ভারত ভুলবে না কখনও, পাকিস্তান যে ভাবে পুষেছিল লাদেনকে

India-Pakistan : ভারত-পাক সংঘাতে উঠে এল লাদেনের প্রসঙ্গ, পাকিস্তানের যে ভূমিকা আজও বিতর্কিতই সারা বিশ্বে

Kankana Mukherjee
২ মিনিট
ভারত ভুলবে না কখনও,  পাকিস্তান যে ভাবে পুষেছিল লাদেনকে

স্বাধীনতার ৭৫ বছর কেটে গিয়েছে, কাশ্মীর ইস্যু নিয়ে এখনও মেটেনি বিতর্ক। জবাব, পাল্টা জবাবের গড়িয়েছে দুই দেশের অভ্যন্তরে। বিরোধ মেটেনি ভারত ও পাকিস্তানের মধ্যে। গতকাল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মিটিং-এ জম্মু কাশ্মীর প্রসঙ্গ তোলায় সন্ত্রাসদমনে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়েই পালটা প্রশ্ন তুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। সন্ত্রাসবাদ নিয়ে কার্যত পাকিস্তানের তুলোধনা করে তিনি বলেন, “যে দেশ আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় এবং প্রতিবেশী দেশের সংসদে আক্রমণ করে, তাদের রাষ্ট্রসঙ্ঘের ক্ষমতা নিয়ে বলার মতো বিশ্বাসযোগ্যতা নেই।” এর পাশাপাশি ২০০১ সালের সংসদ হামলার ঘটনাও উঠে আসে বিতর্কে।

লাদেনকে সামনে রেখে যে বিতর্ক আবার উস্কে দিলেন বিদেশমন্ত্রী, তার জেরেই ফিরে যেতে হয় স্মৃতির পাতায়। কেন এই ধরনের একটা দায় চাপানো হল পাকিস্তানের ওপর, কীভাবেই বা পাকিস্তান সাহায্য করেছিল লাদেনকে ইত্যাদি প্রশ্ন জড়ো হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঁটাতারের বিভেদ মুছে দিচ্ছে সিরিয়াল! ভারতীয়রা কেন মজছে পাকিস্তানের বিনোদনে

Pakistani Serial: বিনোদন কোথাও গিয়ে দুই দেশকে এক করেছে এবং করে চলেছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। এদিন ভোরবেলা নিউইয়র্কের টুইন টাওয়ারে নেমে আসে আকস্মিক হামলা। ছিনতাই করা একটি উড়োজাহাজ দিয়ে কার্যত চোখের সামনে গুঁড়িয়ে ফেলা হয় একটা সাম্রাজ্য। ১১০ তলার গগনচুম্বী যে ভবন দুটি ছিল যুক্তরাষ্ট্রের শৌর্য ও মর্যাদার প্রতীক, সেদুটি মাত্র দুই ঘণ্টার মধ্যে নিমেষে পরিণত হয় ধুলো ঝড়ে। এ ঘটনার জেরে নেমে আসে ভয়ংকর অন্ধকার। আহত এবং নিহতের তালিকা প্রস্তুত করলেও হিসেবটা আশঙ্কা দেয় আজও। তিন হাজারের বেশি নিরপরাধ সাধারণ মানুষ প্রাণ হারান এই ঘটনায়। এই এতো বড় বিধ্বংসী ঘটনাটি মোটেই মামুলি কোনও ঘটনা ছিল না।

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় তখন জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। হামলায় আঙুল উঠল সৌদি ধনকুবের ওসামা বিন লাদেনের আল–কায়েদার দিকে। বলা হল লাদেনের নেতৃত্বেই গোষ্ঠীবদ্ধ হামলার শিকার হয় টুইন টাওয়ার। প্রেসিডেন্ট বুশ ডাক দিলেন যুদ্ধের। প্রাথমিকভাবে লাদেনকে আশ্রয় দিতে এগিয়ে এল আফগানিস্তান। ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করতে অস্বীকার করল তারা। অতঃপর অবশ্যম্ভাবী হয়ে পড়ল যুদ্ধ।

আফগানিস্তানের বড় প্রতিবেশী দেশ পাকিস্তান। সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাষায়, দুটি দেশ আপন ভাইয়ের মতো। দুই দেশের সীমান্তও উন্মুক্ত থাকে। প্রেসিডেন্ট বুশ জানতেন, আফগানিস্তানে তালেবান ও আল–কায়েদা উৎখাতে তিনি ন্যাটোসহ অধিকাংশ বড় শক্তির সহায়তা পাবেন। কিন্তু তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন হবে পাকিস্তানের সহায়তা।তবে পাকিস্তান সহায়তা করেনি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদে তখন শক্তিশালী সেনা কর্মকর্তা পারভেজ মোশাররফ। একদিকে হযরত নিরাপত্তা সমস্যা অন্য দিকে রক্ষণশীল দেশের ধর্মের টান বাধা হয়ে দাঁড়ায় পথে। যুক্তরাষ্ট্রের আহ্বানে যোগ দেওয়ার অর্থ ছিল নিজ দেশের খেপে থাকা ধর্মীয় কট্টরপন্থী অংশটিকে আরও তাতিয়ে দেওয়া। ফলে ধর্মের দোহাই দিয়েই তারা সুযোগ করে দিয়েছিল লাদেনকে। প্রতিবেশী ‘মুসলিম ভাইয়ের’ বিরুদ্ধে রক্তারক্তিতে নামতে চায়নি তারা, বরং সাহায্যই করেছিল। তাই আজকের অধিবেশনে ভারতের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত অবৈধ ও একতরফা বলে যখন তোপ দাগেন পাক প্রধানমন্ত্রী, তখন পালটা এ তোপ খানিকটা অনিবার্য ছিল। সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের রূপকে এখনও ভোলেনি কেউই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।