আপের বাজিমাত, বেকায়দায় তৃণমূল, কেন জাতীয় দলের তকমা হারাল ঘাসফুল শিবির?

TMC National Party Status Loss : এতদিন জাতীয় দলের মর্যাদা পেয়ে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার সেই তকমাও হারাল ঘাসফুল শিবির।

inscript
৩ মিনিট
আপের বাজিমাত, বেকায়দায় তৃণমূল, কেন জাতীয় দলের তকমা হারাল ঘাসফুল শিবির?

এই মুহূর্তে ভারতের মাটিতে চলছে ক্রিকেটের মরসুম। আইপিএলের দামামা তো প্রতিবারই এই সময় বেজে ওঠে। তবে এসবের পাশাপাশি রাজনীতির ময়দানও নিজের খেল দেখাচ্ছে। ২০২২ সালের শেষের দিকে গুজরাত নির্বাচন থেকে শুরু হয়েছে ভোটের মেলা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচনের ঘণ্টা বাজবে। পশ্চিমবঙ্গেও আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে উত্তেজনা ও রাজনৈতিক তরজা তুঙ্গে। তবে এসবের মধ্যেই রীতিমতো বড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এতদিন জাতীয় দলের মর্যাদা পেয়ে আসছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবার সেই তকমাও হারাল ঘাসফুল শিবির। এবার থেকে জাতীয় দলের তকমা তো বটেই, কোনও সুযোগ সুবিধাও পাবে না তৃণমূল।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, কেন এখনও জাতীয় দলের তকমা ধরে রেখেছে তৃণমূল। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্কও উঠেছে। এই প্রসঙ্গে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জাতীয় দলের তকমা তখনও কায়েম ছিল। সম্প্রতি কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে এই জাতীয় দলের ইস্যু নিয়েই প্রশ্ন করা হয়েছিল তৃণমূলকে। তারপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা।

ঠিক কী বলা হয়েছে? নির্বাচন কমিশন জানিয়েছে, ঘাসফুল শিবিরকে জাতীয় দলের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কেবল তৃণমূল নয়, সিপিআই-কেও জাতীয় দলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বদলে সেই জায়গায় উঠে এসেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ। তবে তৃণমূল যে এই সিদ্ধান্তে খুশি নয়, সেটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। আইনি পদক্ষেপ নেওয়ার দিকেও পা বাড়িয়েছে তারা। অন্যদিকে, জাতীয় দলের তকমা পাওয়ায় আপের মুকুটে নতুন পালকও জুড়ল। বিরোধি শক্তির মুখ হিসেবে তাহলে উঠে আসবেন কেজরিওয়াল?

  • আপনার জন্য আরও কিছু লেখা
অনুব্রতর ফিসচুলায় রক্ত, মেঝেতেই ঘুমোন পার্থ, কেমন আছেন তৃণমূলের পুরাতনীরা?

Anubrata Partha Conditions TMC : তৃণমূলের একদা দোর্দণ্ডপ্রতাপ দুই নেতা এখন আর মাঠে ময়দানে নেই। কেমন আছেন তৃণমূলের পুরনো নেতারা?

সেসব তো সময় বলবে। তবে জাতীয় দলের তকমা পাওয়া বা হারানো, এগুলো কাদের ওপর নির্ভর করে? ঠিক কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখা হয়? উল্লেখ্য, কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে কোনও রাজনৈতিক দলকে এই তকমা দেওয়া হয়। তবে নিজে থেকে ইচ্ছেমতো এটি দেওয়া যায় না। জাতীয় দলের মর্যাদা পেতে হলে বেশকিছু শর্ত মানতে হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট তিনটে শর্ত আছে –

১) লোকসভা নির্বাচনে ওই নির্দিষ্ট দলকে কমপক্ষে তিনটি রাজ্য থেকে ভোটে দাঁড়াতে হবে। এবং সেখানে দুই শতাংশ আসনে জিততেও হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘নোটা’র কাছেও গো হারা হারল তৃণমূল! কেন ত্রিপুরায় এমন ভরাডুবি হল জোড়াফুলের?

Tripura assembly election 2023 results : ২০২১ সালের পুরভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবারের ভোটে জেতা প্রার্থীও ছিল জোড়া ফুলের। তবে কেন এমন পরিস্থিতি হল?

২) লোকসভা কিংবা বিধানসভা – যে কোনও একটি নির্বাচনে অন্তত চারটি রাজ্যে ৬ শতাংশ করে ভোট পেতে হবে। এরই পাশাপাশি চারটি আসনও পেতে হবে।

৩) কমপক্ষে চারটি রাজ্যের মধ্যে রাজ্য দলের তকমা পেতে হবে সংশ্লিষ্ট দলকে।

এই তিনটির মধ্যে যে কোনও একটি শর্ত পূরণ করলেই জাতীয় দলের মর্যাদা পাওয়া যাবে। ১৯৯৮ সালে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস সেই শর্ত পূরণ করে ২০১৬ সালে। তাই ওই বছরই জাতীয় দলের মর্যাদা পায় ঘাসফুল। তৃণমূল কংগ্রেস হয়ে যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলিতে তৃণমূল সেভাবে দাগ কাটতে পারেনি। পশ্চিমবঙ্গ আর কিছুটা মেঘালয় ছাড়া আর কোনও রাজ্যে দাঁত ফোটাতে পারেনি মমতা ব্রিগেড। অন্যদিকে দিল্লি, গোয়া, পাঞ্জাব ও গুজরাত নির্বাচনে অভাবনীয় ফলাফল দেখিয়েছে আম আদমি পার্টি। সেজন্য জাতীয় দলের শিরোপা তার মাথায়।

আপাতত এই তকমা হারানোর ফলে ‘সর্বভারতীয়’ শব্দটি আর ব্যবহার করতে পারবে না তৃণমূল। ইভিএমে প্রথম সারিতে নামও থাকবে না দলের। সেইসঙ্গে নির্বাচনের দিন কিংবা বিধি নির্ধারণের ক্ষেত্রে বৈঠকে সর্বভারতীয় দলগুলির মতামত নেওয়া হয়। এক্ষেত্রে তৃণমূল সেই অধিকারও হারাল। তবে পরে নির্বাচনের মাধ্যমে শর্ত পূরণ করলে ফের জাতীয় দলের তকমা পেতে পারে ঘাসফুল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।