চাপা কান্না থেকে না-বলা কথা, কে কে-র গানে একটা প্রজন্ম যেভাবে বেঁচেছে

তাঁর গান আসলে একটা প্রজন্মের ভাষ্য। তাদের অক্ষরবৃত্তে ঘুরেফিরে আসবে নিজের কথাই। আসলে এই প্রজন্মের 'আমি'-কে সুরের মায়াভাষ্যে আগলে রয়েছে কে কে-র কণ্ঠ।

Sanchari Bhowmik
৩ মিনিট
চাপা কান্না থেকে না-বলা কথা, কে কে-র গানে একটা প্রজন্ম যেভাবে বেঁচেছে

'জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি... '

জানি আছে, জানি চিরকাল থাকবে তাঁর হাত। আসলে কিছু স্পর্শ হয় অন্তরের, যাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করার মতো শব্দ আজও অভিধানের পাতায় অমিল। এই লেখা কেবল নিজের জন্য, সব মনখারাপে যাঁর সুর বলেছে 'আমি আছি'! আজকালকার কিশোর-কিশোরীদের মতো হাতে অ্যানড্রয়েড ফোন একটা প্রজন্মের কিশোরী বিকেলকে ব্যস্ত রাখেনি। তবে ছিল সিডি প্লেয়ার, যখন প্রথম রং লাগে মনে, তখন এক অচেনা মানুষের গান যেন বুকের ভেতরে তরঙ্গ তুলত! সত্যি কথা বলতে, তখন তাঁর নামটুকুও জানতাম না আমরা অনেকেই। শুধু শুনতাম গান। সেই গান উঠে এল হলুদ পাতার ডায়েরিতে... তারপর থেকেই গেল। তিনি কৃষ্ণকুমার কুন্নাথ, আসমুদ্রহিমাচলের তিনি কে কে। তাঁর জন্মদিন বলে কথা! আসলে বিখ্যাত মানুষের জন্মদিন বা মৃত্যুদিন নিয়ে আবেগে ভরপুর লেখা হবে, এ তো স্বাভাবিক। তাঁর গান জুগিয়েছে প্রাণের আরাম। বহু বন্ধুহীন, একলা মানুষের সঙ্গী হয়েছে 'পল... '। অনেকেরই তাঁকে চেনা সেই বিখ্যাত রিয়্যালিটি শো থেকেই। একদল তরুণ প্রজন্ম 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চ কাঁপিয়ে গাইছে 'ইয়ারোঁ'।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'দেবদাস' থেকে 'আশিকি টু'- গানের সুরে প্রেমের নদীর খোঁজ দিয়েছিলেন কে কে

শিল্পীকে চিরবিদায় জানানোর সময় ফিরে দেখা যাক তাঁর ঝুলিতে থাকা সুপারহিট সব গানগুলো।

স্কুলের শান্ত একা মেয়েটা মফসসল ছেড়ে ২০১৫তে পা দিল ঝাঁ চকচকে শহরে। সেখানেও সে এক্কেবারে একা- আজও! তবুও একজন আছে, আজও আছে, তাঁর গানের জাদু নিয়ে। আমাদের যৌবনের প্রথম অধ্যায়ে হাতে পাওয়া স্ক্রিনটাচ ফোনে তখনও আজকের মতো ইন্টারনেট ফোরজি স্পিড দিত না। জীবন তখনও প্রতিযোগিতার মার-প্যাঁচে ব্যস্ত হয়নি। ছিল না ইউটিউবের রমরমা। বড়জোর ছিল আমাদের এয়ারসেলের টুজি ইন্টারনেট। আর ফোনের চিপে গান ডাউনলোড করে শোনার বৃষ্টিভেজা হলদে বিকেল। তারপর সময় এগিয়েছে, একটা প্রজন্মও জীবনে এগিয়েছি হয়তো! বয়স বেড়েছে, মানুষ এসেছে, চলে গেছে। বদলেছে অভিধানে না-পাওয়া শূন্যতার প্রতিশব্দ। বদলেছে শোকের পাশে এসে চুপ করে বসা সেই ছায়া। বদলেছে সবাই! কিন্তু 'Nothing is Permanent'-এর যুগেও ভরসা হয়ে থেকে গেছে কে কে-র গান।

