২১ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে জীবিত ঘোড়া! যে অলৌকিক ঘটনার সাক্ষী তুরস্কের ভূমিকম্প

Turkey Earthquake Horse Rescue : জীবিত অবস্থাতেই তাকে বের করে আনল উদ্ধারকারীরা। সম্প্রতি সেই উদ্ধারকাজের ভিডিওই ভাইরাল হয়েছে।

inscript
২ মিনিট
২১ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে জীবিত ঘোড়া! যে অলৌকিক ঘটনার সাক্ষী তুরস্কের ভূমিকম্প

পেরিয়ে গিয়েছে প্রায় একটি মাস। এখনও যেন আতঙ্ক কাটেনি। ৬ ফেব্রুয়ারির ভোররাতের সেই দৃশ্য, সেই তাণ্ডবলীলা এখনও যেন দুঃস্বপ্নে ফিরে ফিরে আসে তুরস্ক আর সিরিয়াবাসীর মনে। শতাব্দীর অন্যতম ভয়ংকর ভূমিকম্পের ধাক্কায় কার্যত টালমাটাল অবস্থা এই দুই দেশের। হাজারের ওপর বাড়ি ভেঙে গিয়েছে, মারা গিয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ। আট থেকে আশি – সবার রক্তাক্ত মৃতদেহের সারি দেখে চমকে উঠেছে বিশ্ব। মাত্র কয়েক সেকেন্ডেই গোটা একটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে।

কিন্তু কথায় বলে না, ‘রাখে হরি তো মারে কে!’ ভূমিকম্প বিধ্বস্ত এই তুরস্কই দেখেছে একের পর এক অলৌকিক ঘটনা। কখনও ছয় বছরের শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, কখনও ধ্বংসস্তূপের ভেতরেই জন্ম নিয়েছে সদ্যোজাত শিশু। এরকমই বেশকিছু মিরাকলের সাক্ষী থেকেছে তুরস্ক। ঠিক সেরকমই এক অলৌকিক ঘটনা ঘটল তুরস্কের আদিয়ামান শহরে। একরাশ ধুলো, মাটি, পাথর, কংক্রিটের চাঁইয়ের ভেতরেই ২১ দিন ধরে লড়াই করল একটি ঘোড়া। তারপর একপ্রকার অক্ষত, জীবিত অবস্থাতেই তাকে বের করে আনল উদ্ধারকারীরা। সম্প্রতি সেই উদ্ধারকাজের ভিডিওই ভাইরাল হয়েছে।

Amazing amazing amazing

In Adiyaman, a horse found alive in the rubble of a building 21 days after the earthquake was rescued by the teams👏👏👏

  • আপনার জন্য আরও কিছু লেখা
চরম বিপদের দিনের বন্ধু, তুরস্কের ভূমিকম্পের উদ্ধারকাজে যেভাবে ঝাঁপাল 'দোস্ত' ভারত

Turkey Earthquake 'Operation Dost' India : মৃত্যুমিছিলের সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। সেখানেই এক টুকরো আশার আলো নিয়ে হাজির হয়েছে ভারত।

— Tansu YEĞEN (@TansuYegen)

কীভাবে হল এই উদ্ধারকাজ? আদিয়ামান শহরে ধ্বংসস্তূপ ঘেঁটে দেখার সময় হঠাৎই নজরে পড়ে একটি কাঠের গুঁড়ির দিকে। তার নিচেই আটকে রয়েছে একটি ঘোড়া। এদিকে হিসেব বলছে, ততদিনে ভূমিকম্প হওয়ার পর ২১টি দিন পেরিয়ে গিয়েছে। তাহলে এতগুলো দিন ঘোড়াটি বেঁচে রইল কী করে? বিজ্ঞানীরা বলেন, জল-খাবার ছাড়া সাধারণত ৬-৭ দিনের বেশি বাঁচতে পারে না একটি ঘোড়া। আর এখানে নয় নয় করে ২১ দিন ধরে বেঁচে আছে সে! তাও জল-খাবার ছাড়া!

সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। ঘোড়াটির মুখে ভালো করে দড়ি বাঁধা হয়। এমনিতেই কজল, খাবার না পেয়ে অত্যন্ত কাহিল হয়ে পড়েছিল প্রাণীটি। তারপর ক্রেন নিয়ে এসে কাঠের গুঁড়ির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এখন সেই ঘোড়াটি দিব্যি সুস্থ আছে। কিন্তু ভূমিকম্পের ওই ভয়াবহতা, রক্ত, চিৎকারের মধ্যে প্রাণ হাতে ২১ দিন ধরে টিকে থাকা! চাট্টিখানি কথা নাকি!

তুরস্ক ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে এই উদ্ধারকাজের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই ভূমিকম্পের ভয়াবহতার ছবি দেখে শিউরে উঠছেন সবাই। তার মধ্যেই জীবনের এই প্রবলভাবে, ধ্বংসের মধ্যেও টিকে থাকার ছবি দেখে চোখের জল ফেলছেন নেটিজেনরা। এর আগেও সদ্যোজাত এক শিশুকে এভাবেই উদ্ধার করেছিলেন তুরস্কের উদ্ধারকারীরা। এবার ঘোড়াটিও সেই অলৌকিক কাজ করল। সত্যিই, রাখে হরি তো মারে কে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।