গ্রেটার অবমাননা, ইজরায়েলের স্বরূপ দেখল গোটা বিশ্ব

Greta Thunberg: ইতালির সাংবাদিক লোরেঞ্জো আগোস্তিনো জানান, “গ্রেটা থানবার্গ মাত্র ২২ বছরের এক সাহসী মেয়ে। তাঁকে অপমান করা হয়েছে, ইজরায়েলের পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।”

inscript
৩ মিনিট
গ্রেটার অবমাননা, ইজরায়েলের স্বরূপ দেখল গোটা বিশ্ব

গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল ‘সুমুদ ফ্লোটিলা’ নৌবহর। অংশগ্রহণ করেছিলেন বিশ্বের নানা দেশের ৪৫০ জনেরও বেশি মানবাধিকার কর্মী। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ত্রাণ নিয়ে যাওয়া ৪০টি নৌকা ও নৌবহরে থাকা কর্মীদের আটক করে ইজরায়েলি বাহিনী। এবং জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গকে অকথ্য নির্যাতন করার অভিযোগ তুলেছেন ত্রাণবাহী নৌবহরে থাকা কর্মীরা। ইজরায়েলি বাহিনী কী ভাবে গাজায় ত্রাণ দিতে যাওয়া কর্মীদের নির্যাতন করছে, সেই বীভৎসতা উঠে এসেছে তাঁদের কথায়।

শনিবার বিভিন্ন দেশের ১৩৭ জন মানবাধিকার কর্মী তুরস্কের ইস্তানবুলে পৌঁছান, যাদের মধ্যে ছিলেন ৩৬ জন তুর্কি নাগরিক। এছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান-সহ বিভিন্ন দেশের কর্মীরা ছিলেন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-য় অংশগ্রহণকারী, তুরস্কের সাংবাদিক এরসিন চেলিক এক স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজের চোখে দেখেছেন কী ভাবে ইজরায়েলি বাহিনী গ্রেটা থানবার্গকে মাটিতে টেনে নিয়ে গিয়ে জোর করে ইজরায়েলের পতাকায় চুম্বন করতে বাধ্য করেছে।

ইতালির সাংবাদিক লোরেঞ্জো আগোস্তিনো জানান, “গ্রেটা থানবার্গ মাত্র ২২ বছরের এক সাহসী মেয়ে। তাঁকে অপমান করা হয়েছে, ইজরায়েলের পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্পের চাপ, হামাসের শর্ত : গাজায় শান্তি ফিরবে?

Trump Peace Plan & Hamas Response: হামাস জানিয়েছে, তারা গাজায় আটক সব ইজরায়েলি বন্দিকে, জীবিত ও মৃত উভয়কেই, মুক্তি দিতে প্রস্তুত। তবে, হামাস ট্রাম্পের পরিকল্পনার অন্যান্য দিক নিয়ে আরও আলোচনা চায়।

তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, “আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়েছে। তিন দিন আমাদের খেতে দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি— বাধ্য হয়ে টয়লেটের জল খেতে হয়েছে। প্রচণ্ড গরমে আমরা যেন পুড়ছিলাম।” তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা তাঁকে “গাজার মানুষের কষ্ট আরও কাছ থেকে বুঝতে সাহায্য করেছে।”

মালয়েশিয়ার হাজওয়ানি হেলমি ও আমেরিকান মানবাধিকার কর্মী উইন্ডফিল্ড বিবার একই কথা বলেছেন। তাঁরা জানান, থানবার্গকে ধাক্কা দিয়ে পতাকায় মোড়ানো অবস্থায় ঘোরানো হয়েছিল। হেলমি বলেন, “এটা একটা দুঃস্বপ্ন ছিল। আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। খাবার, বিশুদ্ধ জল, ওষুধ কিছুই দেওয়া হয়নি।” বিবার আরও জানান, থানবার্গের সঙ্গে অমানবিক ব্যবহার করা হয়েছিল এবং তাঁকে ‘প্রচারের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা হয়। তিনি বলেন, “ওকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তখনই ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সেখানে ঢোকেন।”

