মাত্র এক বছরের প্রেম! সম্পর্কের শুরু নিয়ে কোন সত্যি সামনে আনলেন রাঘব এবং পরিনীতি?

Parineeti Chopra-Raghav Chadha: দিল্লিতে ঘটা করে রাঘব-পরিণীতির বাগদান, কিন্তু তাঁদের প্রেমের শুরু কীভাবে হয়েছিল জানেন?

Kankana Mukherjee
২ মিনিট
মাত্র এক বছরের প্রেম! সম্পর্কের শুরু নিয়ে কোন সত্যি সামনে আনলেন রাঘব এবং পরিনীতি?

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের দুটি পরিচিত নাম। যদিও সম্প্রতি মিলে গিয়েছে এই দুই জগৎ। জনপ্রিয় অভিনেত্রী পরিণীতির সঙ্গে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা। সম্প্রতি বাগদান সেরেছেন তাঁরা। এই উপলক্ষে গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে ছিল জমজমাট আয়োজন। এমন একটা জমজমাট বিয়েকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুগলের অসংখ্য ছবি। তবে এহেন জাঁকালো একটি বিয়েকে নিয়ে আগে থেকে খুব বেশি খবর প্রকাশ্যে আসেনি। কিভাবে দুটি ভিন্ন জগতের মানুষের মধ্যে প্রেম হল কিভাবেই বা সেই প্রেম বিয়ে অবত্তি গড়ালো সেই বিষয়ে থেকে গিয়েছে বেশ কিছু কৌতূহল।

রাজনীতি এবং পরিণীতি এই দুই মিলেমিশে গিয়েছে রাঘবের জীবনে। কিন্তু ঠিক কবে থেকে পরিণীতির সঙ্গে আলাপ রাঘবের? এই প্রশ্নের উত্তর যদি এখন লোক মুখে যথেষ্ট জনপ্রিয়। একসময় পড়াশোনার সূত্রে দুজনেই একসঙ্গে থাকতেন লন্ডনে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন রাঘব চাড্ডা। অন্যদিকে পরিণীতির ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফাইন্যান্স এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স ডিগ্রি রয়েছে। ইংল্যান্ডে থাকার সময় থেকেই তাদের দুজনের আলাপ এবং বন্ধুত্ব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি কোটি টাকার মালিক পরিণীতি, সম্পত্তির নিরিখে কতটা পিছিয়ে স্বামী রাঘব? জানুন খুঁটিনাটি

Parineeti-Raghav: আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া৷ সম্পত্তির নিরিখে কে এগিয়ে? জানেন, মোট কত টাকার মালিক এই যুগল?

কিন্তু প্রেম নিয়ে কোনওদিনই প্রকাশ্যে আসেনি তেমন কোনও খবরই। এদিকে সাম্প্রতিক সময়ে মুম্বই ও দিল্লিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাঘব ও পরিণীতিকে। যদিও এতদিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। তবে বাগদান অনুষ্ঠানের পর আর কোনওকিছুই চাপা থাকল না। পরিবার এবং কিছু ঘনিষ্ঠ ব্যক্তিত্বের উপস্থিতিতে বাগদান সেরেছেন রাজনীতি ও অভিনয় দুনিয়ার এই তারকা জুটি।

অনেকেই হয়তো ভাবছেন যে লন্ডনে পড়াশোনা করাকালীন সময় থেকেই তাদের মধ্যে গোপনে প্রেম ছিল। তবে সে বিষয় একেবারেই নাকচ করে দিয়েছেন এই জুটি। বদলে সামনে এনেছেন আসল সত্যিটা। বন্ধুত্ব অনেকদিনের হলেও তাদের প্রেম নাকি সবেমাত্র বছর ঘুরেছে, এমনটাই দাবি করেছেন রাঘব এবং পরিণীতি। বছরখানেক আগে মুম্বাইয়ের এক সিনেমা সেটে দুজনের এতদিনের বন্ধুত্ব প্রেমে পরিণত হয় বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ সিনেমার সেটেই দু’জনের মন দেওয়া-নেওয়া হয়। পাঞ্জাবে শুটিং করছিলেন পরিণীতি। আর ঠিক সেই সময় কাজের সূত্রে রাঘবও ছিলেন মুম্বাইতে। ফলে দুজনেই ঠিক করেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবেন। আর সেই দেখাই ক্রমে বন্ধুত্বকে প্রেমে পরিণত করেছে বলেই জানা যাচ্ছে।

তবে প্রথম থেকেই নিজেদের বন্ধুত্ব এবং প্রেম নিয়ে খুব একটা প্রচার করেননি রাঘব এবং পরিণীতি। কেবল শেষ দু মাসে তাদের দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে, কখনও রাঘব এসেছেন মুম্বইতে, আবার কখনও পরিণীতি উড়ে গিয়েছেন দিল্লি, একসঙ্গে লাঞ্চ, ডিনার, সবই করেছেন। কখনও আবার সিনেমাও দেখেছেন একসঙ্গে। এই সব ছবিই একের পর এক সামনে আসছিল। আর এই ছবিগুলিই ক্রমশ জল্পনা বুনেছিল। অবশেষে সব জল্পনাকে সত্যি প্রমাণ করে নিজেদের সম্পর্কের স্বীকৃতি দিলেন রাঘব এবং পরিণীতি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।