এবার দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু! আশ্চর্য যে যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের

Kissing Device: এই যন্ত্র ব্যবহারের জন্য প্রথমে ব্যবহারকারীদের মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং যন্ত্রটিকে ফোনের চার্জিং পোর্টে জুড়ে নিতে হবে।

inscript
২ মিনিট
এবার দূরত্বে থেকেও খেতে পারেন সত্যিকারের চুমু! আশ্চর্য যে যন্ত্র আবিষ্কার বিজ্ঞানীদের

লং ডিস্ট্যান্স প্রেমের সংখ্যা ক্রমেই বাড়ছে। কাজের প্রয়োজনে হোক বা পড়াশোনা, প্রেমে পড়া দুই মানুষের দুই ভিন রাজ্যে চলে যাওয়া বা ভিন দেশে চলে যাওয়াতে দুইজনের মাঝে বাড়ছে ভৌগলিক দূরত্ব। চোখের দূর হলে তা মনের দূর হয় কিনা জানা নেই, তবে দেহের দূর তো বটেই। প্রেমে শারীরিক নৈকট্য গুরুত্বপূর্ণ, নানা কারণেই প্রেমে পড়া দুই মানুষের শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ক মজবুত করার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। যোগাযোগ ব্যবস্থার উন্নতি দূরে থাকা দুই মানুষের মধ্যে রোজের যোগাযোগ বাড়িয়েছে ঠিকই কিন্তু দুই ভিন্ন রাজ্যে থেকেও পাশে বসে হাত ধরার মতো সুযোগ তো অমিল। তবে এখন আর সেই সমস্যা ভোগাবে না। পরদেশী প্রেমিক প্রেমিকারা শুধু ফোনে কথোপকথন নয়, চুমুও খেতে পারবেন সত্যি করে! চিনের একটি বিশ্ববিদ্যালয় একটি 'চুম্বন যন্ত্র' তৈরি করেছে যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন হইচই।

CNN জানাচ্ছে, দূরে বসেও চুমু খাওয়ার এই যন্ত্র আবিষ্কার করেছে চাংঝো ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজি। বহু যোজন দূরত্বে থাকা প্রেমিক যুগলদের সত্যিকারের শারীরিক ঘনিষ্ঠতা ভাগ করে নেওয়ার অনন্য উপায় হিসাবে এই যন্ত্রের চুটিয়ে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পর্দায় প্রথম চুম্বনদৃশ্য, অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন নেহরু || আজীবন বিতর্কিত ছিলেন দেবিকা রানি

বম্বে টকিজ যখন তার সবচেয়ে সেরা অভিনেত্রীর অপেক্ষায় প্রহর গুনছে, তখনই একটি চিরকুট এসেছিল। তাতে লেখা ছিল, ‘বিদায়...'

কী এই চুমু খাওয়ার যন্ত্র? এই যন্ত্রে রয়েছে সিলিকনের ঠোঁট, প্রেশার সেন্সর এবং অ্যাকুয়েটর। এটি ব্যবহারকারীর ঠোঁটের চাপ, নড়াচড়া এবং তাপমাত্রার হুবহু প্রতিলিপি করে সত্যিকারের চুম্বনকে অনুকরণ করতে পারে। শুধু চুমু খাওয়ার সময়ের চাপ বা নরম অনুভূতি নয়, চুমুর শব্দও মিলবে একেবারে আসল চুমুর মতোই!

কীভাবে কাজ করবে এই চুম্বন যন্ত্র? এই যন্ত্র ব্যবহারের জন্য প্রথমে ব্যবহারকারীদের মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং যন্ত্রটিকে ফোনের চার্জিং পোর্টে জুড়ে নিতে হবে। এই অ্যাপটিতে উল্টোদিকের মানুষটির অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার যন্ত্রটি জুড়লেই তারা ভিডিও কল শুরু করতে পারেন এবং নিজেদের চুম্বনের প্রতিলিপি একে অন্যকে পাঠাতে পারেন।

চিনের গ্লোবাল টাইমসকে এই যন্ত্রের উদ্ভাবকদের মধ্যে অন্যতম জিয়াং ঝংলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর বান্ধবীর সঙ্গে দীর্ঘকাল দূরত্বের সম্পর্কই ছিল তাঁর। কেবল ফোনের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ ছিল। শারীরিক দূরত্বকে ঘোচানোর কোনও বন্দোবস্ত করা যায় কিনা ভাবতে ভাবতেই এই যন্ত্র তৈরির কথা মাথায় আসে।

দূরত্বে বসে প্রেমালাপ অবধি ঠিক ছিল! একেবারে চুমু খাওয়া! চিনের সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে ব্যাপক শোরগোল ফেলেছে এই যন্ত্র। বহু প্রেমিক-প্রেমিকাই যেমন স্বস্তি পেয়েছেন, ভরসা পেয়েছেন তেমনই অনেকে আবার গেল-গেল রবও তুলেছেন। অনেকেই যন্ত্রটিকে 'অশ্লীল' বলে সমালোচনা করেছেন। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে, অপ্রাপ্তবয়স্করাও এই যন্ত্র কিনে ব্যবহার করতে পারে। একটি দীর্ঘ চুম্বনের জন্য অপেক্ষার তবে বেলা শেষ? বহুকাল পরে দেখা হওয়া দুই প্রেমিক প্রেমিকার মাঝের তীব্র আকুতি শেষে যন্ত্রের হাতে এসে অস্তমিত?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।