গণহত্যার রক্ত মোছার চেষ্টা! গাজার হাসপাতাল-হামলার দায় পিআইজি-র উপরে কেন চাপাচ্ছে ইজরায়েল?

Gaza Hospital attack: গাজার হাসপাতালের উপরে সাম্প্রতিক রকেট হামলায় অন্তত ৫০০ নিরাপরাধ নাগরিকের মৃত্যু হয়েছে। যার দায় হাত থেকে ঝেড়ে পিআইজি-র উপরে ঠেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার।

Sohini Das
৩ মিনিট
গণহত্যার রক্ত মোছার চেষ্টা! গাজার হাসপাতাল-হামলার দায় পিআইজি-র উপরে কেন চাপাচ্ছে ইজরায়েল?

হাসপাতালে গিজগিজ করছে মুমূর্ষু রোগীদের ভিড়। রয়েছে শিশু, রয়েছে পুরুষ-নারী, বৃদ্ধ-বৃদ্ধা। গাজার সেই হাসপাতাল চত্বরেই আশ্রয় নিয়েছেন কত যুদ্ধবিধ্বস্ত মানুষ, হাসপাতালের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করেছেন প্রিয় মানুষর সেরে ওঠার। কেউ বা অপেক্ষা করেছেন একটু শুশ্রুষা পাওয়ার। এই যুদ্ধের বাজারে এই হাসপাতালটুকুকেই সুরক্ষাকবচ ভেবেছিলেন যাঁরা, তাঁদের ভুল ভেঙেছে অচিরেই। আচমকাই সেই হাসপাতালের উপরে নেমে এসেছে আঘাত। রকেটের ধাক্কায় মুহূর্তে সব ছাই হয়ে গিয়েছে। হাসপাতালের করিডোর জুড়ে সাদা চাদরে ঢাকা মৃতদেহের ভিড় তখন। রক্তাক্ত মানুষের হাহাকার আর কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। মানুষের চিকিৎসা করতে এসেছিলেন এমন বহু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন এদিনের হামলায়। ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ লাগার পর থেকে বারবার গাজা স্ট্রিপের উপরে নেমেছে রকেট, বোমা, গুলি। হামাস জঙ্গিদের শেষ করার লক্ষ্যে একের পর এক নিরপরাধ সাধারণ মানুষকে চাঁদমারিতে দাঁড় করিয়ে দিয়েছে ইজরায়েলি সেনা। মুহূর্তে নিজের দেশে শরণার্থী হয়ে গিয়েছেন একগুচ্ছ মানুষ। সেই ভিটেমাটিহারা মানুষের মিছিল হাঁটছে পশ্চিম তিরের দিকে।

গত কয়েকদিনে অন্তত হাজার ছয়েক রকেট হামলা হয়েছে গাজার উপরে। একটি মানবাধিকার পর্যবেক্ষকদলের দাবি, সেই সবকটা রকেট হামলাকে মিলিয়ে দেখলে তা পারমাণবিক বোমার এক তৃতীয়াংশের সমান প্রায়। দিন কয়েক আগেই উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েল সরকার। হুমকি এসেছিল ২৪ ঘণ্টার মধ্যে বোম ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ওই এলাকা। তাতে নাকি হামাস জঙ্গিদের খতম করা যাবে সহজেই। আর তার সঙ্গে যে নিরপরাধ বাসিন্দাদের মৃত্যুশয্যা রচিত হবে সেখানে, তারা সকলেই কোলাটোরাল ড্যামেজ। বড় বড় যুদ্ধে যেমনটা হয়েই থাকে। এদিকে হামাসরাও সাধারণ মানুষকে মানব ঢাল বানিয়ে নিজের কার্যসিদ্ধি করছে, আর পোকামাকড়ের মতো মরে যাচ্ছে সাধারণ মানুষ। তেমনই একটি হামলা বুধবার নামল গাজার আল আহলি হাসপাতালে। মুহূর্তে সব শেষ। মৃত্য়ুর ঢল নামল গাজার ওই হাসপাতালে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজার হাসপাতালে রকেট হামলার দায় কার? কেন যুদ্ধের বলি নিরীহ শিশুরা?

Israel Gaza War : গাজার হাসপাতালে মেঝেতে শুইয়ে অ্যানাস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার। রকেট হামলার দায় কার?

জর্ডনে আরব রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক বাতিল হওয়ার পর সটান ইজরায়েলে পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দরে ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের আলিঙ্গনের গভীরতাই মেপে দেবে তাঁদের বন্ধুত্বের জল। বন্ধুত্ব বড় বালাই। যার জেরে গাজার হাসপাতালের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেই কথা ঘোরালেন মার্কিন প্রেসিডেন্ট। বরং হাসপাতালে রকেট হামলার দায় চাপালেন অন্য কারওর উপরে। নেতানিয়াহু সপাটে বলে দিলেন, এই হামলার নেপথ্যে মোটেও ইজরায়েলি সেনার হাত নেই। বরং নৃশংস এই হামলার জন্য দায়ী প্যালেস্টাইনের আর একটি স্থানীয় জঙ্গি দল প্যালেস্টাইন ইসলামিক জিহাদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বন্ধুত্বে অন্ধ! গাজার হাসপাতালে ইজরায়েলি ধ্বংসলীলার দায় অন্য ঘাড়ে চাপাচ্ছেন বাইডেন?

