ভারতের যেসব মন্দিরে দেবতার বদলে পূজিত হন রাক্ষস!

Temple of Rakshas in India: এ-দেশের পাঁচটি মন্দিরের কথা এক্ষুনি বলা যায়, যেখানে দেবতার বদলে পূজিত হন রাক্ষস-রাক্ষসী কিংবা পুরাণগল্পের কোনো অনিষ্টকারী চরিত্র। সেসব মন্দিরেও সাধারণ মানুষ আসেন। নিত্য, পূজা-অর্চনা হয়।

inscript
৩ মিনিট
ভারতের যেসব মন্দিরে দেবতার বদলে পূজিত হন রাক্ষস!

দেবতা আর রাক্ষস। এই দুই স্পষ্ট বিভাজনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভালো আর খারাপের বোধ! কিন্তু ‘রাক্ষস’ মানেই যে সব সময় অশুভ বা অনিষ্টকারী, তা কিন্তু নয়। অন্তত ইতিহাসের দলিল তাই বলছে। কথিত যে, তখন সত্য যুগ শেষের দিকে, সে-সময় নিদ্রিত ব্রহ্মার নিঃশ্বাস থেকেই নাকি রাক্ষসদের জন্ম হয়েছিল। জন্মমাত্রই রাক্ষসেরা ব্রহ্মাকে হত্যা করে তাঁর রক্ত পান করতে উদ্যত হয়। তখন ভয়ার্ত ব্রহ্মা চিৎকার করে বলেছিলেন : রক্ষ মাম্! সংস্কৃতে যার অর্থ হল: রক্ষা করো। বলা বাহুল্য, বিষ্ণু এসে ব্রহ্মাকে সেবার উদ্ধার করেছিলেন। এবং মনে করা হয়, ব্রহ্মার সেই ‘রক্ষ মাম্!’ আর্তনাদ থেকেই নাকি ‘রাক্ষস’ কথাটি এসেছে।

ভারতীয় মহাকাব্যে ও বিভিন্ন পুরাণগল্পের খলনায়করা মানুষ হলেও তাদেরকে অনেক ক্ষেত্রেই রাক্ষসের সঙ্গে একই মনোভাব-আসনে বিচার করা হয়। এ-কথাও ঠিক, অনেক সময়ে এই সব দুষ্ট চরিত্রগুলির সঙ্গে প্রত্যক্ষভাবে রাক্ষসদের একটা সংযোগও খুঁজে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে এইসব খলনায়কদের সব সময় যে বাজে চোখে দেখা হয়, তা কিন্তু নয়। এ-দেশের পাঁচটি মন্দিরের কথা এক্ষুনি বলা যায়, যেখানে দেবতার বদলে পূজিত হন রাক্ষস-রাক্ষসী কিংবা পুরাণগল্পের কোনো অনিষ্টকারী চরিত্র। সেসব মন্দিরেও সাধারণ মানুষ আসেন। নিত্য, পূজা-অর্চনা হয়।

রাক্ষসী পুতনার দুগ্ধপানরত গোপাল

  • আপনার জন্য আরও কিছু লেখা
যে রথ পুরাণের গল্প দেখায়

krishna : নন্দীবাড়ির রথযাত্রার মূল সৌন্দর্য হচ্ছে তার ৯৭ বছরের পুরনো কাঠের তৈরি ন-টি চূড়াবিশিষ্ট রথের গায়ে আঁকা পৌরাণিক কাহিনি।

প্রথমেই উল্লেখ করব, পুতনা মন্দিরের। বিষ্ণু যখন কৃষ্ণ অবতারে জন্ম নিয়েছিলেন, কৃষ্ণের নিজের মামা কংস তাঁকে বধ করতে পুতনা নামক রাক্ষসীকে গোকুলে পাঠায়। মায়ের মতোই পুতনা নিজের দুধ খাওয়ানোর অজুহাতে গোপালকে বিষ দিয়ে মারবার পরিকল্পা করলে গোপাল তাকে হত্যা করে। এ-গল্প প্রায় সকলেরই জানা! উত্তরপ্রদেশের গোকুলে গেলে এখনও দেখতে পাওয়া যায় পুতনার মন্দির। এই মন্দিরে, রাক্ষসী পুতনাকে রীতিমতো পুজো করা হয়। পুতনার দুগ্ধ পান করছে গোপাল, এমনই একটি বিগ্রহরূপ দেখতে পাওয়া যায় মন্দিরে। যেহেতু, পুতনা কৃষ্ণকে দুধ পান করিয়েছিলেন তাই স্থানীয়রা অনেকেই পুতনাকে কৃষ্ণের একজন পালকমাতাও মনে করেন।

মানালি-র হিড়িম্বা মন্দির

এরপর আসব মহাভারতের এক রাক্ষসীর প্রসঙ্গে। তিনি, ভিমপত্নী হিড়িম্বা। হিড়িম্বার খ্যাতি অবশ্য পুতনার মতো নেতিবাচক নয়, বরং এক ভালো মনের রাক্ষসী হিসেবেই তার পরিচয়। উত্তরপ্রদেশের মানালি-তে রাক্ষসী হিড়িম্বার একটি জনপ্রিয় মন্দির আছে। মন্দিরটি প্রায় ২৪ মিটার উঁচু। এটি একটি প্রাচীন গুহামন্দির। স্থানীয় লোকেরা এই মন্দিরকে ‘ধুংগিরি মন্দির’ নামেও ডাকেন। মন্দিরটি হিমালয়ের পর্বত শ্রেণি ও দেবদারুর জঙ্গল দিয়ে ঘেরা! বহু সংখ্যক পর্যটক ও দর্শনার্থী এখানে প্রায় প্রত্যেক দিনই পুজো দিতে আসেন!

