কোন মন্ত্রে ন'কেজি ওজন কমিয়েছেন এলন মাস্ক? এই ডায়েট করলে পুজোর আগেই মেদ ঝরবে আপনারও

ওজনও কমবে, সঙ্গে ঘায়েল হবে একাধিক রোগব্যাধিও। নতুন এই ডায়েট পদ্ধতির পোশাকি নামই হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং।

Piya Saha
৪ মিনিট
কোন মন্ত্রে ন'কেজি ওজন কমিয়েছেন এলন মাস্ক? এই ডায়েট করলে পুজোর আগেই মেদ ঝরবে আপনারও

বেশ কিছুদিন আগে এলন মাস্কের গ্রিসে ছুটি কাটানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, খালি গায়ে বেশ বড় আকারের ভুঁড়ি নিয়ে ছুটি উপভোগ করছেন মাস্ক। তবে এই ছবির কারণে নেটিজেনদের প্রবল ট্রোলের মুখে পড়তে হয় টেসলা অধিকর্তাকে। কিন্তু এই উপহাস যে যথেষ্ট গায়ে লেগেছে মাস্কের, তারই প্রমাণ মিলল সদ্য করা একটি পোস্টের থেকে। তিনি ট্যুইট করে জানিয়েছেন যে, ইন্টারমিটেন্ট ফাস্টিং করে ইতিমধ্যেই ৯ কেজি ওজন কমিয়ে ফেলেছেন এবং যথেষ্ট ফিট অনুভব করছেন। বন্ধুর পরামর্শেই যে ডায়েট মেনে খাবার খাওয়া শুরু করেছেন, তাও জানান মাস্ক। ওজন ঝরাতে আজকাল অনেকেই এই ডায়েট মেনে চলেন। পুষ্টিবিশারদদের মতেও, ঘরোয়া খাবার খেয়েই খুব সহজে কমানো সম্ভব এই বাড়তি ওজন। তবে খাবার খেতে হবে দিনের নির্দিষ্ট সময়ে, বাকি সময়ে থাকতে হবে উপবাস। আর তাতেই নাকি হবে কেল্লাফতে! ওজনও কমবে, সঙ্গে ঘায়েল হবে একাধিক রোগব্যাধিও। নতুন এই ডায়েট পদ্ধতির পোশাকি নামই হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। আসুন জেনে নিই এই ডায়েট পদ্ধতির খুঁটিনাটি।

ইন্টারমিটেন্ট ফাস্টিং কী ?

খুব সহজ কথায়, ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো দিনে বা সপ্তাহে একটি নির্দিষ্ট সময় না-খেয়ে থাকার ডায়েট। ২৪ ঘণ্টার মধ্যে আপনি খেতে পারবেন মাত্র ৮ ঘণ্টা আর বাকি ১৬ ঘণ্টা কাটাতে হবে উপোস করে। তবে সপ্তাহে একদিন খেতেই পারেন মনভরে। সপ্তাহের বাকি দিনগুলো অথবা একদিন বাদে এই পদ্ধতি মেনে চলতে পারেন। তবে খেয়াল রাখতে হবে সারাদিনে খাদ্যতালিকায় ২৫ শতাংশর বেশি ক্যালোরি থাকা চলবে না এবং উপোস ভেঙে খেতে হবে ভারী খাবার।এভাবে মেনে চলতে পারলেই কমবে ওজন, সঙ্গে বাড়বে মেটাবলিক রেটও।

কীভাবে কাজ করে এই পদ্ধতি ?

বলা হয়, মানবসভ্যতার আদিকালে মানুষ ছিল শিকারি ও খাবার সংগ্রহকারী। বনজঙ্গলে সবসময় খাবার জুটত না প্রয়োজনীয় খাবার ফলে থাকতে হত উপোস করে। তাই বিজ্ঞানীরা বলছেন, আমরা সারদিনে যা খাবার খাই, তার খুব সামান্য অংশেই শরীর চলতে পারে। তাছাড়া মানুষ বাদে এখনও পশুপাখিকে উপোসের সঙ্গে মানিয়েই চলতে হয়। এতে এনার্জির ঘাটতি হয় না বরং লিভারে থাকা ফ্যাটি অ্যাসিড কিটোন বডি প্রস্তুত করে। এখান থেকেই প্রয়োজনীয় শক্তি পেয়ে যায় শরীর। ফলে কমতে থাকে অতিরিক্ত ওজন, বৃদ্ধি পায় শারীরিক সুস্থতা। তবে সমালোচকদের মতে, এখনই সিদ্ধান্তে পৌঁছনো সঠিক হবে না। ইন্টারমিটেন্ট ফাস্টিং ও তার কার্যকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে।