Joe Biden in Israel: প্রায় কুড়িটিরও বেশি দেশ ইজরায়েলের বিরোধিতা করে গাজার পাশে দাঁড়ালেও পুরনো বন্ধুত্বে আঁচড়টুকুও আসতে দেননি বাইডেন। তাই যুদ্ধের ভ্রুকুটি মাথায় নিয়েই ইজরায়েলে পৌঁছে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তা কারা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ বা PIG? ১৯৭০ সাল নাগাদ জন্ম এই জঙ্গি গোষ্ঠীর। সুন্নি এই মুসলিমপন্থি জঙ্গি সংগঠনটি তৈরি হয়েছিল প্যালেস্টাইনে ভূমিতে ইজরায়েলের জবরদখল প্রতিহত করার জন্য। প্যালেস্টাইনি যত কটা জঙ্গি সংগঠন রয়েছে, তার মধ্যে সবচেয়ে কট্টরবাদী দল এটিই। PIG-র নেতৃত্বে রয়েছেন জিয়াদ আদ-নাখালা ও মুহম্মদ আল-হিন্দি। হামাসের পরে প্যালেস্টাইনের বৃহত্তম সশস্ত্র জঙ্গি সংগঠন এটিই যার অস্তিত্ব গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক, দু-জায়গাতেই রয়েছে। ১৯৯০ সাল থেকে ইজরায়েলে নানা হামলার পিছনে রয়েছে এই দলটি। হামাস আর পিআইজি-র লক্ষ্য মোটামুটি একই। প্যালেস্টাইনে ইজরায়েল দখলীকৃত ভূমিগুলিকে স্বাধীন করা। আর সেই পিআইজি-র উপরেই এদিনের হাসপাতাল হামলার দায় চাপিয়েছেন নেতানিয়াহু। কিন্তু পিআইজি এই হামলার দায় নেয়নি মোটেই।

মজার ব্যাপার হল, এদিন সকালেই নেতানিয়াহু তাঁর সোশ্যাব ব্লগিং সাইটে ঘোষণা করেছিলেন গাজার হাসপাতালে হামলার কথা। জানিয়েছিলেন, ওই হাসপাতালের ভিতরেই নাকি রয়েছে হামাসদের ঘাঁটি। যার উপর রকেট ফেলে সেই ঘাঁটি বিনষ্ট করার কৃতিত্ব নিজের দেশের সেনাকেই দিয়েছিলেন নেতানিয়াহু। এই পোস্টই তিনি করেছিলেন ১৭ অক্টোবর, সন্ধ্যে ৮টা ২৩ নাগাদ। আর তার পর রাত ১২টা ৫৮ নাগাদ সেই পোস্টটি মুছে ফেলে ভুল স্বীকার করে কী লিখলেন নেতানিয়েহু। জানালেন, সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন শেয়ার করে তিনি যে রকেট হামলার কথা বিখেছিলেন তা নাকি মিথ্যা। গাজার হাসপাতালে হামলায় কোনও দায় নেই ইজরায়েল ডিফেন্স ফোর্সের। সেই সুরই শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও।

এ যুদ্ধে ইজরায়েলের বিরোধিতা করেছে প্রায় ২০টির বেশি দেশ। অথচ সেই তালিকায় নেই আমেরিকার নাম। গোড়া থেকেই বন্ধু-দেশ ইজরায়েলের পাশেই থেকেছে আমেরিকা। সমর্থন করেছে নেতানিয়াহু সরকারকেও। আর এত এত নিরপরাধ মানুষের উপরে হামলার পরে কৌশল করে এখন মাথা বাঁচানোর চেষ্টা করছে ইজরায়েল। গাজার হাসপাতালের উপরে সাম্প্রতিক রকেট হামলায় অন্তত ৫০০ নিরাপরাধ নাগরিকের মৃত্যু হয়েছে। যার দায় হাত থেকে ঝেড়ে পিআইজি-র উপরে ঠেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার। ইজরায়েল ডিফেন্স ফোর্সও এককথায় জানিয়ে দিয়েছে, এই হামলার পিছনে তাঁরা ছিলই না। গাজার জঙ্গিগোষ্ঠীদের দিক থেকেই উড়ে এসেছে এই রকেট। এদিকে নেতানিয়াহুর সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু বলছে অন্য কথাই। এত এত নিরাপরাধ সাধারণ মানুষ, শিশু, বয়স্কের রক্ত হাতে মাখার পর ইজরায়েলের সেই দাবি কার্যত মানছে না বিশ্বের কোনও মানবাধিকার পর্যবেক্ষক দলই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?