  • আপনার জন্য আরও কিছু লেখা
দশেরা হয় বাংলাতেও! এই জেলার 'রাবণ কাটা উৎসব' সম্পর্কে আজও জানেন না অনেকেই

সপ্তমী থেকে নবমী পুজোর আনন্দ কাটিয়ে উঠে দশমী থেকে দ্বাদশী অর্থাৎ এই তিনদিন বিষ্ণুপুরের মানুষ মেতে থাকেন প্রাচীন ঐতিহ্য ও পরম্পরার এই নৃত্য উৎসবে।

শকুনির পূজিত মূর্তি

এর পরে যে মন্দিরটির কথা বলব, তা কোনো রাক্ষস বা রাক্ষসীর না-হলেও, তার মতো খলনায়ক ভারতীয় অখ্যানের ইতিহাসে খুব কমই আছে। তিনি, মহাভারতের শকুনি। এ-কথা অবশ্য ঠিক, জীবদ্দশাতে নানারকম তন্ত্র ও প্রেতচর্চার উদাহরণ শকুনির জীবনে রয়েছে। কিন্তু শকুনিকে নিয়েও কি মন্দির আছে ভারতে? হ্যাঁ আছে। কেরালায় শকুনিকে কেন্দ্র করে একটি মন্দির রয়েছে। এবং মন্দিরটি প্রধানত তন্ত্রসাধনার জন্যই প্রসিদ্ধ। মন্দিরে প্রত্যেক দিন পূজিত হয় শকুনির একটি মূর্তি। প্রধানত পুজো দেওয়া হয় নারকেল ও রেশম দিয়ে। দেওয়া হয়, তাড়িও। লোককাহিনি অনুযায়ী, এই স্থানেই মহাদেবের ধ্যানে লীন হয়েছিলেন শকুনি। অনেকের মতে, এখানেই কৌরবরা নিজেদের যুদ্ধ-অস্ত্র ভাগ করে নিয়েছিলেন। এবং আশ্চর্য হওয়ার মতো কথা হল, মন্দিরের এলাকার কাছেই এখনও এক সম্প্রদায় বাস করে, যারা নিজেদের ‘কৌরব’ বংশের উত্তরসূরি বলে দাবি করে।

এবার একটু রামায়ণের দিকে আসি। ‘রাবণ’ চরিত্রটি একই সঙ্গে যেমন একজন খলনায়ক, তেমনই রাবণ একজন পিতা, বীর যদ্ধা, জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি। ভারতের উত্তর প্রদেশের কানপুরের শিবালয় এলাকায় রাবণকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দশানন মন্দির। এ-মন্দিরে রাবণকে জ্ঞানীরূপে পুজো করা হয়। উল্লেখ্য যে, দশানন মন্দিরের দরজা সারা বছর বন্ধ থাকে। এবং একমাত্র দশহরা-র দিন তা খোলা হয়। এই দিন বহু সংখ্যক মানুষ এখানে দশাননের মূর্তি দর্শন করতে আসেন। এ-তথ্য গুরুত্বপূর্ণ যে, দশহারা-র দিন এখানেই একমাত্র রাবণের পুজো করা হয়। সারা দেশে রাবণের সাতটি মন্দিরের মধ্যে এই মন্দির অন্যতম!

রাবণের প্রসঙ্গে বলতে হয় রাবণের ভাই অহিরাবণের কথাও! কথিত যে, অহিরাবণ রাম ও লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে গিয়েছিলেন। উত্তর প্রদেশের ঝাঁসি এলাকায় রয়েছে অহিরাবণের মন্দির। মন্দিরে, হনুমানের সঙ্গেই রয়েছে অহিরাবণের মূর্তি! মন্দিরটির আনুমানিক বয়স প্রায় তিনশো বছর। বহু মানুষ এখানে এসে নিয়মিত পুজো দেন, মানত করেন। এই মন্দিরগুলির অস্তিত্ব প্রমাণ করে দেয় ভালো খারাপের দন্দ্ব অনেকটাই আপেক্ষিক, কিছু-বা পক্ষপাতযুক্তও। যাদের সর্বদা নেতিবাচক দৃষ্টিতেই দেখে এসেছি আমরা, তাদেরও অনেক ইতিবাচক দিক থাকতে পারে। দেশের প্রাচীন কাব্য ও পুরাণের নানান কাহিনি মুখ ফিরিয়ে না নিয়ে, খলনায়কদের ইতিবাচক দিকগুলির থেকেও আমাদের শেখার কথাই বলে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।