বিদেশের নিয়ম খাটে না এদেশে! কেন কেবল ডানদিকেই স্টিয়ারিং থাকে ভারতীয় গাড়িতে?
Indian Car Rules : কখনও মনে হয়নি কেন গাড়ি থেকে শুরু করে বাস সবেতেই কেবল ডান দিকেই থাকে স্টিয়ারিং? আসল কারণটা কী?

আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই জড়িয়ে রয়েছে যার বিষয়ে কী এবং কেন এই দুই প্রশ্ন করলে ঠিক কী জবাব মিলতে পারে, সেই নিয়ে বিশেষ কোনও ধারণাই নেই আমাদের। এই ধরা যাক, যে গাড়িটিতে করে আপনি নিত্যদিন যাতায়াত করছেন হতে পারে সেটি আপনার নিজস্ব গাড়ি, অথবা কোনও যাত্রীবাহী গাড়ি, বাস ট্যাক্সি মোটর যাই হোক না কেন, লক্ষ্য করে দেখেছেন নিশ্চয় তার সব ক্ষেত্রেই ডানদিকে রয়েছে চালকের সিট। এ নিয়ে প্রশ্ন জাগেনি কখনও? কখনও মনে হয়নি কেন এমন হয়? কেন গাড়ি থেকে শুরু করে বাস সবেতেই কেবল ডান দিকেই থাকে স্টিয়ারিং? আসল কারণটা কী?
আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের গাড়ির বামদিকে থাকে স্টিয়ারিং, ফলে চালক নিজেও বসেন বামদিকেই। কিন্তু ভারতের ক্ষেত্রে মোটেই খাটে না এই নিয়ম। এখানে সব গাড়িতেই ডানদিকে থাকে স্টিয়ারিং। এর পিছনে লুকিয়ে আছে একটা লম্বা ইতিহাস। আর সেই ইতিহাসের সন্ধান করতে হলে ফিরে যেতে হবে আজ থেকে অনেকগুলো বছর আগে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bengali terms of Taxi : বাংলার মাটিতে দাপিয়ে বেড়ানো এই গাড়িটির নাম তো একটি ইংরেজি শব্দ। জানেন কি বাংলাতে কী বলে এই ট্যাক্সিকে?
দেশ তখনও স্বাধীন হয়নি, ভারতে আদ্যোপান্ত ব্রিটিশ শাসিত। সেইসময় এই দেশের রাস্তায় গাড়ি চলাচলের সঙ্গে যাতায়াতের সাযুজ্য রেখে সুবিধার্থে একটি নিয়ম চালু করে তৎকালীন ব্রিটিশ সরকার।রাস্তায় চলাচলের সুবিধার্থে বাম দিক দিয়ে হাঁটার নিয়ম তৈরি করেছিল তাঁরাই। শুধু মানুষের হাঁটার ক্ষেত্রে যে এই নিয়ম চালু হয় তাই নয়, পাশাপাশি গাড়ি চলাচলের ক্ষেত্রেও প্রযোজ্য হয় একই নিয়ম।আর এর পর থেকে এখনও পর্যন্ত বহাল রয়েছে সেই নিয়ম। আজও যানবাহন ও মানুষ রাস্তার বাঁ পাশ দিয়ে চলতে শুরু করে।
প্রথমদিকে ঘোড়ার গাড়ি চলাচলের ক্ষেত্রে এই নিয়ম শুরু হয়। রাস্তার বাম দিক দিয়ে চলতে শুরু করে ঘোড়ার গাড়িগুলো। কিন্তু গাড়ির মাঝখানে বসলে তখন চালকের খুবই অসুবিধা হয় তারা দেখতে পায় না উল্টো দিক থেকে আশা গাড়িগুলিকে ফলে সংঘাতের সম্ভাবনা থেকেই যায়। তাই ঘোড়ার গাড়ির চালকরাই প্রথম গাড়ির ডান দিকে বসে গাড়ি চালানোর নিয়ম শুরু করেন।
আসলে যেহেতু ভারতে রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চলাচলের নিয়ম রয়েছে তাই উল্টো দিক থেকে আসা গাড়িটিকে সহজে দেখতে পাওয়ার জন্যই চালকের সিট বামদিকে রাখা হয়। অন্যথায় মুখোমুখি কোনও গাড়ি এসে গেলে তা দেখতে খুবই অসুবিধা হতে পারতো। ঠিক যে কারনে আমেরিকা সহ অন্যান্য দেশে গাড়ির বামদিকে স্টিয়ারিং রাখার নিয়ম, কারণ সেখানে রাস্তার ডানদিক দিকে চলাচল করা হয়। সুতরাং গাড়ির স্টিয়ারিং রাখার এই অভ্যাস পুরোটাই নির্ভর করে কোন দেশে কোন দিক দিয়ে গাড়ি এবং মানুষ চলাচল করেন সেই নিয়মের কথা মাথায় রেখেই। ভারতে এই নিয়ম শুরু গিয়েছিল ব্রিটিশ শাসকদের হাত ধরেই।