হিন্দি সিনেমার গানের ইতিহাসকে দেখলে দেখা যায়, কে কে শেষ শতাব্দীর নয়ের দশক ও এই শতাব্দীর প্রথম দশকে একাধিক সুপারহিট গান গেয়েছেন। ১৯৯৬ সালে শিখ বিচ্ছিন্নতাবাদের ওপর আধারিত ছবি ‘মাচিস’-এর গানের অংশবিশেষ, বিশাল ভরদ্বাজের সুরে, কিংবা ১৯৯৯ সালে তাঁর জনপ্রিয় অ্যালবাম ‘পল’ বা ২০০৮ সালের ‘হামসফর’ অ্যালবামটির কথা উঠে আসবেই। নিছক তথ্য বলে, ১১টা ভাষায় প্রায় সাড়ে তিন হাজার বিজ্ঞাপনী জিঙ্গল রেকর্ড করেছেন কে কে। শাহরুখ খান, রণবীর সিংহ কিংবা সলমন খানের নেপথ্য কণ্ঠ হিসেবেও জনপ্রিয় হয়েছে তাঁর গান। অজস্র অনুষ্ঠান করেছেন দেশ-বিদেশে। তাঁর অনুষ্ঠানে মোহিত হয়েছে কয়েক প্রজন্ম।

গান ভালবেসে গান- এই নিয়ে যদি কোনও গবেষণাকেন্দ্রিক লেখা হয়, তাহলে সেখানে কেকে অবশ্যই থাকবেন। আগে একবার লিখলেও হঠাৎ মনে পড়ল 'মাচিস'-এর 'ছোড় আয়ে হম উয়ো গলিয়াঁ... ' কিংবা 'হম দিল দে চুকে সনম'-এর 'তড়প তড়প কে' যেন মোচড় দিয়ে কাঁদিয়ে তুলেছিল ভেঙে যাওয়া বহু হৃদয়কে। কে কে দরদ দিয়ে গাইতেন তাই মঞ্চে 'সাচ ক্যাহ রাহা হে দিওয়ানা' গাওয়ার পরেই গাইতে পারতেন উত্তাল নাচের গান 'আপনি পোড়ে'। তাঁর গানের শিকড়ে যেমন ছিল প্রেমের উদযাপন, তেমনই মিশে ছিল একা, নিঃসঙ্গ মানুষের চোখের নোনা জল।

তাঁর গান আসলে একটা প্রজন্মের ভাষ্য। তাদের অক্ষরবৃত্তে ঘুরেফিরে আসবে নিজের কথাই। আসলে এই প্রজন্মের 'আমি'-কে সুরের মায়াভাষ্যে আগলে রয়েছে কে কে-র কণ্ঠ। যার অস্তিত্বটুকু সম্পর্কে ও জানলেন না কে কে। অথচ অনেকেরই বিজন ঘরের সেই বন্ধু হয়ে রয়ে গেলেন। তাঁর অসংখ্য শ্রোতার সঙ্গে সম্পর্ক আবেগের, হৃদয়ের, আধ্যাত্মিক চেতনার; সেখানে তিনি রেখে গেলেন সুর, কণ্ঠ, গান আর হাজারও মানুষের নানা স্মৃতি। তাঁর ছায়াপথ ধরেই হেঁটে যাচ্ছি আমার মতো একলা পথিক আর আলগোছে বলছি- 'আভি আভি তো মিলি হো/আভি না করো ছুটনে কি বাত্'!

লিখেছেন
Sanchari Bhowmik
Sanchari Bhowmik
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।