বিড়ালের চোখ হয়ে উঠল চশমা! যেভাবে জন্ম নিল ক্যাট আই গ্লাসেস

Cat Eye Glasses History: শিনাসির নকশা দেখে নাক সিঁটকোলেন অনেকেই। বিশ্ববিখ্যাত সব চশমা নির্মাতারা (যেমন রে ব্যান) এই নকশার চশমা বানাতেই চাইলেন না।

Madhurima Dutta
৩ মিনিট
বিড়ালের চোখ হয়ে উঠল চশমা! যেভাবে জন্ম নিল ক্যাট আই গ্লাসেস

বিড়াল চক্ষু চশমা। বিড়ালের মতো রহস্যময়, আদুরে অথচ ধরা ছোঁয়ার বাইরে থাকা এক প্রাণী কমই আছে। ঠিক এই গুণ বা বৈশিষ্ট্যটিই কীভাবে যেন জুড়ে গিয়েছে মহিলাদের আকর্ষণে আর তার থেকেই মহিলাদের চশমাতেও! হালে ফের বাজার মাত করেছে ক্যাটস আই সানগ্লাস, সাধারণ চশমাতেও ক্যাট আই ধরন পছন্দ করছেন মহিলারা। মহিলাদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা নিছক কম হয়নি, কম হবেও না। তবে বিড়াল কীভাবে হয়ে উঠল চশমার অনুপ্রেরণা? এই বিশেষ চশমার নেপথ্যে থাকা শিল্পীকেই শ্রদ্ধা জানিয়েছে গুগল ডুডল, ৪ অগাস্ট তাঁর জন্মদিনে।

ক্যাট-আই ছিল ইতিহাসে প্রথম মেয়েদের চশমার স্টাইল। ১৯২০-র দশকের শেষের দিকে আলটিনা শিনাসি মিরান্ডা প্রথম এই ক্যাট আই চশমার উদ্ভাবন করেন। বলা যায়, মূলত পুরুষ-চালিত চশমা শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন তিনিই। হলিউডের কিংবদন্তী অড্রে হেপবার্ন এবং মেরিলিন মনরোর পরা সানগ্লাস হোক, বা সদ্য কলেজে পা রাখা ছাত্রীর নতুন চশমা বাছাই, ক্যাট আই এখনও রয়েছে পছন্দের শীর্ষে।

মেড ইন ম্যানহাটন : ক্যাট আই চশমা জন্ম নিল কীভাবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছিল ধনীদের বিলাস! কীভাবে মধ্যবিত্ত মহিলাদের 'জাতীয় পোশাক' হয়ে উঠল নাইটি?

Evolution of Nightie: বেবিডল তো আর আপামর জনজাতির চাহিদা নয়, চাহিদা হচ্ছে পাতলা সুতির নরম নাইটির।

আমেরিকান চলচ্চিত্র নির্মাতা এবং ডিজাইনার আলটিনা শিনাসি মিরান্ডা না থাকলে এই বিড়াল চোখের গল্প শুরুই হতো না। একদিন নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে একজন চোখের ডাক্তারের চেম্বারের বাইরে দিয়ে যাওয়ার সময় শোকেসের দিকে চোখ গেল মিরান্ডার। ইউনিসেক্স ফ্রেম রাখা রয়েছে সেখানে। ডরোথি পার্কারের একটি লাইন মাথায় খেলে গেল হঠাৎ—“Men seldom make passes at girls that wear glasses”! ব্যাস, বিপ্লবের এই ছিল বুনিয়াদ। শিনাসি মিরান্ডা এমন এক জোড়া চশমা তৈরির কথা ভাবলেন যাতে একজন মহিলাকে আরও আকর্ষণীয় দেখাবে। ভেনিসের হার্লেকুইন মুখোশ নিয়ে নাড়াঘাঁটা করলেন। এই হার্লেকুইন মুখোশ থেকেই জন্ম নিল হারলেকুইন চশমা, যা পরে বিখ্যাত হয়ে গেল ক্যাট-আই নামে।

১৯০৭ সালের ৪ অগাস্ট নিউ ইয়র্কের ম্যানহাটনে জন্ম শিনাসির। স্নাতকস্তরের পাঠ শেষ করার পরে প্যারিসে চিত্রকলা বিষয়ে পড়ার সময়ই শিনাসির এই শিল্প প্রেমের জন্ম। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরই নিউ ইয়র্কের আর্ট স্টুডেন্টস লিগে নিজের শৈল্পিক ক্ষমতাকে শান দিতে থাকেন তিনি। তাঁর এই হার্লেকুইন চশমা তৈরি চশমা শিল্পে এক মোড় বদলানো ঘটনা বলা যায়। ১৯৩১ সালে, আমেরিকান অপটিক্যাল ফাল-ভ্যু প্রবর্তন করে- এটিই প্রথম প্যান্টোস্কোপিক ফ্রেম। এই প্রথম ফ্রেমের উপরের অংশে কব্জাগুলি বসানো হয় যাতে, যিনি চশমা পরে আছেন চশমার কাঁচটি তাঁর দিকে হেলে থাকবে। এই প্রযুক্তিগত উন্নতি চশমার নতুন আকারের দরজা খুলে দেয়। মুখের সঙ্গে আরও ভালো ফিট করবে এমন ফ্রেমের কদর বাড়তে থাকে।

