নতুন রাজনৈতিক দল গড়বেন এলন মাস্ক! কেন এই হুমকি ট্রাম্পকে?

Elon Musk Donald Trump: মাস্ক হুমকি দিয়ে বলছেন, এই বিল সমর্থনকারী রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করবেন তিনি।

inscript
২ মিনিট
নতুন রাজনৈতিক দল গড়বেন এলন মাস্ক! কেন এই হুমকি ট্রাম্পকে?

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে ফাটল সম্পর্কে গোটা বিশ্বই অবহিত। ট্রাম্প সমর্থিত গৃহনীতি বিল নিয়ে মাস্ক এবার খড়্গহস্ত। বিলটি রিপাবলিকান দলের সিনেট সদস্যরা দ্রুত পাস করার চেষ্টা করছেন। মাস্ক এই বিলকে 'ধ্বংসাত্মক' এবং 'পাগলামি' বলছেন। এই বিলটি প্রণয়ন হলে, তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন, এমন বার্তাও দিচ্ছেন মাস্ক।

গত শনিবার ভোরে রিপাবলিকান নেতারা ৯৪০ পৃষ্ঠার এই বিলের নতুন সংস্করণ প্রকাশ করেন। এই বিলে কর হ্রাস, চিকিৎসা সুবিধা কমানো, খাদ্য সহায়তা হ্রাস এবং সামরিক ও অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তবে, গ্রামীণ হাসপাতালগুলোর জন্য একটি তহবিলের প্রস্তাবও এতে যুক্ত করা হয়েছে। রিপাবলিকান নেতারা আশা করছেন, আগামী ৪ জুলাইয়ের মধ্যে এই বিল সিনেট ও হাউসে চূড়ান্ত অনুমোদন পাবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মঙ্গলগ্রহে ইন্টারনেট বসাতে উদ্যোগী এলন মাস্ক! কারা ব্যবহার করবে এই নেটওয়ার্ক?

Elon Musk Mars Internet Connection: মাস্কের কোম্পানি স্পেসএক্স মঙ্গল গ্রহে ইন্টারনেট সংযোগ বসাতে চাইছে স্টারলিংকের মাধ্যমে।

মাস্ক এই বিলের বিরোধিতা করে এক্স-এ একাধিক পোস্ট করেছেন। তিনি বলেছেন, এই বিল আমেরিকার ঋণের পরিমাণ বাড়াবে এবং দেশকে 'ঋণের দাসত্বের' দিকে ঠেলে দেবে। মাস্ক হুমকি দিয়ে বলছেন, এই বিল সমর্থনকারী রিপাবলিকান সদস্যদের বিরুদ্ধে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন করবেন তিনি। মাস্কের প্রস্তাব, মার্কিন মুলুকে একটি নতুন রাজনৈতিক দল চাই যা মার্কিন সমাজের কণ্ঠস্বর তুলে ধরবে।

মাস্কের এই তীব্র প্রতিক্রিয়া রিপাবলিকান দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেক রিপাবলিকান সদস্য তাঁর প্রভাবের ভয়ে প্রকাশ্যে তাঁর সমালোচনা করতে ভয় পাচ্ছেন। তবে একটা বড় অংশ মনে করে, যতই আস্ফালন করুন মাস্ক, ট্রাম্পই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবেন। উল্লেখ্য, মাস্কের সমর্থক কেনটাকির টমাস ম্যাসি এই বিলের বিরোধিতা করছেন।

ট্রাম্প এবং মাস্কের মধ্যে এহেন অম্লমধুর সম্পর্কের শেষ কোথায়? মাস্ক কেনই বা এই বিল নিয়ে গর্জে উঠলেন? এই পদক্ষেপ তাঁর ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে? প্রশ্ন উঠছে কারণ টেসলা এবং স্পেসএক্স সরকারি চুক্তির উপর নির্ভরশীল। এই বিলে বৈদ্যুতিক গাড়ির জন্য ভর্তুকি বন্ধের প্রস্তাব রয়েছে, যা টেসলার জন্য ক্ষতিকর হতে পারে।

বলাই বাহুল্য, মাস্কের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে। এই মাস্কই গত নির্বাচনে ট্রাম্পের জন্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার সাহায্য করেছিলেন। সেই সম্পর্ক এত তাড়াতাড়ি বিষিয়ে উঠবে, কেউই ভাবতে পারেনি।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আবের কাওয়াস: প্রথম ফিলিস্তিনি-আমেরিকান মুসলিম মহিলা নিউ ইয়র্কের সিনেটে

Aber Kawas: নিউ ইয়র্কের ১২ নম্বর সিনেট ডিস্ট্রিক্ট থেকে জয়ী হয়ে ইতিহাস গড়লেন আবের কাওয়াস। নিউ ইয়র্ক স্টেট আইনসভায় তিনি প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরিহিত মুসলিম মহিলা প্রতিনিধি।

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।