ইংরেজিতে বলে Taxi, তাহলে বাংলায় কী এই পরিচিত গাড়িটিকে?

Bengali terms of Taxi : বাংলার মাটিতে দাপিয়ে বেড়ানো এই গাড়িটির নাম তো একটি ইংরেজি শব্দ। জানেন কি বাংলাতে কী বলে এই ট্যাক্সিকে?

inscript
২ মিনিট
ইংরেজিতে বলে Taxi, তাহলে বাংলায় কী এই পরিচিত গাড়িটিকে?

দরজায় বড় বড় হরফে লেখা ‘No Refusal’, চিরন্তন হলুদ রঙের এই গাড়িটিকে ঘিরে কলকাতার অনন্ত নস্টালজিয়া। এই শহরের প্রতি গলি ঘুপচি থেকে শুরু করে রাজপথ, সবেতেই রয়েছে ঐতিহ্যের পরশ। আধুনিকতা এখানে যতোই চকচক করুক না কেন, পরতে পরতে আজও রয়ে গিয়েছে পুরনো সবেকিয়ানার গন্ধ। কলকাতা মানে যদি হয় ভিক্টোরিয়া, নন্দন অথবা প্রিন্সেপের পড়ন্ত বিকেল তাহলে তার সঙ্গে জড়িয়ে পড়তে বাধ্য হাতে টানা রিক্সা কিংবা আইকনিক হলুদ ট্যাক্সি। তবে এই ট্যাক্সির ধারণা শুধু কলকাতায় নয়, দেশের অন্যত্রও চলে ট্যাক্সি। সেক্ষেত্রে অবশ্য রং বদলে যায়। কিন্তু প্রতিক্ষেত্রেই নাম একই থাকে। কিন্তু বাংলার মাটিতে দাপিয়ে বেড়ানো এই গাড়িটির নাম তো একটি ইংরেজি শব্দ। জানেন কি বাংলাতে কী বলে এই ট্যাক্সিকে?

বাংলা টাংলা এখন অনেকেরই ঠিক আসে না, তাই চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। অভিভাবকরাও সাহস করে সন্তানদের বাংলা মাধ্যমে ভর্তি করান না আর। তবুও বাংলা আছে। অজস্র ইংরেজির ভিড়েই বাংলা আছে। বছরের ওই একটা দিন, ২১ ফেব্রুয়ারি তাকে তাক থেকে নামিয়ে ফুল চন্দন দেওয়া হয়। কিন্তু চলতে ফিরতে এমন কিছু ইংরেজি শব্দ আমরা প্রায়শই বলি, যা অচিরেই যেন বাংলা অভিধানে জায়গা করে নিয়েছে। খুব কষ্ট করে মনে করার চেষ্টা করলেও তাদের বাংলা প্রতিশব্দগুলো মনে আসে না আর। অথবা বলার সময় ঠিক খেয়াল থাকে না!এরকমই একটি শব্দ হল ট্যাক্সি। লোক মুখে তো বটেই এমনকী অভিধানে এর বাংলা প্রতিশব্দ খুঁজতে গেলেও রীতিমতো হিমসিম খেতে হবে আপনাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘোড়া দিয়েই টেনে নিয়ে যেতে হতো প্রথমে, জানেন বাংলায় কী বলে পরিচিত ‘বাস’কে?

Bengali synonyms of Bus : সময়ের সঙ্গে বাঙালির মুখে মুখে বাংলা শব্দের পাশে জায়গা পাকা করে নিয়েছে ‘Bus’। পরিবর্তে প্রায় একেবারেই হারিয়ে গিয়েছে এই শব্দের আসল বাংলা প্রতিশব্দটি। জানেন সেটি কী?

Taxi শব্দটা ইংরেজি হলেও লোকমুখে দিব্যি বাংলা হয়ে গিয়েছে। তবে এই শব্দটি আসলে এসেছে জার্মান শব্দ Taxanom থেকে। Taxanom থেকেই প্রথমে আসে taximeter শব্দটি। যার অর্থ খুঁজতে গেলে জানা যায়, tax অর্থে ভাড়া এবং meter অর্থে দূরত্বের পরিমাপক। সুতরাং নির্দিষ্ট দূরত্বের পথ যেতে নির্দিষ্ট পরিমাণ ভাড়া নেওয়া গাড়ি থেকেই মূলত এসে এই taximeter শব্দটি। যা পরবর্তীকালে Taxi শব্দের জন্ম দেয়। বাংলা তথা ভারত তো বটেই এমনকী বিদেশেও ভাড়া গাড়িকে taxi বলে থাকেন অনেকেই।

সাধারণত যে যাত্রী এই গাড়িটি ভাড়া করবেন তিনি কত দূরত্বে যাচ্ছেন তার হিসেবেই এর ভাড়া নির্ধারণ করা হয়। গাড়িতে লাগানো থাকে নির্দিষ্ট মিটার যন্ত্র। আজকাল অবশ্য এই মিটার যন্ত্রের বদল হয়েছে। গাড়ির বাইরে ওই যন্ত্র আর দেখা যায় না, ডিজিটাল পদ্ধতিতে মিটার দেখতে হয় তবে নিয়মটা একই আছে। এহেন একটি বহুল প্রচলিত গাড়ির বাংলা প্রতিশব্দ হল ভাড়ায় খাটে এমন মোটরচালিত ছোট গাড়ি। তবে বাংলা শব্দের আজকাল যা অকাল তাতে ইংরেজি শব্দের বাংলা অভিধানে ঢুকে পড়ার সংক্রামক রোগের হাত থেকে এই Taxi শব্দটিকেও যে বিরত রাখার কোনও উপায় নেই তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।