পদ্ধতি

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই বিশেষ পদ্ধতিতে বাগান করলে পাওয়া যাবে মানসিক শান্তি, বাড়বে স্মৃতিশক্তি

ভারতে হিলিং গার্ডেন সম্পর্কে মানুষের বিশেষ ধারণা না থাকলেও, পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলিতে কিন্তু অনেক বছর ধরেই এই বাগানের বেশ প্রচলন রয়েছে।

একাধিক পদ্ধতি অনুসরণ করে ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যেতে পারে। তবে আপনার জন্য কোনটি সঠিক তা একজন চিকিৎসকই বলতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের জনপ্রিয় তিনটি পদ্ধতি হলো।

১৬/৮ পদ্ধতি

প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা উপবাস করা এবং আপনার দৈনিক খাওয়ার সময় প্রায় ৮ ঘন্টা। এই সময়ের মধ্যে আপনি দুই, তিন বা তার বেশি খাবার খেতে পারেন।এই পদ্ধতিটি লিনগেন্স প্রোটোকল নামেও পরিচিত এবং ফিটনেস বিশেষজ্ঞ মার্টিন বারখান এটি জনপ্রিয় করেছেন। এক্ষেত্রে আপনি রাতের খাবারের পরে কিছু না খাওয়া এবং প্রাতঃরাশ বাদ দেওয়ার মতো কাজ করতে পারেন সহজেই। উদাহরণস্বরূপ, যদি আপনি রাতের খাবার ৮ টায় শেষ করেন তবে পরের দিন দুপুর পর্যন্ত কিছু খাবেন না। সেক্ষেত্রে আপনি প্রায় ১৬ ঘণ্টা উপবাসে থাকলেন। যারা সকালে প্রাতঃরাশ খেতে পছন্দ করেন তাদের জন্য এই পদ্ধতি মেনে চলা কঠিন হতে পারে কিন্তু যারা প্রাতঃরাশ এড়িয়ে যান তাঁরা সহজেই অনুসরণ করতে পারেন এই পদ্ধতি। উপবাসের সময় আপনি জল, কফি এবং অন্যান্য জিরো-ক্যালোরিযুক্ত পানীয় পান করতে পারেন, যা ক্ষুধার অনুভূতি কমাতে সাহায্য করবে। তবে খাওয়ার সময় প্রাথমিকভাবে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রচুর প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খান তবে এই পদ্ধতিটি কাজ করবে না।

৫:২ ডায়েট

এই ডায়েটে আপনি সপ্তাহের ২ দিনের জন্য আপনার ক্যালোরির পরিমাণ ৫০০-৬০০ পর্যন্ত সীমাবদ্ধ করে বাকি ৫ দিন খেতে পারেন ঘরোয়াভাবে রান্না করা যে-কোনও খাবার। এই পদ্ধতিকে ফাস্ট ডায়েটও বলা হয় এবং ব্রিটিশ সাংবাদিক মাইকেল মোসলে জনপ্রিয় করেছিলেন। উপবাসের দিনে, মহিলাদের ৫০০ ক্যালোরি এবং পুরুষদের ৬০০ ক্যালোরি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি সোমবার এবং শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সাধারণ খাবারই খেতে পারেন। এই ২ দিনের জন্য মহিলাদের জন্য ২৫০ ক্যালোরি এবং পুরুষদের জন্য ৩০০ ক্যালোরির ২টি ছোট খাবার খেতে পারেন। ৫:২ ডায়েট ওজন কমাতে কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

অনায়াসে উপবাস করুন

এক্ষেত্রে উপবাসের কোনও নিয়ম নেই। শুধুমাত্র অতিরিক্ত ক্ষুধার্ত বোধ না করলে কিংবা কাজে ব্যস্ত থাকলে খাওয়া এড়িয়ে যেতে পারেন। এমনকী, বাদ দিতে পারেন প্রাতঃরাশও।তবে স্বাস্থ্যকর লাঞ্চ ও ডিনার খান। সুষম খাবার খাওয়া নিশ্চিত করলেই সুফল মিলবে।

রোগ প্রতিরোধ

এই ডায়েট পদ্ধতি মেনে খাবার খেলে একাধিক রোগের মোকাবিলা করা সম্ভব। দেহের অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই ডায়েট প্ল্যান। ডিএনএ-র ক্ষত সেরে উঠতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতিতে খাবার গ্রহণ করলে। আবার হৃদযন্ত্রের সুস্থতাও বজায় থাকবে ।

তবে মনে রাখবেন আপনার জন্য কোন পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন, তা ডাক্তারই সঠিক বলতে পারবেন। তাই এই ডায়েট শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।