ইজরায়েলি বাহিনী দ্বারা আটক হওয়া ‘সুমুদ ফ্লোটিলা’-র আরেক কর্মী আইসিন কান্তোগলু জানান, আটক ঘরের দেওয়ালে রক্তের দাগ ও আগের বন্দিদের লেখা বার্তায় লেখা— “আমরা দেখেছি মায়েরা তাঁদের সন্তানের নাম দেওয়ালে লিখে রেখেছেন। আমরা বুঝতে পেরেছি, ফিলিস্তিনিরা কী সহ্য করেন।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রলয় আসছে, দায়ী আপনি, রাষ্ট্রনেতার চোখে চোখ রেখে বলে যান গ্রেটা

স্টকহোমের চেয়ে অনেক বেশি দূষিত শহর আমাদের দেশে অন্তত কয়েক ডজন আছে। বল্টিক সমুদ্রের চেয়ে বঙ্গোপসাগর বা আরব সাগরের দূষণ নিশ্চয়ই কম নয়। এ দেশে বায়ুদূষণে অফিস, স্কুল ছুটি দিতে হয়, ক্রিকেটাররা মুখোশ পরে মাঠে নামে। এ দেশের ছেলেমেয়েরাও টিভি চ্যানেলে ক্রমশ আরও উষ্ণ-হয়ে-ওঠা এই গ্রহটার পরিবেশের নানা বিপর্যয় সংক্রান্ত ছবি দেখে। কিন্তু দিল্লি, কানপুর বা কলকাতার কোনও ১৫ বছরের মেয়েকে স্কুল স্ট্রাইক করে প্ল্যাকার্ড হাতে দিনের পর দিন পার্লামেন্ট বা বিধানসভার সামনে বসে থাকতে দেখব, এ এক প্রকার অবাস্তব ভাবনা-চিন্তা।

ইতালির ২৬ জন নাগরিককে দেশে ফেরানো হয়েছে, তবে আরও ১৫ জন এখনো ইজরায়েলে আটক রয়েছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

ওই নৌবহরে ছিলেন ইতালির সংসদ সদস্য আরতুরো স্কোত্তো। তাঁর কথায়, “নৌবহরের সবাই আইন মেনে কাজ করছিলেন। যারা তাঁদের গন্তব্যে পৌঁছাতে বাধা দিয়েছে, তারাই আসলে বেআইনি কাজ করেছে।”

ইজরায়েলি মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আটক কর্মীদের ঘন্টার পর ঘন্টা হাত-পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়, ওষুধ দেওয়া হয়নি, আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হয়নি।

তবে ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রক সমস্ত অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা” বলে দাবি করেছে। এক মুখপাত্র বলেছেন, “সব বন্দিদের যথাযথভাবে জল, খাবার ও বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে এবং তাঁদের সব আইনি অধিকার রক্ষা করা হয়েছে।”

সমালোচকদের দাবি, গ্রেটা থানবার্গ যেহেতু সুমুদে থাকা অন্যান্য কর্মীদের তুলনায় বেশি পরিচিত মুখ। তাই তার উপর পরিকল্পিতভাবেই বেশি নির্যাতন করা হয়েছে। যাতে তাঁকে দেখে আর কেউ গাজাকে সাহায্য করার দুঃসাহস না দেখায়। ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’-য় এই হামলা আবারও প্রমাণ করল যে ইজরায়েল বেআইনিভাবে গাজার ২৩ লাখ মানুষের জীবনকে অবরুদ্ধ করে রেখেছে।

প্রসঙ্গত, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই নৌবহরটি অগাস্টের শেষ দিকে যাত্রা শুরু করেছিল। যার উদ্দেশ্য ছিল, ইজরায়েলি সামুদ্রিক অবরোধ ভেঙে গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।