বিলাসের বহরে চক্ষু ছানাবড়া! কী আছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাসের অন্দরে?

Cruise Ganga Vilas: এই ক্রুজটি কলকাতার হুগলি নদী থেকে বারাণসীর গঙ্গা নদী পর্যন্ত অবস্থিত বিভিন্ন বিশিষ্ট গন্তব্য ঘুরে ঘুরে যাবে৷

inscript
২ মিনিট
বিলাসের বহরে চক্ষু ছানাবড়া! কী আছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাসের অন্দরে?

বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের যাত্রা শুরু হবে আজ, ১৩ জানুয়ারি থেকে। নমামি গঙ্গে প্রকল্পের অধীনে গঙ্গা বিলাস নামের এই ক্রুজটির যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বারাণসী থেকে যাত্রা শুরু করে, এই ক্রুজটি ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড়ে পৌঁছবে গঙ্গা বিলাস।

৫১ দিনের এই অভূতপূর্ব যাত্রাপথে গঙ্গা বিলাস ক্রুজটি ভারত ও বাংলাদেশের ২৭ টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। বিশ্বের ঐতিহ্যবাহী স্থান সহ ৫০টিরও বেশি স্থাপত্য দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এই ৫১ দিনের যাত্রাপথ যেমন উল্লেখযোগ্য, তেমনই উল্লেখ্য এই গঙ্গা বিলাস ক্রুজের বিলাসের বহর।

কেন্দ্র সরকার বলছে, বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ গঙ্গা বিলাস ভারতের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে মানুষকে যুক্ত করার এবং ভারতের বৈচিত্র্যকে আবিষ্কার করার এক অনন্য সুযোগ৷ নদীর বুকে এমন বিলাসী ভ্রমণের আয়োজন করছে এমন একটি সংস্থা হলো অন্তরা। অন্তরার কর্তৃপক্ষের মতে, গঙ্গা বিলাসে ১৮টি স্যুট এবং অন্যান্য সমস্ত সম্পর্কিত সুবিধা রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৯ রাজ্য, ৫৯ স্টপেজ! ভারতের দীর্ঘতম পথ পাড়ি দেয় যে ট্রেন...

Vivek Express: বিবেক এক্সপ্রেসের যাত্রা শুরু হয় প্রায় ১০ বছর আগে। ২০১১ সালের ১৯ নভেম্বর প্রথম পাড়ি দেয় এই ট্রেন।

এই গঙ্গা বিলাস ক্রুজের নকশা, বিলাসের ব্যবস্থা এবং অন্যান্য যাবতীয় যা যা বন্দোবস্ত তা ভারতকে তাক লাগিয়ে দেবে! এই ক্রুজটি কলকাতার হুগলি নদী থেকে বারাণসীর গঙ্গা নদী পর্যন্ত অবস্থিত বিভিন্ন বিশিষ্ট গন্তব্য ঘুরে ঘুরে যাবে৷

বারাণসী থেকে যাত্রা শুরু করার পরে, গঙ্গা বিলাস ক্রুজটি বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে অষ্টম দিনে পটনায় পৌঁছাবে। এরপর, কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে গঙ্গা বিলাস। ফরাক্কা ও মুর্শিদাবাদ হয়ে ২০ তম দিনে শহরে পৌঁছবে। পরের দিন ফের এটি ঢাকার উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করবে। এর পরের ১৫ দিন বাংলাদেশের জলসীমায় থাকবে গঙ্গা বিলাস। তারপর গুয়াহাটি হয়ে ভারতে ফিরে আসবে। শেষমেশ, শিবসাগর হয়ে যাত্রা করে ডিব্রুগড়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছবে গঙ্গা বিলাস।

ভারতের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে তাত্পর্যপূর্ণ জায়গাগুলির উপর দিয়ে যাবে এই ক্রুজ। বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি দেখা যাবে এই বিলাসবহুল ক্রুজ থেকে। ক্রুজ থামবে সারনাথেও। এটি মায়ং এবং মাজুলিও ঘুরে যাবে এই ক্রুজ। গঙ্গা বিলাসের পর্যটকরা বিহার স্কুল অব যোগ এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় দেখার সুযোগ পাবেন। সুন্দরবনের দ্বীপ এবং কাজিরাঙা জাতীয় উদ্যান সহ একাধিক জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলির মধ্য দিয়েও যাবে এই ক্রুজ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।