৬০ বছরে এই প্রথম, হু হু করে কমছে চিনের জনসংখ্যা! কেন?

China's Population Shrinks: ২০২২ সালের শেষে চিনের জনসংখ্যা প্রায় ১,৪১১,৭৫০,০০০-এ দাঁড়িয়েছে

inscript
২ মিনিট
৬০ বছরে এই প্রথম, হু হু করে কমছে চিনের জনসংখ্যা! কেন?

জনসংখ্যা কমছে চিনের! সারা বিশ্বের কাছে এর চেয়ে চমকপ্রদ এবং উদ্বেগের খবর আর কীই বা হতে পারে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে এক বছরে অনেকখানিই কমে গিয়েছে জনসংখ্যা। গত ছয় দশকেরও বেশি সময়কালে এই ঘটনা এবার প্রথম। সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি জনসংখ্যাগত সংকটের মুখোমুখি। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশটিতে জন্মের হার কমতে শুরু করেছে। এই কমতে থাকার হার এতই দ্রুত যে বিশ্লেষকরা সতর্ক করেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা পড়তে পারে।

২০২২ সালের শেষে চিনের জনসংখ্যা প্রায় ১,৪১১,৭৫০,০০০-এ দাঁড়িয়েছে, বেইজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (NBS) জানিয়েছে, আগের বছরের শেষের তুলনায় এবার জনসংখ্যা ৮৫০,০০০ কমেছে। এবার চিনে জন্মের সংখ্যা ছিল ৯.৫৬ মিলিয়ন। আর মৃত্যুর সংখ্যা ছিল ১০.৪১ মিলিয়ন। শেষবার চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছিল ১৯৬০ সালে। সেবার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করতে হয়েছিল চিনকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, মাও সেতুংয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত কৃষি নীতির কারণেই এই দুর্ভিক্ষ দেখা দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৫৬ বছরের জীবনে মোট ২৩ বার বিয়ে! চিনের এই 'রহস্যময়' বৃদ্ধ আসলে কে!

Li Ching-Yuen 256 Years old China : ২৫৬ বছর ধরে একজন বহাল তবিয়তে বেঁচে রইলেন, দেখলেন নানা ওঠাপড়া, এটা কি আদৌ বিশ্বাস করা যায়?

২০১৬ সালে চিন কঠোর 'এক-সন্তান নীতি' তুলে নেয়। অতিরিক্ত জনসংখ্যার ভয়ের কারণে ১৯৮০-এর দশকে চিনের বাসিন্দাদের উপর এই নীতি আরোপ করা হয়েছিল। ২০২১ সাল থেকে দম্পতিদের তিনটি সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে জনসংখ্যা বাড়েনি, বরং কমতে শুরু করেছে। অনেকেই বলছেন, জীবনযাত্রার খরচা ক্রমেই বাড়ছে। একইসঙ্গে কর্মশক্তিতে বেশি পরিমাণ মেয়েদের অংশগ্রহণ বাড়ছে এবং বাড়ছে মেয়েদের উচ্চ শিক্ষাও। যার ফলে সন্তান নিতে চাওয়ার অগ্রাধিকার কমছে৷

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটির গবেষক শিউজিয়ান পেং বলছেন, চিনের জনগণ দীর্ঘকাল ধরে চলা এক সন্তান নীতির কারণে ছোট পরিবারে অভ্যস্ত হয়ে উঠছে। ফলে জন্মদানকে উৎসাহিত করার জন্য কার্যকর নীতি খুঁজে বের করতে হবে চিনের সরকারকে। নচেৎ জনসংখ্যা আরও কমবে। অনেক স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই দম্পতিদের সন্তান ধারণে উৎসাহিত করার জন্য নানা পদক্ষেপ করছে৷ দক্ষিণাঞ্চলের মেগাসিটি শেনজেন এখন শিশু জন্মালে বোনাস দেয় এবং সন্তানের তিন বছর বয়স না হওয়া পর্যন্ত ভাতাও দেয়।

দম্পতি, যাদের প্রথম সন্তান রয়েছে তারা ৩,০০০ ইউয়ান পাবেন, যা তাদের তৃতীয় সন্তানের ক্ষেত্রে ১০,০০০ ইউয়ান অবধি বেড়ে যায়। জিনান শহর ১ জানুয়ারি থেকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে মাসিক ৬০০ ইউয়ান মাসিক বৃত্তি দিচ্ছে। জনসংখ্যাবিদ হে ইয়াফুও এর বিশ্লেষণ বলছে, সন্তানের জন্ম দিতে পারেন এমন বয়সের মহিলাদের সংখ্যাও কমছে। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রতি বছর ৫ মিলিয়ন কমেছে এই জনসংখ্যা। অর্থাৎ চিনে বয়স্ক জনসংখ্যাই বাড়ছে৷ যা মোটেও দেশের অর্থনীতির জন্য ভালো না। ২০২৩ থেকে শুরু করে ২১০০ সাল পর্যন্ত চিনের অর্থনীতিতে এর গভীর প্রভাব পড়বে বলেই মনে করছেন গবেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।