ফুটন্ত তেল থেকে বেরিয়ে এল কী! গা শিরশিরিয়ে ওঠা ঘটনার নেপথ্যে আসল কারণ যা...
Viral Video: ফুটন্ত গরম তেলে পড়ার পরে মাছের প্রাণ ফিরে এসেছে। অবিশ্বাস্য হলেও সত্যি!

কথায় বলে কই মাছের জান! কঠিনতম পরিস্থিতিতেও বেঁচে থাকার লড়াই। থলি হাতে বাজারে গিয়ে টাটাকা কাটিয়ে আনা মাছের দেহ নড়তে থাকে সেই ব্যাগের মধ্যেই, প্লাস্টিকে মোড়া অবস্থাতেই। প্রাণ যেতে চায় না। শুধু ব্যাগে নয়, সদ্য ধড় মাথা আলাদা হওয়া মাছের দেহ কিছুক্ষণ লাফায় সেই বাড়িতে এসেও, যেখানে আর কিছুক্ষণ পরেই তাকে মশলাপাতি মাখিয়ে পেটে চালানের ব্যবস্থা হবে। আসলে প্রাণ তো, সহজে ছেড়ে যায় না। ভগ্নাংশ থেকেই যায় মাংসে রক্তে, দু' ফাঁক হওয়া শিরদাঁড়ায়। তবে কড়াইয়ের মধ্যেই যদি আস্ত মাছ নড়ে ওঠে, গরম তেলের মধ্যে পড়েও যদি মুণ্ডুহীন দেহগুলি আর্তনাদ করে? ভয়াবহ এমন ঘটনা যে ঘটে না এমন নয়। ঘটেছে, ঘটে ভাইরালও হয়েছে।
ইন্টারনেটে হামেশাই এসব ভাইরাল হয়। কোটি কোটি মানুষের বিনোদনের উৎস এখন এই নেটবিশ্ব। সোশ্যাল মিডিয়া ফিডে নিরন্তর তাই আসতে থাকে এমন অদ্ভুতুড়ে ঘটনার ভিডিও! ফিরে আসা যাক মাছের কথায়। সম্প্রতি একটি ভিডিও চমকে দিয়েছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিশ্বে, ফেসবুক টুইটারকে গুণে গুণে গোল দিতে পারে রেডিট তার বিষয়ের অভিনবত্বে। রেডিটে শেয়ার হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ফুটন্ত গরম তেলে পড়ার পরে মাছের প্রাণ ফিরে এসেছে। অবিশ্বাস্য হলেও সত্যি! বলাবাহুল্য, ভয়ঙ্কর, গা শিরশির করে ওঠা ভিডিওটি ভাইরাল হয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Joshimath Sinking: সোমবার মধ্যরাতে মাটির নিচ থেকে শব্দই শুধু শোনা যায়নি, মাড়োয়ারির জেপি আবাসিক কলোনির আশেপাশের একটি এলাকায় একটি ভৌমজলাধারও ফেটে গিয়েছে।
রেডিটের মঞ্চে আসা মাত্র হু হু করে মানুষ গিলেছেন এই দৃশ্য৷ ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রান্না করতে চেয়ে একটি মাছ গরম তেলের প্যানে ছাড়ছেন। মাথা নেই মাছের, বাকিটা আস্তই আছে। গরম প্যানে দেওয়ার সময় মাত্র কয়েক সেকেন্ডের জন্য মাছটি স্থির ছিল। তেলে ফুটতে ফুটতে মাছের সে কী লাফ! যেন গরম তেলে পড়ে কাটা ধড়ে প্রাণ ফিরে এসেছে। মাছের ছটফটানিতে ফুটন্ত তেলও ছলকে পড়েছে। ভয়াবহ সেই কয়েক মুহূর্তের মরা মাছের নাচ! ভিডিওটিতে তারপর দেখা গিয়েছে, ওই ব্যক্তি ফ্রাইং প্যানটিকে রান্নাঘরের সিঙ্কে নিয়ে যান। কিছুক্ষণ পরে নিথর হয় সেই দেহ।
কেন ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা? অনেকেই বলছেন, আসলে নুন এবং তেলের রাসায়নিক প্রতিক্রিয়া মাত্র। মাছটির মুণ্ডু বাদ গিয়েছিল ঠিকই, কিন্তু মাছের দেহের স্নানু তখনও তাজা ছিল। নুন পড়ায় তাজা স্নায়ুগুলি সক্রিয় হয়ে যায় যার ফলে পেশীতে খিঁচুনি সৃষ্টি করে। তেলে পড়ার পরে তাই মনে হয় জ্যান্তই ছিল মাছটি। নুন শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ তার অন্যতম কারণ এটিও, নুন স্নায়ুগুলিকে সংকেত পাঠাতে পারে।















