বেড়াতে গিয়ে পকেটে টান, কীভাবে সাশ্রয় করবেন কলেজ পড়ুয়ারা?

সারা বছর একটু একটু করে টাকা জমিয়ে তবে বছর-শেষে ঘুরতে যাওয়া সম্ভব হয়। তাই ভালোভাবে প্রস্তুতি না নিলে আপনার সম্পূর্ণ ট্রিপের খরচ আকাশছোঁয়া হয়ে যেতে পারে। তাই ব্যাগ গোছানোর আগে অর্থ সাশ্রয়ের এই টিপসগুলি মাথায় রাখা জরুরি।

Piya Saha
৩ মিনিট
বেড়াতে গিয়ে পকেটে টান, কীভাবে সাশ্রয় করবেন কলেজ পড়ুয়ারা?

বাচ্চা থেকে বুড়ো ঘুরতে যেতে সকলেই ভালোবাসে। তবে তরুণ প্রজন্মের মধ্যে নতুন অভিজ্ঞতা সংগ্রহের আগ্রহ অনেক বেশি। তাছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কত তরুণ-তরুণী নতুন নতুন জায়গা ঘুরে তাঁদের অভিজ্ঞতার কথা জানায় সেখানে। তা দেখে অনুপ্রাণিত হয়ে কত কলেজ পড়ুয়া, সদ্য চাকরিজীবনে প্রবেশ করা ছেলে বা মেয়েটাও বেরিয়ে পড়ে কাঁধে ব্যাগ নিয়ে। তবে ঘুরতে যাওয়ার অর্থ কিন্তু যথেচ্ছভাবে টাকা খরচ নয়। আর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হাতে টাকা থাকে সীমিত। সারা বছর একটু একটু করে টাকা জমিয়ে তবে বছর-শেষে ঘুরতে যাওয়া সম্ভব হয়। তাই ভালোভাবে প্রস্তুতি না নিলে আপনার সম্পূর্ণ ট্রিপের খরচ আকাশছোঁয়া হয়ে যেতে পারে। তাই ব্যাগ গোছানোর আগে অর্থ সাশ্রয়ের এই টিপসগুলি মাথায় রাখা জরুরি।

পরিকল্পনা করুন

কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই প্রথম যে কথা মাথায় আসে, তা হল ট্রিপ প্ল্যানিং। শুধু অমুক জায়গায় ঘুরতে যেতে চাই বা গিয়ে কী কী করব, সেগুলি ভাবলে চলবে না, ট্রিপের খুঁটিনাটি বিষয় প্ল্যান করা অত্যন্ত জরুরি। আপনার সম্পূর্ণ ট্রিপের মুখ্য দিকটি হল পরিকল্পনা বা প্ল্যানিং। শেষ মুহূর্তে ট্রেনের টিকিট বা হোটেলের জন্য অতিরিক্ত খরচের তুলনায় কয়েক ঘণ্টা ধরে বসে প্ল্যান ছকে নেওয়া অনেক ভালো। আপনি যেখানে ঘুরতে যেতে চান, সেই জায়গা সম্পর্কে ভালোভাবে গবেষণা করুন এবং তার জন্য মোটামুটি কত খরচ হতে পারে, তার ধারণাও আগেভাগে নিয়ে রাখুন। আজকাল ট্রেন বা বাসের টিকিটবাবদ খরচ, হোটেল ভাড়া এবং আনুষঙ্গিক খরচ নিয়ে বিভিন্ন ভ্লগ রয়েছে ইউটিউবে। তাই সব তথ্য পেয়ে যাবেন একটু খুঁজলেই। যত ভালোভাবে প্ল্যান করে বাজেট তৈরি করবেন, ততই বাড়তি খরচ কমবে যা আপনার পক্ষেও ভালো।

একবারে সবকিছু কিনবেন না

কোথাও ঘুরতে যাওয়ার আগে সামান্য হলেও আমরা সকলেই কিছু কেনাকাটা করে থাকি। এক্ষেত্রে আগে থেকে প্ল্যান করা থাকলে সুবিধে হয়। একই মাসে সব জিনিস না কিনে প্রয়োজন অনুযায়ী অনেকদিন ধরে জিনিসগুলি কেনা যায়। আবার ছাড়ের সময়গুলোতেও কেনাকাটা করতে পারেন। এভাবে কেনাকাটা করলে যে মাসে ঘুরতে যাওয়া, সেই মাসে পকেটে চাপ পড়ে পড়বে না। ফিরে এসেও পুরো মাসেই হাতে টাকাও থাকবে।

