় সুধাকর সিংকেই বেশি ভরসা করেছে মানুষ।

বিএসপির নীরবতা পক্ষান্তরে ইন্ডিয়া-কে সাহায্যই করেছে। বিএসপি এই উপনির্বাচনে কোনও প্রার্থী না দিয়ে ইন্ডিয়া ফ্রন্টের জয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএসপি এই উপনির্বাচনে লড়লেই পরিস্থিতি অন্যরকম হতে পারত কারণ ঘোসিতে বহুজন সমাজ পার্টির ভালো ভিত্তি রয়েছে। মনে করা হচ্ছে, দলিত ভোটের একটা বড় অংশ সুধাকর সিংয়ের কাছেই গিয়েছে। বিএসপির ভোট ইন্ডিয়াতে যাওয়ার এই প্রবণতা দেখে বিজেপির ভবিষ্যতে শঙ্কিত হওয়ারই কথা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।