বেশি জল খেলেই জরিমানা, হাজতবাস! বিশ্বের কোন দেশে আছে এমন আজব নিয়ম?

Offbeat story about Tunisia : অধিক জল পান করলেই শাস্তির হুকুম রয়েছে এই দেশে, জানেন কেন এমন আজব নিয়ম?

inscript
২ মিনিট
বেশি জল খেলেই জরিমানা, হাজতবাস! বিশ্বের কোন দেশে আছে এমন আজব নিয়ম?

‘জলই জীবন’ পরিচিত এই শব্দ বন্ধটির সঙ্গে বিশেষ যোগাযোগ নেই সে দেশে, বরং জল নিয়ে সেখানে রয়েছে মাপঝোকের হিসেব। এমনিতে এই পৃথিবীর তিনভাগ জল এবং একভাগ স্থল। যদিও সেই হিসেবে বদল এসেছে মানুষের অপব্যবহারের কারণেই। ক্রমশ মাটির নিচের পানির জলের স্তর আরও নেমে যাচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা কানেই তুলছে না আম আদমি! আজও কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা শহরের পথে ঘাটে চোখে পড়ে দেদার পানীয় জল অপচয়ের ছবিটা।

পৃথিবীর এই জল স্থলের ভারসাম্য দিন দিন ব্যাহত হচ্ছে। এই বিশ্বের বহু জায়গাতেই এমন আছে যেখানে জলের জন্য ট্যাক্স ধার্য করা হয়। আমাদের এই বাংলাতেই যদি পুরুলিয়া, বাঁকুড়ার মতো জায়গায় যাই অথবা দুর্গম পাহাড়ি কোনও এলাকা সেখানেই কলকাতার জল অপচয়ের বিপরীত ছবিটা স্পষ্ট। দক্ষিণ ভারতে পানীয় জলের দাম শুনলে রীতিমতো আঁতকে উঠতে হয়! কিন্তু তাই বলে বেশি জল খেলে জরিমানা হয়, এমন আজব নিয়ম নেই এ দেশে! জানেন কোথায় রয়েছে এমন আশ্চর্য্য নিয়ম? যেখানে শুধু জরিমানাই নয়, কারাদণ্ডের শাস্তি পর্যন্ত জুটতে পারে বেশি জল খাওয়ার অপরাধে!

  • আপনার জন্য আরও কিছু লেখা
মঙ্গল গ্রহে এখনও লুকিয়ে রয়েছে জলের অস্তিত্ব! যে আবিষ্কার চমকে দিল বিজ্ঞানীদেরও

Mars Having Water Research : বিভিন্ন প্রাণী চলাফেরা করত? আরও বড় প্রশ্ন, আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো মঙ্গলেও কি নদী বইত? জল ছিল?

প্রবল জল সংকট এই দেশে। ক্রমেই হ্রাস পাচ্ছে দেশের মোট পানীয় জলের পরিমাণ! তাই বাধ্য হয়েই সরকার থেকে হিসেব করে মেপে দেওয়া হয়েছে পানীয় জল ব্যবহারের পরিমাণ। অত্যধিক জলের আকাল ঠেকাতে আগামী ছয় মাসের জন্য পানীয় জলের নির্দিষ্ট কোটা বেঁধে দেওয়া হয়েছে তিউনিশিয়ায়। প্রত্যেকের জন্য নির্দিষ্ট ব্যবহৃত জল পরিমাণ বেঁধে দেওয়ার পাশাপাশি এই দেশে কৃষিকাজেও জল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই জানা গিয়েছে।

সম্প্রতি তিউনিসিয়ার কৃষি মন্ত্রণালয়ের নির্দেশিকায় জানা যায়, বিগত কয়েক মাস ধরেই এই দেশটি তীব্র খড়ায় ভুগছে। গত বছর থেকেই তিউনিসিয়ায় বৃষ্টির অভাব, ফলে এই দেশের বাঁধগুলিতে থাকা সঞ্চিত জলের যোগানে ইতিমধ্যেই টান পড়েছে। সূত্রের খবর, আর মাত্র ৩০ শতাংশ জল অবশিষ্ট রয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত ফের বৃষ্টির জল সঞ্চয় করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল ব্যবহারের প্রবল নিষেধাজ্ঞা বজায় থাকবে সে দেশে। গাড়ি ধোয়া বা গাছ-গাছালিতে জল ঢালতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। রাস্তা অথবা জনসাধারণের ব্যয়ভার যোগ্য কোনও স্থানও জল দিয়ে পরিস্কার করায় বাধা দিয়েছে সরকার। অন্যথায় মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলেই জানানো হয়েছ। শুধু তাই নয়, এই নিয়ম লঙ্ঘন করলে এমনকী জেলও হতে পারে। জল আইনে নিয়ম ভঙ্গকারীদের ৬ দিন থেকে ৬ মাস কারাদণ্ডের হুকুম রয়েছে সরকারি নিয়মে। ফলে নিয়ম না মানলেই সমূহ বিপদ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।