শীতকালে সামান্য হাঁপানিও ডেকে আনতে পারে ভয়ানক বিপদ, কেন এইসময় বাড়ে হার্টের সমস্যা

Heart Health : বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আজকাল কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃতের সংখ্যা বহুল পরিমাণে দেখা যাচ্ছে, যেভাবে এড়াবেন ঝুঁকি

Kankana Mukherjee
৩ মিনিট
শীতকালে সামান্য হাঁপানিও ডেকে আনতে পারে ভয়ানক বিপদ, কেন এইসময় বাড়ে হার্টের সমস্যা

ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় মানুষের শারীরিক ক্রিয়াকলাপ। যেমন গ্রীষ্মকালে বিভিন্ন রকমের চর্ম রোগ হয় তেমনই বর্ষা এলেই শুরু হয় সর্দি জ্বরের উপদ্রব। তার সঙ্গে সাম্প্রতিক সংযোজন ডেঙ্গু, ম্যালেরিয়া। আবার শীতকাল মানেও সেই ঠান্ডার উপদ্রব। এই সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা বেশি মাত্রায় দেখা যায়। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন বহু মানুষ। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আজকাল কম বয়সীদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃতের সংখ্যা বহুল পরিমাণে দেখা যাচ্ছে। ওষুধ এবং চিকিৎসা তো আছেই তবে এই সময় না জেনেই বহু বিপদ ডেকে আনেন অনেকে জার জেরে সমস্যা হতে পারে হার্টের।

শীতকাল মানেই পরিবেশের তাপমাত্রা নিম্নমুখী আর তার জেরে আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও বেশ কমে যায় এই সময়। আর তার নেতিবাচক প্রভাব পড়ে আমাদের হার্টের ওপর। কারণ শীতে আমাদের শরীরের উষ্ণতা বজায় রাখতে হৃদস্পন্দন বেড়ে যায়। অনেকেই দেখা যায় শীতের হাত থেকে বাঁচতে অতিরিক্ত শরীরচর্চায় ঝোঁকেন এই সময়। অতিরিক্ত ওয়ার্ক আউট করলে চাপ পড়তে পারে হার্টের ওপর। যার কারণে হাঁপানি, বুকে ব্যাথা ইত্যাদি হতে পারে। এই সমস্ত লক্ষণ দেখলেই ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক নচেৎ অজান্তেই ডেকে আনতে পারেন মারাত্মক বিপদ। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট-এর হলে অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই শীতকালে হার্টের বাড়তি নজর জরুরি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীতে ভোর ৪ টে থেকে ৬ টার মধ্যেই ঘটে বেশিরভাগ হার্ট অ্যাটাক! কীভাবে আটকাবেন?

Winter Heart Attacks: প্রচণ্ড ঠান্ডায় যেহেতু খুব একটা তেষ্টা পায় না তাই অনেকেই পর্যাপ্ত জল খান না এবং নিজেকে সঠিক মাত্রায় হাইড্রেট করেন না।

আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপের পরিমাণ হল ১২০/৮০। শীতকালে অতিরিক্ত বাইরের খাবার খাওয়া এবং শরীরচর্চার দরুণ বাড়তে পারে ব্লাড প্রেসার। ১৪০/৯০ এর বেশি যদি চড়ে যায় প্রেসার তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। মাথায় রাখবেন বাড়তি রক্তচাপ মানেই বাড়তি সমস্যা। রক্তচাপ সুস্থ সীমার মধ্যে না থাকলেই চাপ পড়তে পারে হার্ট ,ধমনী এবং কিডনিতে। তাই শীতকালে নিয়মিত ব্লাড প্রেসার পরিমাপ খুবই জরুরি। কোনরকম অস্বস্তি বুঝলেই চেকাপ করান। সবসময় ডাক্তারের কাছে গিয়ে BP চেক করা সম্ভব না হলে আপনি বাড়িতেই অ্যানারয়েড মনিটর, ডিজিটাল মনিটর, BP মনিটর সহ স্মার্টওয়াচ ইত্যাদি কিছু। যা প্রতি নিয়ত আপনাকে জানান দেবে আপনার শারীরিক পরিস্থিতি।

এছাড়াও নজরে রাখুন পালস রেট। বিশ্রাম অবস্থায় আমাদের স্বাভাবিক হার্ট রেট প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ অবধি হয়ে থাকে। এর বেশি বা কম হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনি কাজের মধ্যে থাকলে এর পরিমাণ হেরফের হতে পারে তবে তা মাত্রা ছাড়ালে বিপদ আসন্ন। আরও একটা বিষয় প্রায়শই বলা হয়ে থাকে, তা হল সুগার অন্য রোগ ডেকে আনে। অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখাও আবশ্যক। শীতকাল মানেই খাওয়াদাওয়া। আর মিষ্টি জাতীয় খাবারের তো ঢালোয়া আয়োজন এই সময়। তবে মাত্রা ছাড়ালে বিপদ। তাছাড়া ডায়াবেটিস আক্রান্ত ৬৫ শতাংশ মানুষের হার্টের সমস্যা দেখা যায়। যার দরুণ স্ট্রোকের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুগার লেবেল পরীক্ষা করা জরুরি। প্রয়োজনে বাড়িতেই রাখতে পারেন পোর্টেবল সুগার মাপার যন্ত্র বা গ্লুকোমিটার। খুব সহজেই পরীক্ষা করা যায় তাতে।

শীতকালে হার্টকে সুস্থ রাখতে নিয়মিত এবং পরিমিত খাবার জরুরি। জরুরী নির্দিষ্ট পরিমাণ হ্যাঁ চলা করা। দিনে অন্ততপক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টা করে হাঁটলে শরীর সুস্থ থাকে। তার সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সঠিক খাওয়া দাওয়া এবং অবশ্যই দিবে অন্তত তিন লিটার জল পান অত্যন্ত আবশ্যক। কোলোস্টরেল, সুগার, প্রেসার এবং ওজন ঠিক থাকলে সহজেই বিদায় জানাতে পারবেন হার্টের সমস্যাকে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।