কোভিড টিকা আদৌ নিরাপদ? কী বলছে আইসিএমআর এবং এনসিডিসি?

Covid: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দাবি করেছে, তরুণদের হার্ট অ্যাটাকে হওয়া এবং আকস্মিক মৃত্যুর ঘটনার সঙ্গে কোভিড১৯ টিকার সরাসরি কোনও সম্পর্ক নেই৷

inscript
২ মিনিট
কোভিড টিকা আদৌ নিরাপদ? কী বলছে আইসিএমআর এবং এনসিডিসি?

হৃদরোগে আকস্মিক মৃত্যুর সঙ্গে কোভিড ভ্যাকসিনের কোনও যোগ রয়েছে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)- এর গবেষণায় উঠে এসেছে ভারতের কোভিড ১৯ টিকার সঙ্গে আকস্মিক মৃত্যুর কোনো যোগসূত্র নেই। দেখা যাক, কী বলছে আইসিএমআর এবং এনসিডিসি?

আইসিএমআর এবং এনসিডিসি দু’টি পৃথক গবেষণা পরিচালনা করেছে। একটি গবেষণা করা হয়েছে পুরনো তথ্য যাচাই করে এবং দ্বিতীয় গবেষণাটি বর্তমানে চলছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দাবি করেছে, তরুণদের হার্ট অ্যাটাকে হওয়া এবং আকস্মিক মৃত্যুর ঘটনার সঙ্গে কোভিড১৯ টিকার সরাসরি কোনও সম্পর্ক নেই৷ ওই গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ৷

  • আপনার জন্য আরও কিছু লেখা
নতুন রাজনৈতিক দল গড়বেন এলন মাস্ক! কেন এই হুমকি ট্রাম্পকে?

Elon Musk Donald Trump: মাস্ক হুমকি দিয়ে বলছেন, এই বিল সমর্থনকারী রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করবেন তিনি।

আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউশন অফ এডুকেশন (NIE) ২০২৩ সালের মে থেকে অগাস্টের পরিসংখ্যান নিয়ে এই গবেষণা করেছে। সংস্থাটি গবেষণা পরিচালনা করতে ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি বড় হাসপাতালের তথ্য নিয়েছে। এতে ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের রিপোর্ট নেওয়া হয়েছিল। এমন ব্যক্তিদেরই তথ্য নেওয়া হয় যাঁরা আগে অসুস্থ হননি, কিন্তু ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে হঠাৎ মারা গিয়েছেন। তাদের দাবি, এই গবেষণার ফলাফল স্পষ্ট করেছে কোভিড-১৯ টিকা গ্রহণ করলে হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ে না।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও এই তথ্যকে সমর্থন করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশের বেশ কয়েকটি সংস্থার মাধ্যমে আকস্মিক মৃত্যুর ঘটনাগুলির তদন্ত করতে গবেষণা করা হয়েছে। এই গবেষণাগুলি প্রমাণ করেছে, কোভিড ১৯ ভ্যাকসিন এবং দেশে আকস্মিক মৃত্যুর রিপোর্টের মধ্যে সরাসরি কোনও যোগসূত্র নেই৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC)-এর গবেষণার উঠে আসা তথ্য নিশ্চিত করেছে যে ভারতে কোভিড১৯ ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর। ভ্যাকসিন নেওয়ার ফলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে জেনেটিক্স, জীবনধারা এবং কোভিড-পরবর্তী জটিলতা’।

উল্লেখ্য, সম্প্রতি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মন্তব্য করেন, তাঁর রাজ্যে তরুণদের মধ্যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর জন্য কোভিড-১৯ টিকাকে দায়ী করেন তিনি। কোভিড পর্বে টিকা দেওয়াতেই ওই ঘটনা বলে দাবি তাঁর। এই মন্তব্যের একদিন পরেই সামনে এসেছে কোভিড টিকা সংক্রান্ত এই গবেষণার রিপোর্ট। গত মাসে কর্নাটকের হাসান জেলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয় বলে একটি পোস্টে উল্লেখ করেছিলেন সিদ্দারামাইয়া। কোভিড-১৯ টিকার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে জানতে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনেরও ঘোষণা করেন তিনি।

তবে কোভিড টিকা নিয়ে শুরু থেকে বিতর্ক ছিল। কারণ, জনস্বার্থে জরুরি পরিস্থিতিতে টিকা সীমিত পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল করেই প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়েছিল। দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিরাম ইনস্টিটিউট কোভিড শিল্ড (টিকা) নিয়ে এমনটাই জানিয়েছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।