সেই পথ ধরেই আলটিনা শিনাসি নানা রকম চশমার নকশা আঁকার পরে অবশেষে এই ক্যাট আই আবিষ্কার করেন। এই প্রথম পুরুষ এবং মহিলাদের চশমা আলাদা করে শ্রেণিবদ্ধ হলো আর রোজের দরকারের পাশাপাশি ফ্যাশনের এক চরম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল ক্যাট আই। তবে অত সহজ তো নয় কিছুই! শিনাসির নকশা দেখে নাক সিঁটকোলেন অনেকেই। বিশ্ববিখ্যাত সব চশমা নির্মাতারা (যেমন রে ব্যান) এই নকশার চশমা বানাতেই চাইলেন না। ম্যাডিসন অ্যাভিনিউতে একটি বুটিক অপটিক্যাল দোকানে একজন সহযোগীকে খুঁজে পেলেন শিনাসি মিরান্ডা। তাঁর এই নয়া ক্যাট আই ডিজাইনগুলি আমেরিকান লেখক ক্লেয়ার বুথ লুস এবং অভিনেত্রী ক্যাথারিন কর্নেলের মতো হাই-প্রোফাইল মহিলাদের কাছে বিক্রি করলেন সেই ব্যক্তি। ১৯৩০-এর দশকের শেষের দিকে, হার্লেকুইন চশমা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সেগুলি বিক্রির জন্য শিনাসি তাঁর নিজস্ব কোম্পানি শুরু করেন। ১৯৩৯ সালে, চশমা শিল্পে বিপ্লব ঘটানো এবং অপটিক্যাল চশমাকে ফ্যাশনে রূপান্তরিত করার জন্য লর্ড এবং টেলরের কাছ থেকে আমেরিকান ডিজাইন পুরস্কার লাভ করেন শিনাসি।

১৯৪৭ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছর পরেই, ক্রিশ্চিয়ান ডিওর নয়া ক্যাট আই লুক নিয়ে আসেন। বাইরের প্রান্তটি আরও সরু, একজন মহিলার মুখের গঠনকে আরও নিখুঁতভাবে মাথায় রেখে তৈরি করা হয়েছে। ১৯৫০-এর দশকে হলিউডের ফ্যাশনে অন্যতম আকর্ষণীয় অংশ হয়ে যায় ক্যাটস আই গ্লাসেস। মেরিলিন মনরো ক্যাটস আইকে নিজের সিগনেচার লুক করে তুলেছিলেন। গ্রেস কেলি এবং এলিজাবেথ টেলরের বিশেষ পছন্দ ছিল এই বিড়াল চক্ষু। তারপর, ১৯৬১ সালে, অড্রে হেপবার্ন অলিভার গোল্ডস্মিথ 'ম্যানহাটান' সানগ্লাস পরে ব্রেকফাস্ট অ্যাট টিফনি'-তে অভিনয় করলেন। বড় আকারের ক্যাট-আই সানগ্লাস সেই থেকে হয়ে উঠল বিখ্যাত। ইতালিতে, আনুক আইমি এবং সোফিয়া লরেনের মতো সেই সময়ের চলচ্চিত্র তারকারাও অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন দুই ক্ষেত্রেই ক্যাট-আই পরতে শুরু করলেন। এরপর থেকে বিশ্বজুড়েই কদর বাড়ে ক্যাট আই সানগ্লাসের। এদেশে রেখা থেকে শুরু করে বর্তমানের সমস্ত অভিনেত্রীই ক্যাট আই চশমাকে করে তুলেছেন নিজেদের আকর্ষণের অন্যতম উপাদান। ফ্যাশনের বৃত্ত থেকে বেরিয়ে সাধারণ জীবনেও ক্যাট আই চশমা হয়ে উঠেছে অপরিহার্য। আর এই সবের নেপথ্যে রয়েছেন শিনাসি। তাঁর ১১৬ তম জন্মদিনে গুগল ডুডল তাঁকে সম্মান জানিয়েছে। চশমার প্রয়োজনকে বিলাসের সোহাগে ডুবিয়েছিলেন তো তিনিই, সেই কোন কালে!

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।