পিক সিজন এড়িয়ে চলুন

  • আপনার জন্য আরও কিছু লেখা
দার্জিলিং নয়, চা-বাগানে ঘেরা এই পাহাড়ি গ্রাম থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার শ্রেষ্ঠ রূপ

এখানে আসার শ্রেষ্ঠ সময় হল নভেম্বর থেকে মার্চ মাস। বিশেষ করে আপনি যদি কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শন করতে চান। তবে সারা বছরই এখানে আসা যায়।

কোনও জায়গায় পিক সিজনে ঘুরতে গেলে একরাশ মানুষের ভিড় আর প্রচুর টাকা খরচ ছাড়া কিছুই হয় না। তাই চেষ্টা করুন অন্য সময় যাওয়ার। পিক সিজনে অতিরিক্ত ট্যুরিস্ট থাকার কারণে হোটেলগুলি মাত্রাতিরিক্ত দর হেঁকে বসে। তাই খরচ বাঁচাতে ফাঁকা সময়ই যাওয়া ভালো। অফ সিজনে হোটেল খরচ, ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিটের দাম অনেকটাই কম থাকে, ফলে ট্রিপের সম্পূর্ণ খরচ অনেকটাই কম হয়, আবার ভালোভাবে ফাঁকায় ঘুরেও দেখা যায় সব সাইটগুলি।

ট্রাভেল ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন

অল্পবয়সে অনেকেরই ধারণা থাকে, কোথাও ঘুরতে গেলে বোধহয় অনেক টাকা সঞ্চয় করার প্রয়োজন হয়। আবার অনেক ভ্রমণপিপাসু তরুণ-তরুণী টিফিনের টাকা বা হাতখরচের টাকা বাঁচিয়ে ঘোরার জন্য টাকা সঞ্চয় করেন। এক্ষেত্রে ট্রাভেল ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে। এতে জরুরি প্রয়োজনে হাতে ক্যাশ টাকাও থাকে আবার এই ধরনের কার্ড ব্যবহারে অনেক ছাড় বা পয়েন্ট সংগ্রহ করা যায়, যার ফলে ভবিষ্যতে ট্রিপ প্ল্যান করলেও ছাড়ের সুযোগ থাকে।

সঠিক ভাড়ার খোঁজ চালান

ফ্লাইটের টিকিট, হোটেল বুকিংয়ের আগে অনলাইনে বিভিন্ন সাইটে খরচ তুলনা করে দেখে নিন। কোনও একটি সাইটে দেখেই ভুলেও টিকিট কাটবেন না বা হোটেলে বুক করবেন না। এতে সবথেকে ভালো বিকল্পটি হাতছাড়া হতে পারে। আর হ্যাঁ, ট্র্যাভেল ইনশিওরেন্স করাতে কিন্তু মোটেও ভুলবেন না।

নিজের ট্রিপ প্ল্যান করার সময় বা ধৈর্য না থাকলে ট্র্যাভেল এজেন্সির সঙ্গেও ঘুরতে যেতে পারেন। এক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো অনেক সময় নানা ধরনের ছাড় দিয়ে থাকে। ওই সময় যদি যেতে পারেন, তাহলে অনেক কম টাকায় ঘুরে আসতে পারবেন। তবে দু'-একটা ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলে দেখুন, যেখানে কম খরচ পড়বে, সেটিই বেছে নিন।

নিজেই একটি ফান্ড তৈরি করে ফেলুন। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ‘ট্র‍্যাভেল ফান্ডে’ জমা রাখুন। ঘুরতে যাওয়ার সময় টাকার খোঁজে এদিক-ওদিক হাত পাততে হবে না। নিজের জমানো টাকা দিয়েই ঘুরে আসতে পারবেন পছন্দের জায়গায়।

ঘুরতে গিয়ে চেষ্টা করুন, যেখানে স্থানীয় মানুষরা খাবার খান, তেমন কোনও হোটেল বেছে নেওয়ার। এতে বড় রেস্তোরাঁয় ট্যাক্স-বাবদ যে বাড়তি খরচ হয়, তা বাঁচানো যাবে। যার ফলে খরচও খানিক কম হবে।

বড় কোনও লাক্সারি গাড়ির বদলে সেই জায়গার পাবলিক ট্রান্সপোর্ট বেছে নিন। এর ফলে দু'দিন বা তিনদিন থাকলে গাড়ির যা খরচ পড়বে, তার থেকে অনেক কমেই ঘুরে দেখতে পারবেন জায়গাটি। পাশাপাশি স্থানীয় মানুষদের সঙ্গে আলাপ হলে সেখানকার সংস্কৃতির সঙ্গেও পরিচয় ঘটবে, যা আপনার ভ্রমণস্মৃতির অংশ হয়ে থেকে যাবে হৃদয়ে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।