মাছ-মাংস নয় ‘জিলিপি’ দিয়ে মশলাদার তরকারি! যে উদ্ভট খাবারে চক্ষু চড়কগাছ নেটিজনদের
Masala Jalebi : তেল মশলা সহযোগে জিলিপি, কেমন সেই স্বাদ?

কথায় বলে, ‘পেটে খেলে পিঠে সয়’, তাই পেট নিয়ে একটা বাড়তি টানাপোড়েন চলতেই থাকে সবসময়। তার ওপর যুগের সঙ্গে সাযুজ্য রেখে জীবন যতই আধুনিক হয়েছে ততই বদলে গিয়ে খাদ্যাভ্যাস। এদেশ বিদেশ থেকে এসেছে নতুন নতুন খাবার। কখনও আবার চিরাচরিত খাবারের স্বাদে খানিক অন্যরকম ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে ফিউশন। ‘ফুচকা’র মধ্যে ‘চকোলেট’ অথবা ‘রাইস’-এর মধ্যে ‘নুডুলস’ মিলেমিশে একাকার হয়ে যায় হামেশাই। আর সেই নতুন স্বাদেও দিব্যি মজেন মানুষ। খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তাই নতুন কিছুই নয়। তাক লাগিয়ে দেওয়ার একটা প্রয়াস চলে নিয়ত।
আজকাল ‘ফুড ব্লগার’ শব্দটা বাজারে খুবই জনপ্রিয়। হাতে হাতে ক্যামেরা থাকার দৌলতে বাজারে নামজাদা দোকানের অতিপরিচিত খাবার থেকে শুরু করে নতুন খাবারের সন্ধান, সবই মুঠোফোনে চলে আসে হামেশাই। ফুড ব্লগাররা কখনও সন্ধান দেন সস্তার বিরিয়ানি কখনও আবার উদ্ভট কোনও খাবার, যা কিনা চেখে দেখা তো দূর, চোখে দেখার কোথাও কল্পনা করেননি আগে। এই ধরুন চায়ের বদলে কোকের মধ্যে ডুবিয়ে বিস্কুট অথবা ডালের বদলে শস মেখে ভাত, এই দুনিয়ায় সব সম্ভব। সব কিছুর শেষেই একটা ‘ফিউশন’ জুড়ে দিলেই কাজ হাশিল।
- আপনার জন্য আরও কিছু লেখা
Best Indian Food of 2022: ২০২২-এ বিশ্বের সেরা পাঁচটি 'ঐতিহ্যবাহী খাবার' হল, কারে (জাপান), পিকানহা (ব্রাজিল), আমেইজোয়াস এ বুলহাও পাটো (পর্তুগাল), তাংবাও (চিন) এবং গুওটি (চিন)
এরকমই একটি অদ্ভুত খাবারের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। টুইটারে ছবিটি পোস্ট করেন ময়ুর সেজপাল নামে এক ব্যক্তি। ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই রিয়্যাক্ট-এর ছড়াছড়ি। ইতিমধ্যেই ২৩০০-এর বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। হলুদ রঙের তরকারি জাতীয় কিছু একটা খাবারের মধ্যে জিলিপি, আর ক্যাপশনে খাবারের নাম লেখা ‘মশলা জিলিপি’। ভাবুন একবার মিষ্টির দোকানের অমন মচমচে জিলিপি খানা নাকি ঝালে ঝোলে মিশে একেবারে একাকার। রীতিমত কষিয়ে রাঁধা কোনো তরকারি জাতীয় পদ যেন, ওপরে আবার তেল ভাসছে!
মিষ্টির দোকানের জনপ্রিয় একটি পদ জিলাপি। সন্ধার মুখশুদ্ধি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির শেষ পাতে প্রায়শঃই দেখা যায় একে। কিন্তু ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, অন্যরকম ছবি। একটা বড় কড়াই, আর তাতেই ঝোলের মধ্যে মশলা জিলাপি। এহেন একটা খাবার সামনে আসতেই তোলপাড় নেট দুনিয়া। ফিউশনপ্রেমী হাতে গোনা কিছু মানুষ বাদে একটা বড় অংশের মানুষই ক্ষোভ উগড়ে দিয়েছেন সেজপালের ওপর। মিশ্র প্রতিক্রিয়ার ছবি উঠে এসেছে কমেন্ট বক্সে। কেউ একটা রাগের রিয়্যাক্ট ঠুকেই মুখ ঘুরিয়েছেন, কেউ আবার উগড়ে দিয়েছেন ধিক্কার। রীতিমত গালিগলাজ করতেও ছাড়েননি কেউ কেউ। এমনকী বমির ইমোজি দিয়েও কেউ বুঝিয়ে দিয়েছেন এই অদ্ভুত খাবার নৈব নৈব চ!
Want to try masala jalebi? viral pic irks netizensসাম্প্রতিক ঘটনার জেরে ফিউশনের নামে খাবারের দুনিয়ায় সার্বিক যে পরিবর্তন আনা হচ্ছে নিয়ত সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠেছে। নতুনত্বের চাপে আটকা পরে সবেকিয়ানা প্রায় হারাতে বসেছে। এমনকী কোন খাবারের যে ঠিক কীরকম স্বাদ তাও ভুলতে বসার জোগাড়। তাই টক-নোনতা ফুচকাকে মিঠা শসের ছোঁয়ায় বদলে যাওয়ার জার্নিতে মিষ্টি জিলাপির মশলাদার তরকারিতে পরিণত হওয়া এমন আর কি!
















