হু হু করে কমছে ধান উৎপাদন, পাতে ভাতটুকুও জুটবে না? কী বলছেন বিশেষজ্ঞরা

যেহেতু ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদক, তাই এতদিন গোটা বিশ্বকে সামলাতে হচ্ছিল সেই সমস্যা। এখন তার সঙ্গে যোগ হলো চাল উৎপাদন।

Satyaki Tat
৩ মিনিট
হু হু করে কমছে ধান উৎপাদন, পাতে ভাতটুকুও জুটবে না? কী বলছেন বিশেষজ্ঞরা

রাশিয়ার ইউক্রেন আক্রমণ ইতিমধ্যেই গোটা পৃথিবীতে তৈরি করেছে এক জটিল খাদ্যসংকট। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে বহু দেশ। এই সমস্যার তালিকায় আরও একটি বিষয় যোগ হয়েছে, যা কপালে ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের।

যেহেতু ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহৎ গম উৎপাদক, তাই এতদিন গোটা বিশ্বকে সামলাতে হচ্ছিল সেই সমস্যা। এখন তার সঙ্গে যোগ হলো চাল উৎপাদন। ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ, এবং চলতি বছরে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের হার স্বাভাবিকের তুলনায় বেশ কম। বৃষ্টিপাতের হার এইভাবে হ্রাস পাওয়া সরাসরি প্রভাব ফেলেছে ধান উৎপাদনের ওপর। তার প্রভাব এতটাই যে, চাষের জায়গা কমে গেছে প্রায় ১৩ শতাংশ। সবথেকে চিন্তার বিষয় হলো, সেই স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ, যে দু'টি রাজ্য সবথেকে বেশি ধান উৎপাদন করে।

ব্যবসায়ীদের মতে, একেই ভারত এই মুহূর্তে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বেশ কঠিন লড়াই করছে, তার ওপর যদি ধান উৎপাদন কমে যায়, তাহলে সরকার চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে, ঠিক যেভাবে করা হয়েছিল গম ও চিনি রফতানির ওপর। সেই নিষেধাজ্ঞা চালু হলে শুধু সরকারের বৈদেশিক মুদ্রা আয় কমবে না, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবেন কোটি কোটি চাষি এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা। ভারত এই মুহূর্তে পৃথিবীর ধানের চাহিদার ৪০ শতাংশ পূরণ করে, যা একটি বিরাট সংখ্যা।

পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়ে এই চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে অনেক কম। তার প্রভাবে ইতিমধ্যেই দাম বাড়তে শুরু করেছে চালের। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে চাহিদা। এই মুহূর্তে চাল রফতানির বাজারে প্রতি টন বিক্রি করে দাম পাওয়া যায় ৩৬৫ ডলার। সেপ্টেম্বরে সেই দাম পৌঁছে যেতে পারে ৪০০ ডলারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না ভারতের সিদ্ধান্ত? বিশ্বজোড়া খাদ্যসংকটের জন্য দায়ী কে?

যেহেতু ভারত ততটা বড় গম রপ্তানিকারক দেশ নয়, তাই তাদের পক্ষেও খুব একটা বেশি সময়ের জন্য অতিরিক্ত গম রপ্তানি করা সম্ভব হয়ে ওঠেনি।

ধান উৎপাদন এবং চালের চাহিদা সব থেকে বেশি এশিয়াতে। সেই কারণে এই মহাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য স্বাভাবিক হারে এর উৎপাদন খুব গুরুত্বপূর্ণ। রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে এর স্বাভাবিক উৎপাদন আরও বেশি প্রয়োজনীয় এবং তাৎপর্যপূর্ণ, কারণ গম এবং ভুট্টা উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে।

বিজ্ঞানী যদিও বলছেন, যে এখনও দু'মাস সময় রয়েছে। এর মধ্যে বৃষ্টিপাতের হার যদি বাড়ে, সেক্ষেত্রে অনেকটাই ক্ষতি এড়ানো যেতে পারে। অগস্ট এবং সেপ্টেম্বরে পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের হার বৃদ্ধি পাওয়ার। সেক্ষেত্রে চিন্তার কারণ অনেকটাই কমবে।

ভারত বিশ্বের একশোটিরও বেশি দেশে চাল রফতানি করে। তার মধ্যে সবথেকে বেশি চাল পাঠানো হয় বাংলাদেশ, চিন, নেপাল এবং বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশে।

তবে পরিস্থিতির সামান্য পরিবর্তন হয়েছে। আমেরিকাতে গমের উৎপাদন ভালো হয়েছে এবং সেখান থেকে আগামী মাসে দেশে গম আসার কথা। ইউক্রেনও এই যুদ্ধের মধ্যেই আবার শুরু করতে চলেছে গম রফতানি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ধান উৎপাদনের পরিস্থিতির উন্নতি না হলে, সরকারের উচিত ইথানল উৎপাদনের জন্যে চাল বরাদ্দ কমানো। জ্বালানির খরচ কমানোর জন্য সরকার গত কয়েক মাস জোর দিয়েছে ইথানল উৎপাদনে, যাতে ব্যবহার করা হচ্ছে চিনি এবং চাল। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে দেশের মানুষ খাদ্যসংকটে ভুগছেন, পণ্যের দাম এত বৃদ্ধি পেয়েছে, সেখানে এই পদক্ষেপ ঠিক কতটা যথাযথ?

জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই মারাত্মক প্রভাব ফেলতে শুরু করেছে গোটা বিশ্বে। তাপপ্রবাহ, অতি বৃষ্টি, খরা। প্রায় সব জায়গাতেই তার জেরে ধাক্কা খাচ্ছে কৃষিকাজ। সব দেশের সরকার যদি এখনই সমস্যার গোড়ায় না পৌঁছতে পারে, তাহলে খাদ্য স‌ংকট উঠবে চরমে। সেই ভবিষ্যতের আশঙ্কা ক্রমে বাড়ছে আবিশ্ব।

লিখেছেন
Satyaki Tat
Satyaki Tat
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।