পোষ্য বিড়াল থাকলে স্কিজোফ্রেনিয়া হতে পারে আপনার! ভয়াবহ তথ্য গবেষণায়...

Schizophrenia : স্কিজোফ্রেনিয়া এক জটিল মানসিক রোগ। কোনও ব্যক্তির আচরণ, অনুভূতি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে এই রোগ।

inscript
২ মিনিট
পোষ্য বিড়াল থাকলে স্কিজোফ্রেনিয়া হতে পারে আপনার! ভয়াবহ তথ্য গবেষণায়...

বিড়াল ভালোবাসেন? নরম আদুরে পোষ্যকে ভালো না বাসাই তো দুরূহ। বিড়াল বা অনেক পোষ্যই মানসিক আরাম জোগায়। বিষণ্ণতার সঙ্গী হয়ে ওঠে পোষ্য। কিন্তু মানসিক আরামের পাশাপাশি মানসিক সঙ্কটেরও কারণ হয়ে উঠতে পারে এই পোষ্য। বিড়ালের মালিক হলে স্কিজোফ্রেনিয়া নামক মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই ভয়াবহ তথ্য। গত ৪৪ বছর ধরে ১৭ টি গবেষণার ব্যাপক বিশ্লেষণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ১১টি দেশের তথ্য নিয়ে এই আশঙ্কার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

স্কিজোফ্রেনিয়া কী?

স্কিজোফ্রেনিয়া এক জটিল মানসিক রোগ। কোনও ব্যক্তির আচরণ, অনুভূতি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে এই রোগ। পরিবেশ, জেনেটিক্স এবং পরিবর্তিত মস্তিষ্কের গঠনের মতো বিভিন্ন কারণের ফলেই স্কিজোফ্রেনিয়ার পরিস্থিতি তৈরি হয়। রোগটি বংশানুক্রমিকভাবেও চলে আসে। এমন কিছু শব্দ শোনা যা বাস্তবে ঘটছে না, এমন চরিত্রদের দেখা যা বাস্তবে নেই সবটাই ঘটতে থাকে আক্রান্তের সঙ্গে। স্পষ্টভাবে চিন্তা করতেও সমস্যা হয়। বিভ্রান্তি, মিথ্যা বিশ্বাস, বাস্তব নয় এমন কিছু দেখা, শোনা, গন্ধ পাওয়া বা অনুভব করার হ্যালুসিনেশন ঘটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিড়ালের চোখ হয়ে উঠল চশমা! যেভাবে জন্ম নিল ক্যাট আই গ্লাসেস

Cat Eye Glasses History: শিনাসির নকশা দেখে নাক সিঁটকোলেন অনেকেই। বিশ্ববিখ্যাত সব চশমা নির্মাতারা (যেমন রে ব্যান) এই নকশার চশমা বানাতেই চাইলেন না।

স্কিজোফ্রেনিয়া বুলেটিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, "গবেষণায় বিড়ালের সংস্পর্শে আসা এবং স্কিজোফ্রেনিয়া-সম্পর্কিত ব্যাধিগুলির ঝুঁকির সম্পর্ক রয়েছে বলেই দেখা গেছে। বিড়ালের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্কিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ।" গবেষকরা মনে করছেন, পরজীবীই এই রোগের কারণ হিসাবে কাজ করতে পারে।

আগেকার গবেষণায় বিড়ালের সঙ্গে সম্পর্ক এবং স্কিজোফ্রেনিয়ার মধ্যে সম্ভাব্য সংযোগ পাওয়া গেছিল। টক্সোপ্লাজমা গন্ডি প্যারাসাইটের সংস্পর্শে আসাই এই রোগের কারণ হতে পারে। এই পরজীবীটি বিড়ালের কামড়, শারীরিক তরলের সংস্পর্শে আসা বা দূষিত জল, কম রান্না করা মাংসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। স্নায়ুতন্ত্রে ঢুকে পড়ে নিউরোট্রান্সমিটারগুলিকে প্রভাবিত করার ক্ষমতা আছে এই পরজীবীর। কিন্তু কোনও লক্ষণই সেভাবে আগে থেকে প্রকাশ পায় না।

সাধারণত স্কিজোফ্রেনিয়ার কোনও নিরাময় নেই। তবে এর লক্ষণগুলি ওষুধ এবং বিবিধ থেরাপির মাধ্যমে সামলানো যেতে পারে। তাবলে কি বিড়ালকে ভালোবাসা বারণ? পোষ্যের সঙ্গে সম্পর্ক সুস্থ থাক, কিন্তু সতর্কতাও প্রয়োজন। পোষ্যের নিয়মিত টিকাকরণ এবং নিজেকে সাবধানে রাখলেই বিড়ালের পরজীবী থেকে দূরে থাকা যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।