Exclusive : ডেলিভারি শ্রমিকদের নিয়ে কী ভাবছে কংগ্রেস? যা জানালেন কানহাইয়া কুমার

Kanhaiya Kumar Exclusive : গিগ শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস কী ভাবছে তা ইনস্ক্রিপ্টকে স্পষ্ট করে জানিয়েছেন কানহাইয়া।

inscript
২ মিনিট
Exclusive : ডেলিভারি শ্রমিকদের নিয়ে কী ভাবছে কংগ্রেস? যা জানালেন কানহাইয়া কুমার

ভারতে জোম্যাটো, অ্যামাজন, উবর, ওলা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ ভিত্তিক পরিষেবা বাড়ছে। গত কয়েক বছরে একমাত্র এই ক্ষেত্রেই নিয়োগ হয়েছে সবচেয়ে বেশি। কিন্তু এই শ্রমিকরা চুক্তিভিত্তিক। কর্মসংস্থান দেশে তলানিতে এসে ঠেকেছে। সেই অবস্থায় ভারতে ক্রমেই বেড়েছে গিগ অর্থনীতির দাপট, বেড়েছে ডেলিভারি শ্রমিক। অথচ এই শ্রমিকদের চাকরি না রয়েছে নিশ্চয়তা, না আছে পেনশন, না আছে প্রভিডেন্ড ফান্ড না আছে বীমা। কংগ্রেস যুব সম্প্রদায়ের চাকরির বিষয়টিকে জোর দিচ্ছে সবচেয়ে বেশি। ক্ষমতায় এলে ডেলিভারি শ্রমিকদের নিরাপত্তার দিকটি নিয়ে কী ভাবছে কংগ্রেস, তা স্পষ্ট করে জানালেন কানহাইয়া কুমার। মালদহে ইনস্ক্রিপ্টকে এক একান্ত কথোপকথনে কংগ্রেস নেতা কানহাইয়া জানান, রাজস্থানে ক্ষমতায় থাকার সময় কংগ্রেসই গিগ শ্রমিক বা ডেলিভারি শ্রমিকদের নিয়ে আইন পাস করে।

ভারতের গিগ শ্রমিকরা তথাকথিত নিয়োগকর্তা-কর্মচারী- এই সম্পর্কের বাইরে পড়েন। কিন্তু এই শ্রমিকরাই বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে কারণ এই ক্ষেত্রটি দ্রুত বৃদ্ধি পেয়েছে। কোভিডের পরে বেকারত্বের হার যত বেড়েছে ডেলিভারি কর্মীর সংখ্যাও বেড়েছে তত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ন্যায় যাত্রা' নিয়ে মালদহে রাহুল, নিজের গড়ে কেন গড়হাজির ডালু?

Bharat Jodo Nyay Yatra: মালদহ আদতে যার গড়, যে নেতার জন্য মালদহে কংগ্রেসের এত প্রতাপ, সেই আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু কোথায় এই বিরাট ভারত জোড়ো ন্যায় যাত্রায়?

ভারতের গিগ অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছেন ঠিক কত শ্রমিক তার কোনও সরকারি পরিসংখ্যান নেই। তবে এই ডেলিভারি শ্রমিকদের সংখ্যা ১০ মিলিয়ন থেকে ১৫ মিলিয়নের মধ্যেই। নীতি আয়োগের অনুমান ২০৩০ সালের মধ্যে গিগ অর্থনীতিতে জুড়ে থাকা শ্রমিকদের সংখ্যা ২৩.৫ মিলিয়নেরও বেশি হতে পারে। অথচ এই শ্রমিকদের চাকরি অনিশ্চিত, চিকিৎসা ও দুর্ঘটনা সংক্রান্ত বীমা নেই। দাবি দাওয়া জানানোর জায়গাও নেই। শ্রমিক হিসেবে স্বীকৃতি, শ্রম আইনের অধীনে সমস্ত সুবিধা পাওয়া, নির্দিষ্ট কাজের সময় এবং কাজের যোগ্য পরিবেশ সহ বিবিধ দাবি শ্রমিকদের মধ্যে থেকে আগেও উঠে এসেছে। এই গিগ শ্রমিকদের অবস্থা নিয়ে কংগ্রেস কী ভাবছে তা ইনস্ক্রিপ্টকে স্পষ্ট করে জানিয়েছেন কানহাইয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কংগ্রেস-তৃণমূল বন্ধুতার পথে কাঁটা অতিরিক্ত 'বামপ্রীতি'! মালদহের সভা থেকে যা বললেন মমতা

Mamata Banerjee: কংগ্রেসের সঙ্গে জোট না করার জন্য ফের বামেদেরকেই দুষেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে দিয়েছেন সিপিএমের উপর।

কানহাইয়া কুমার বলছেন, রাজস্থানে কংগ্রেস সরকার ছিল কিছুকাল আগেও। সেই প্রথম, দেশের কোনও রাজ্য সরকার গিগ শ্রমিকদের নিয়ে আইন পাস করেছিল। রাজস্থানে কংগ্রেসই প্রথম এমন কাজ করে। কানহাইয়া ইনস্ক্রিপ্টকে বলেন, "এই দেশের যুবকরা কংগ্রেসের সঙ্গে জুড়ুন আমরা চাই। কংগ্রেস সরকার রাহুল গান্ধির নেতৃত্বে, মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে দেশের যুবকদের কর্মসংস্থানের লক্ষ্য অবিচল হয়ে কাজ করবে। যারা শ্রমিক রয়েছেন, সে গিগ শ্রমিকই হন বা অসংগঠিত ক্ষেত্রের মজুর বা সংগঠিত শ্রমিক, পেনশন স্কিম থেকে শুরু করে সমস্ত কল্যাণমূলক কাজগুলি কংগ্রেস করবে। এটা কেবল প্রতিশ্রুতি নয়। আমাদের সরকার যেখানে এসেছে গিগ শ্রমিকদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি।" কানহাইয়া জানান, ভারত জোড়ো যাত্রা যখন শুরু হয়, সেই প্রথম দফার সময়েই গিগ শ্রমিকদের প্রতিনিধি দল রাহুল গান্ধির সঙ্গে এসে দেখা করেন। রাজস্থানে তখনই কংগ্রেস সরকার এই নিয়ে আইন পাস করে।

একই কথা বলেন জয়রাম রমেশও। জয়রামের অভিযোগ, মোদি সরকার শ্রমিকদের দাবি দাওয়া শোনে না, মোদিজি হাজারও শ্রমিক সংগঠনগুলির কণ্ঠরোধ করছেন। জয়রাম রমেশ বলছেন, গিগ অর্থনীতির ফলে লক্ষ লক্ষ গিগ শ্রমিক পেয়েছে এই দেশ, অথচ এই শ্রমিকরা নিরাপত্তাহীন।

ইনস্ক্রিপ্টের প্রশ্নের উত্তরে জয়রাম বলছেন, "রাহুল গান্ধি বলছেন পাঁচটি ন্যায়ের কথা। এই পাঁচটি ন্যায়ের লক্ষ্যেই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজ্যে রাজ্যে হাঁটছেন রাহুল। এই পাঁচটি ন্যায় হলো- নারী ন্যায়, যুবা ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায়, অংশীদারিত্বের ন্যায়। আর শ্রমিকদের ন্যায়ের মধ্যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে গিগ ইকোনমির লক্ষ্য লক্ষ্য শ্রমিকদের সামাজিক সুরক্ষার বিধি বলবৎ করা"।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।