৯ রাজ্য, ৫৯ স্টপেজ! ভারতের দীর্ঘতম পথ পাড়ি দেয় যে ট্রেন...

Vivek Express: বিবেক এক্সপ্রেসের যাত্রা শুরু হয় প্রায় ১০ বছর আগে। ২০১১ সালের ১৯ নভেম্বর প্রথম পাড়ি দেয় এই ট্রেন।

inscript
২ মিনিট
৯ রাজ্য, ৫৯ স্টপেজ! ভারতের দীর্ঘতম পথ পাড়ি দেয় যে ট্রেন...

ভারতের দীর্ঘতম পথ পাড়ি দেয় এই ট্রেন। এই ট্রেনই যুক্ত করে ভারতের উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলকে দক্ষিণ ভারতের সঙ্গে। এবার যাত্রীদের সুবিধার্থে এই দীর্ঘতম পথ পাড়ি দেওয়া ট্রেনের যাতায়াত আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে উত্তর-পূর্ব ভারতকে দক্ষিণ ভারতের সঙ্গে সংযোগকারী দেশের দীর্ঘতম ট্রেন এবার আরও ঘনঘন চলবে। ট্রেনটি পাড়ি দেয় অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত। ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস। ভারতীয় রেল জানিয়েছে, বর্তমানে ট্রেনটি সপ্তাহে চলে দু'দিন। চলতি বছরের মে মাস থেকে তা বাড়িয়ে করা হবে সপ্তাহে চার দিন।

বিবেক এক্সপ্রেস ৪,১৮৯ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়। নয়টি রাজ্য অতিক্রম করে এই বিশেষ ট্রেনটি। এই পুরো পথ পাড়ি দিতে বিবেক এক্সপ্রেস সময় নেয় ৭৪ ঘণ্টা ৩৫ মিনিট! বিবেক এক্সপ্রেসের পরে দ্বিতীয় দীর্ঘতম পথ পাড়ি দেওয়া ট্রেনটি শিলচর থেকে পাড়ি দেয় ত্রিবান্দ্রম সেন্ট্রাল। এই ট্রেনটি ৭২ ঘণ্টা ৫০ মিনিটে ৩,৯১৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ভারতের তৃতীয় দীর্ঘতম পথ পাড়ি দেওয়া ট্রেন হলো শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা – কন্যাকুমারী, এই ট্রেনটি ৭২ ঘণ্টা ৫০ মিনিটে ৩,৭৯০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

বিবেক এক্সপ্রেসের যাত্রা শুরু হয় প্রায় ১০ বছর আগে। ২০১১ সালের ১৯ নভেম্বর প্রথম পাড়ি দেয় এই ট্রেন। বর্তমানে দূরত্ব এবং সময় দুই দিকের প্রেক্ষিতেই বিবেক এক্সপ্রেস দেশের দীর্ঘতম ট্রেন পথ। ট্রেনটির যাত্রা পথে মোট ৫৯ টি স্টপেজ রয়েছে। একটি বিবৃতিতে, ভারতীয় রেল জানিয়েছে, ট্রেনটির বর্তমানে যা সময় নেয় এবং ট্রেনের স্টপেজ দুই-ই অপরিবর্তিত থাকবে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই ট্রেনে চড়তে টিকিট লাগে না! চোখ ধাঁধানো যে পথে চলে দেশের একমাত্র 'ফ্রি ট্রেন'!

Bhakra Nangal Railway: প্রাথমিকভাবে এই স্পেশাল ট্রেনে দশটি বগি থাকলেও এখন বাকি রয়েছে মাত্র তিনটি বগি। এই ট্রেন খুব একটা বেশি জোরে চলে না, কিন্তু তাও প্রতিদিন ৮০০ জন মানুষ এই ট্রেনের মাধ্যমে সফর করেন।

বর্তমানে, ট্রেন নম্বর ১৫৯০৬ ডিব্রুগড় – কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, শনি ও রবিবার চলে। ২০২৩ সালের ৭ মে থেকে প্রতি শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার চলবে এই ট্রেন। ট্রেন নম্বর ১৫৯০৫ কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, যা এখন চলে বৃহস্পতিবার এবং রবিবার, তা ১১ মে থেকে চলবে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার৷

কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা করার সময়, বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে ছাড়ে সন্ধ্যা ৭ টা ২৫-এ। চতুর্থ দিনে রাত্রি ১০ টায় এটি গন্তব্যে পৌঁছয়। আবার ফিরতি পথে, ট্রেনটি কন্যাকুমারী থেকে ছাড়ে বিকেল ৫ টা ২০-তে এবং যাত্রার চতুর্থ দিনে রাত ৮ টা ৫০-এ ডিব্রুগড়ে পৌঁছায়।

বিবেক এক্সপ্রেস ট্রেনটিতে ২২টি কোচ রয়েছে- ১টি এসি টু টায়ার, ৪টি এসি থ্রি টায়ার, ১১টি স্লিপার ক্লাস, ৩টি সাধারণ আসন, ১টি প্যান্ট্রি কার এবং ২টি পাওয়ার কাম লাগেজ রেক।

এসি টু টিয়ারে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাতায়াতকারী যাত্রীদের মাথাপিছু ভাড়া পড়ে ৪,৪৫০ টাকা। এসি থ্রি টিয়ার এবং স্লিপার ক্লাসের যাত্রীদের ভাড়া যথাক্রমে ৩,০১৫ এবং ১,১৮৫ টাকা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।