আর দরকার নেই ফাস্টট্যাগ! টোল প্লাজায় এবার চোখ ধাঁধাবে এই নয়া নিয়ম
New Fastag System Rules: টোল প্লাজায় একটি সফটওয়্যার বসানো হবে, যাতে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্সের টাকা কেটে নেওয়া হবে।

পালটে যাচ্ছে ফাস্টট্যাগ ব্যবস্থা? এখন থেকে টোল প্লাজায় থেমে আর FASTag ব্যবহারই করতে হবে না? FASTag আসার পরেও জ্যামের সমস্যার সুরাহা হয়নি। শোনা যাচ্ছে, এই কারণে ফাস্টট্যাগ নিয়ে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। FASTag-এর বদলে এইবার তাই টোল প্লাজায় আসতে চলেছে নতুন এক ব্যবস্থা।
সরকার এমন একটি নতুন পরিষেবা আনতে পারে, যা আসলে টোল প্লাজার প্রয়োজনীয়তাই দূর করবে। জ্যাম, টোল প্লাজায় ঘণ্টার পর ঘণ্টা আস্টকে থাকার সমস্যা থেকে রেহাই পেতে কেন্দ্রীয় সরকার নতুন টোল আদায় ব্যবস্থা চালু করতে চলেছে। সূত্রের খবর, সরকার শীঘ্রই টোল সংগ্রহের জন্য ANPR বা Automatic Number Plate Reader ক্যামেরা নামে একটি নতুন GPS টোল ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা করছে।
কীভাবে কাজ করবে এই জিপিএস ভিত্তিক স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার?
- আপনার জন্য আরও কিছু লেখা
Tata Nano Electric Vehicle: খুব শীঘ্রই টাটা মোটরস এই গাড়িটিকে ইলেকট্রিক অবতারে ফেরাতে চলেছে। ইতিমধ্যেই এর কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে।
এই ANPR বা স্বয়ংক্রিয় নম্বর প্লেট রিডার সিস্টেমটি গাড়ির লাইসেন্স প্লেট পড়তে পারবে। তারপরে গাড়ির মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল ট্যাক্স কেটে নেওয়া হবে। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে লাগানো ক্যামেরার উপরেই এই সিস্টেমটি নির্ভর করবে। এই ক্যামেরাগুলি লাইসেন্স প্লেটের ছবি তুলবে এবং গাড়ির নম্বর দেখে টোলের মাধ্যমে টোল ট্যাক্স কেটে নেবে। এই নতুন ANPR সিস্টেম Fastag-এর বদলে আরও ভাল বিকল্প হয়ে উঠবে বলেই সরকারের মত।
ট্রান্সপোর্ট কর্পোরেশন অব ইন্ডিয়া এবং আইআইএম কলকাতার একটি রিপোর্ট অনুযায়ী, টোল প্লাজাগুলিতে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে প্রায় ১ লক্ষ কোটি টাকার তেল নষ্ট হয় এবং টোল প্লাজায় যানজটের কারণে প্রতি বছর প্রায় ৪৫ হাজার টাকা নষ্ট হয়। অর্থাৎ শুধু মাত্র টোল ট্যাক্সের কারণে দেশের ক্ষতি হয় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে নাগরিকের পকেট আর দেশের অর্থনৈতিক ক্ষতি দুই বাঁচাতে শীঘ্রই চালু হতে চলেছে জিপিএস ব্যবস্থা।
গাড়ির নম্বর প্লেটও পরিবর্তন হতে পারে
সরকার গাড়ির নম্বর প্লেটেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন নম্বর প্লেটে গাড়ির নম্বরের সঙ্গে একটি জিপিএস থাকবে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক নতুন গাড়িতে জিপিএস নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি পুরনো গাড়িতেও নতুন নম্বর প্লেট লাগাতে হবে বলে জানা যাচ্ছে।
এই নতুন নম্বর প্লেটে নতুন জিপিএসও বসানো হবে। পাশাপাশি টোল প্লাজায় একটি সফটওয়্যার বসানো হবে, যাতে গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট থেকে টোল ট্যাক্সের টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ গাড়িতে লাগানো নম্বর প্লেট আর আগের মতো সাধারণ হবে না, এতে থাকবে জিপিএস।
পুরনো গাড়ি যাদের, তাদেরও পুরনো নম্বর প্লেট সরিয়ে নতুন নম্বর প্লেট বসাতে হবে। এতে নম্বর প্লেটের সঙ্গে জিপিএস সিস্টেম যুক্ত থাকবে। এই স্বয়ংক্রিয় ব্যবস্থা আদৌ যানজট কমাতে বা টাকা বাঁচাতে পারবে কী না সে জানতে এখনও অপেক্ষা করতে হবে। এই ধরনের ক্যামেরা কতটা কার্যকরি হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিরাপত্তা এতে বজা থাকবে কী না সেই প্রশ্নের উত্তর দেবে সময়।















