চিনকে হারাল ভারত! কীভাবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার মালিক হলো এই দেশ?

Most Populous Country India: ২০১১ সাল থেকে আদমশুমারি করা হয়নি ভারতে। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা হয়নি

inscript
২ মিনিট
চিনকে হারাল ভারত! কীভাবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার মালিক হলো এই দেশ?

জগৎসভায় শ্রেষ্ঠ আসন লয়েছে, অবশেষে রয়েছে। ভারতবর্ষ এখন চিনের থেকেও এগিয়ে! অন্যান্য ক্ষেত্রে টেক্কা না দিতে পারলেও জনসংখ্যার দিক থেকে প্রতিবেশী চিনরাষ্ট্রকে টপকে গিয়েছে ভারত। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতবর্ষের জনসংখ্যা ১৪২.৮৬ কোটি! ফলে এত এত মানুষকে বগলদাবা করে জনসংখ্যা নিরিখে চিনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠেছে আমাদের দেশ। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চিনের এখন জনসংখ্যা ১৪২.৫৭ কোটি, দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ চিন। জাতিসংঘের নতুন প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ২০২৩ সালের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা ৮.০৪৫ বিলিয়ন হবে।

জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার তথ্য বলছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে, ১৮ শতাংশ মানুষ রয়েছেন ১০-১৯ বছর বয়সের গণ্ডিতে, ২৬ শতাংশ জনসংখ্যার বয়স ১০-২৪ বছর, ১৫-৬৪ বছর বয়সিদের আছে ৬৮ শতাংশ এবং ৬৫ বছরের উপরে আছে ৭ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, কেরল এবং পঞ্জাবে বয়স্ক জনসংখ্যা বেশি রয়েছে, অন্যদিকে উত্তর প্রদেশ এবং বিহারে তরুণ জনসংখ্যা বেশি রয়েছে।

বিভিন্ন সংস্থা পরিচালিত বেশ কিছু গবেষণায় দেখানো হয়েছে, ভারতের জনসংখ্যা ১৬৫ কোটিতে পৌঁছনোর আগে প্রায় তিন দশক ধরে বাড়বে বলে আশা করা হচ্ছে। তারপর জনসংখ্যা কমতে শুরু করবে বলেই জানানো হয়েছে ওই প্রতিবেদনগুলিতে। ১৯৫০ সাল থেকে জনসংখ্যার তথ্য সংগ্রহ করা শুরু হয়। সেই থেকে এই প্রথমবার ভারত সর্বাধিক জনবহুল দেশের তালিকায় শীর্ষে রয়েছে। জন্মহার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে চিন জনসংখ্যাগত পতনের মুখোমুখি হচ্ছে। বেশ কয়েকটি অঞ্চলে জন্মহার বাড়ানোর পরিকল্পনার কথাও ঘোষণা করেছে চিন, কিন্তু সরকারি প্রচেষ্টা এখনও জনসংখ্যা হ্রাস রুখতে ব্যর্থ হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৬০ বছরে এই প্রথম, হু হু করে কমছে চিনের জনসংখ্যা! কেন?

China's Population Shrinks: ২০২২ সালের শেষে চিনের জনসংখ্যা প্রায় ১,৪১১,৭৫০,০০০-এ দাঁড়িয়েছে

তবে মনে রাখতে হবে, ২০১১ সাল থেকে আদমশুমারি করা হয়নি ভারতে। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা হয়নি, তাই ভারতের কাছে নিজের জনসংখ্যা সম্পর্কিত সাম্প্রতিক কোনও সরকারি তথ্য নেই।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের প্রতিনিধি আন্দ্রেয়া ওয়াজনারের মতে, "ভারতের ১.৪ বিলিয়ন মানুষকে অবশ্যই ১.৪ বিলিয়ন সুযোগ হিসাবে দেখা উচিত। সর্ববৃহৎ যুবদলের দেশ হিসাবে (ভারতের জনসংখ্যার ২৫৪ মিলিয়ন যুব সম্প্রদায়ের মানুষ, ১৫-২৪ বছর বয়সি) উদ্ভাবন, নতুন চিন্তাভাবনা এবং দীর্ঘস্থায়ী সমাধানের উত্স হতে পারে এই জনসংখ্যা।"

আন্দ্রেয়ার মতে, ভারতের নারীরা যদি সমান শিক্ষাগত এবং দক্ষতা বৃদ্ধির সুযোগ, প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনের সুযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজেদের প্রজনন অধিকার এবং পছন্দগুলি সম্পূর্ণরূপে প্রয়োগ করার জন্য তথ্য ও ক্ষমতা পায় তবে ভারত এগিয়ে যেতে পারে। জাতিসংঘের এই কর্মকর্তার মতে, লিঙ্গসাম্য, ক্ষমতায়ন এবং নারীদের জন্য বৃহত্তর শারীরিক স্বায়ত্তশাসন নিশ্চিত করাই টেকসই ভবিষ্যতের মূল নির্ধারক।

যৌন এবং প্রজনন নীতির মূলে রাখতে হবে মহিলাদের। সমস্ত মানুষের অধিকার, পছন্দ এবং সমান মূল্যকে সত্যি করে যদি সম্মান করা হয় তাহলেই ভবিষ্যতের অসীম সম্ভাবনার দরজা খুলতে পারে। কিন্তু ভারতে আদৌ সম্ভব? ভারতের রাজনীতিতে এবং কেন্দ্রের হাতে থাকা আইনে এই বিষয়ক কোনও সুরাহা কি দেখতে পাচ্ছেন শুভবুদ্ধির মানুষরা?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।