বিমানের মধ্যে মাঝ আকাশে সহযাত্রী মহিলার গায়ে প্রস্রাব! হন্যে হয়ে দেশ খুঁজছে এই যাত্রীকে...
Man Peed on Air India Co-flyer: অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করার কারণ হলো, যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন।

নিউইয়র্ক থেকে রওনা হয়েছিলেন। আসছিলেন দিল্লিতে। মাঝ আকাশে সহযাত্রী বৃদ্ধা মহিলার গায়ের প্রসাব করে দেশ জুড়ে শোরগোল ফেলেছেন বিখ্যাত এক সংস্থার উঁচু পদে আসীন ব্যক্তি! ঘটনাটি গত বছরের ২৬ নভেম্বরের। নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ওই বয়স্ক মহিলার প্রস্রাব করা ব্যক্তির বিরুদ্ধে জারি করা হল লুক আউট নোটিশ। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিজনেস ক্লাসের ওই যাত্রী প্রায় সত্তর বছরের প্রবীণ নাগরিকের গায়ে প্রস্রাব করেন।
দিল্লি পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে একটি লুকআউট নোটিশ জারি করার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল। পুলিশ জানিয়েছে, শঙ্কর মিশ্র নামের ওই অভিযুক্ত একটি আর্থিক পরিষেবা সংস্থার সহ সভাপতি। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত শঙ্কর মিশ্র ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা ওয়েলস ফার্গোর ভারতীয় শাখার সহ-সভাপতি। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করার কারণ হলো, যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sania Mirza Fighter Plane : সানিয়া মির্জা এখন সংবাদমাধ্যমের শিরোনামে। ভারতের প্রথম মুসলিম মহিলা হিসেবে ফাইটার প্লেন ওড়াতে চলেছেন তিনি।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শঙ্কর মিশ্র মুম্বইয়ের বাসিন্দা। পুলিশের একটি দল মুম্বইতে গিয়ে সম্ভাব্য স্থানে খোঁজ করলেও শঙ্করের খোঁজ মেলেনি, কারণ তিনি পালিয়ে গিয়েছিলেন। তাঁকে খুঁজে বের করতেই এখন মরিয়া পুলিশ। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) নির্দিষ্ট বিধি অনুসরণ না করার জন্য এয়ারলাইন, পাইলট এবং AI-102 বিমানের কেবিন ক্রুকে শো-কজ নোটিশও ধরিয়েছে। একজন যাত্রীকে সামলানোর ক্ষেত্রে এমন ‘অপেশাদার’ আচরণের কারণ জানাতে এয়ারলাইন এবং ক্রুকে উত্তর দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে ডিজিসিএ।
ওই বয়স্কা মহিলার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা (জনসাধারণের জায়গায় অশ্লীল কাজ), ৩৫৪ (শ্লীলতাহানির উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ), ৫০৯ (অপমান করার উদ্দেশ্যে শব্দ, অঙ্গভঙ্গি বা কাজ) এবং ৫১০ (মাতাল ব্যক্তির দ্বারা জনসমক্ষে অসদাচরণ) পাশাপাশি বিমান বিধির অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অভিযুক্ত যাত্রীর উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ এবং পরিস্থিতি মোকাবিলায় বিমানকর্মীদের তরফে কোনও ত্রুটি ছিল কিনা তা তদন্ত করার জন্য একটি অভ্যন্তরীণ প্যানেলও গঠন করা হয়েছে।















