হামলা গাজার শরণার্থী শিবিরেও! রকেট হানায় নিশ্চিহ্ন সাংবাদিকের গোটা পরিবার

Israel-Gaza War: গাজায় সংবাদমাধ্যম আলজাজিরার হয়ে কাজ করতেন ওয়ায়েল আল দাহদৌদ। বুধবার ইজরায়েলি বাহিনীর হানা রকেট হামলায় নিজের স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতিকে হারিয়েছেন তিনি।

Sohini Das
২ মিনিট
হামলা গাজার শরণার্থী শিবিরেও! রকেট হানায় নিশ্চিহ্ন সাংবাদিকের গোটা পরিবার

দেখতে দেখতে ২০ দিনে পড়ল গাজা-ইজরায়েল যুদ্ধ। অথচ শান্তি-সমঝোতার চিহ্নমাত্র নেই। বরং একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল। হাসপাতাল, গির্জা বাদ যাচ্ছে না কোনও কিছুই। ইতিমধ্যেই গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে ৬ হাজারের সীমা। আর তার মধ্যে ঠিক ক'জন হামাস জঙ্গি রয়েছে বলা মুশকিল। কিন্তু ওই সাড়ে ৬ হাজারের মধ্যে প্রায় অর্ধেকই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। যারা প্রতিদিন নেই হয়ে যাচ্ছে ইজরায়েল আর হামাসের সংঘর্ষে। এবার গাজায় ইজরায়েলের নিশানায় সাংবাদিকের পরিবার। সম্প্রতি গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে আলজাজিরার ব্যুরো চিফের পরিবারের। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তাঁর গোটা পরিবার।

গাজায় সংবাদমাধ্যম আলজাজিরার হয়ে কাজ করতেন ওয়ায়েল আল দাহদৌদ। বুধবার ইজরায়েলি বাহিনীর হানা রকেট হামলায় নিজের স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতিকে হারিয়েছেন তিনি। বুধবার মধ্য গাজায় নুসিরত শরণার্থী শিবির লক্ষ্য় করে রকেট হামলা চালায় নেতানিয়াহু সেনা। গাজায় ইজরায়েল হামলা শুরু করার পর গৃহহীন হয়ে পড়েছিলেন সাংবাদিক ওয়ায়েলের পরিবার। তাঁরা আশ্রয় নিয়েছিলেন ওই শরণার্থী শিবিরে। বুধবার সেখানেই হামলা চালায় ইজরায়েলি সেনা। আর তাতেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ওই সাংবাদিকের গোটা পরিবার। ওয়ায়েলের নাতি আদমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। দু-ঘণ্টা পরে মৃত্যু হয় তারও। যদিও সেই ঘটনায় দায় এখনও নেয়নি ইজরায়েলি ডিফেন্স ফোর্স।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হামাসদের হাতে পণবন্দি মার্কিন মা-মেয়েকে মুক্তি! শুধুই কাতারের মধ্যস্থতা নাকি নেপথ্যে অন্য কারণ?

Israel-Hamas War: এত সব ঘটনাপ্রবাহের মধ্যেই হামাসরা মুক্তি দিল দুই মার্কিন বন্দিকে। জানানো হয়েছে, মানবিক কারণেই কাতার সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁদের।

গোটা পরিবারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আলজাজিরার ওই ব্যুরো চিফ। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, পরিবারের নিথর দেহের সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন ওয়ায়েল। খুদে নাতির রক্তাক্ত শরীরটাকে বুকে তুলে আল আকসা মারটিয়ার্স হাসপাতালে ছুটতেও দেখা গিয়েছে তাঁকে। তাল এল হাওয়া থেকে এসে নুসিরত শরণার্থী শিবিরে তাঁরা আশ্রয় নিয়েছিলেন এই ভেবে যে, এখানে অন্তত তাঁরা সুরক্ষিত। কিন্তু সেই ভুল ভাঙল বুধবার, যখন ভয়াবহ হামলা নেমে এল ওই শরণার্থী শিবিরের উপরেই। ওয়ায়েলের ছেলে মহম্মদের বয়স মাত্র ১৫। আর তাঁর মেয়ে শামের বয়স ৭।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণহত্যার রক্ত মোছার চেষ্টা! গাজার হাসপাতাল-হামলার দায় পিআইজি-র উপরে কেন চাপাচ্ছে ইজরায়েল?

Gaza Hospital attack: গাজার হাসপাতালের উপরে সাম্প্রতিক রকেট হামলায় অন্তত ৫০০ নিরাপরাধ নাগরিকের মৃত্যু হয়েছে। যার দায় হাত থেকে ঝেড়ে পিআইজি-র উপরে ঠেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার।

প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, বুধবারের ওই হামলায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ওয়ায়েলের পরিবারের উপরে এই হামলার তীব্র নিন্দা করেছে গোটা বিশ্বের মানবাধিকার মহল। ক্ষোভে ফেটে পড়েছেন ওয়ায়েল নিজেও। জানান, যা ঘটছে তা পরিষ্কার। গাজার শিশু, মহিলা আর সাধারণ মানুষকেই লাগাতার নিশানা বানানো হচ্ছে। যে সময় ঘটনাটি ঘটে, ওয়ালেল কাজের সূত্রে ছিলেন ইয়ারমোকে। যে কারণে প্রাণে বেঁচে যান তিনি। কিন্তু পরিবার-পরিজনকে হারিয়ে সেই বেঁচে যাওয়াকে অর্থহীন মনে হচ্ছে তাঁর। এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে কম করে হলেও ২২ জন সাংবাদিকের।

যুদ্ধবিরতির পথে হাঁটার কোনও ভাবনাচিন্তাই নেই ইজরায়েল ও তাঁর যুদ্ধসঙ্গীদের। যুদ্ধবিরতি হলে লাভ হবে শুধুমাত্র হামাসদেরই, এমন দাবি করেছে হোয়াইট হাউসও। ফলে যুদ্ধ থামার আশা নেই, আশা নেই মৃত্যুমিছিল থামারও। সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে বোধহয় গাজার শিশুরা। মৃত্যু ক্রমশ গ্রাস করছে তাদের। যারা বেঁচেও রয়েছে, তারাও মৃতেরই শামিল। কারণ এই যুদ্ধের ধাক্কা তাদের ছোট্ট মগজে এঁকে দিচ্ছে এক ভয়ঙ্কর ট্রমা। অবস্থা যা দাঁড়িয়েছে, গাজাকে পুরোপুরি নিশ্চিহ্ন না করে বোধহয় থামবে না ইজরায়েলের আগ্রাসন, আর সে নিয়েই উদ্বেগ ক্রমশ বাড়ছে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলির।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?