কুমিরকে বিয়ে করলেন মেয়র! বিচিত্র বিয়ের কারণ জানলে চমকে উঠবেন...

Man Marries Crocodile: নাচতে নাচতে সদ্যবিবাহিতা কুমির কনেকে গালে চুমুও খেয়েছেন মেয়র!

inscript
৩ মিনিট
কুমিরকে বিয়ে করলেন মেয়র! বিচিত্র বিয়ের কারণ জানলে চমকে উঠবেন...

ভালোবাসা অন্ধ। অনেকেই এমন দাবি করে থাকেন। মানে একবার প্রেমে পড়লে ভালো খারাপের মতো তুচ্ছ বিষয়ে আর মন দেওয়া যায় না। মন তখন একজনকেই দেওয়া যায়। সর্বস্ব তখন শুধু তারই জন্য। প্রেম বয়স মানে না, সীমান্ত মানে না, ধর্ম, জাতপাতের সংকীর্ণ গলি সে চিরে বেরিয়ে যায়। আর ভালোবাসা যখন মহৎ বা বৃহৎ উদ্দেশ্যে হয়? সব সম্ভব। রাম তো দেশের মানুষের মন রাখতে সীতাকে আগুনে ঢুকিয়ে পরীক্ষাও নিয়ে ফেলেছিলেন। প্রজাদের ভালো রাখতে এটুকু ত্যাগ না করলে আর কীই বা... শহরের মানুষদের ভালো রাখতে, দক্ষ প্রজাপালক হতে তাই কুমিরকে বিয়ে করে ফেলেছেন এক মেয়র! কোনও ঠাট্টা-ইয়ার্কির ব্যাপারই নয়। শহরের মানুষদের সুখে স্বাচ্ছন্দে রাখতে সত্যিই এক আস্ত স্ত্রী কুমিরের সঙ্গে বিয়ে সেরেছেন শহরের মেয়র! প্রথাগত ঐতিহ্য মেনেই মেক্সিকোর এক ছোট্ট শহরে এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে।

ভিক্টর হুগো সোসা, সান পেড্রো হুয়ামেলুলার মেয়র। মেক্সিকোর তেহুয়ানটেপেক ইসথমাসের আদিবাসী চোন্টাল জনগণের বাস এই শহরে। ভিক্টর হুগো সোসার সঙ্গে অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামে একটি কুমিরের বিয়ে হয়েছে, পুরোটাই রীতিমতো আনুষ্ঠানিক রীতি রেওয়াজ মেনে। অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা হচ্ছে কেম্যান গোত্রের কুমির। মেক্সিকো এবং মধ্য আমেরিকায় এই প্রজাতির কুমির মেলে। কুমির বলে ছোট করা যাবে না যদিও। স্থানীয় নানা উপাখ্যানে এই কুমিরকে বলা হয় 'রাজকুমারী'। কুমির আর সোসার বিয়ে কি তবে অ্যারেঞ্জড? নাহলে কুমিরের প্রেমে মানুষ পড়েছে, বিয়ে অবধি গিয়েছে এমন তো শোনা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই মন্দিরে বাস ভাত-গুড়খেকো নিরামিষাশী কুমিরের! অলৌকিকের নেপথ্যে লুকিয়ে যে সত্য

Vegetarian crocodile: নিরামিষাশী কুমির বাবিয়া একটি পুরুষ কুমির। মন্দিরের পুকুরেই তার বাস ছিল। আর প্রিয় খাবার মন্দিরের চাল ও গুড়ের নৈবেদ্য।

"আমি দায়িত্ব গ্রহণ করেছি কারণ আমরা একে অপরকে ভালোবাসি। এটাই গুরুত্বপূর্ণ। প্রেম ছাড়া তো বিয়ে করতে পারবেন না... আমি রাজকন্যার সঙ্গে বিয়ে করতে রাজি," বিয়ের আচার যখন চলছে, গদগদ মুখে জানিয়েছিলেন মেয়র সোসা। আসলে রীতি তো এমনই। দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিবাদ ভঞ্জন করতে ২৩০ বছর ধরে এখানে একজন পুরুষ এবং একজন স্ত্রী কুমিরের মধ্যে বিয়ের রীতি রয়েছে।

লোককাহিনি অনুযায়ী, একবার একজন চোন্টাল রাজা হুয়াভ আদিবাসী গোষ্ঠীর এক রাজকন্যাকে বিয়ে করেছিলেন। সেই বিয়ের পরেই দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে বিবাদ থেমে শান্তিপূর্ণ সহাবস্থান আসে। রাজার জায়গা এখন নিয়েছেন মেয়র আর স্ত্রী কুমির হচ্ছে সেই রাজকন্যার প্রতীক। হুয়াভ জনগোষ্ঠীর বাসিন্দারা এখন উপকূলীয় ওক্সাকা রাজ্যে বাস করেন, এই শহর থেকে খুব দূরে নয়।

আসলে এই বিয়ে প্রকৃতিকে উদ্দেশ্য করেই। যাতে বৃষ্টি ভালো হয়, যাতে বীজের অঙ্কুরোদগম ভালো হয়, চাষাবাদ ভালো হয়, সেই সমস্ত জিনিস যা চোন্টালদের জন্য শান্তি এবং সম্প্রীতি নিয়ে আসবে তা নিশ্চিত করতেই মানুষ আর কুমিরের এই বিয়ে। কিন্তু কুমিরের সঙ্গে প্রেম তো সহজ কাজ না। কুমির ভালোবেসে একটু ঘনিষ্ঠ হতে গেলেই এক কামড়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার আশঙ্কা! তাই প্রাক-বৈবাহিক দুর্ঘটনা এড়াতে কুমিরটির চোয়াল বেঁধে দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানের আগে, কুমিরটিকে ঘরে ঘরে নিয়ে যাওয়া হয় যাতে লোকজন তাকে কোলে নিয়ে নাচতে পারে। কুমির অমন এবড়োখেবড়ো পিঠ নিয়ে মোটেও বিয়ে করতে বসে পড়ে না। সবুজ স্কার্ট, মাথায় রঙিন টায়রা, হাতে সেলাই করা জামা পরে রাজকন্যা সেজে নেয়। পরে, তাকে একটি কনের সাদা পোশাক পরিয়ে আশীর্বাদ অনুষ্ঠানের জন্য টাউন হলে নিয়ে যাওয়া হয়।

প্রথার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জোয়েল ভাসকুয়েজ তাঁর জাল ফেলেন জলে এবং ভালো মাছ ধরার, সমৃদ্ধি, ভারসাম্য এবং শান্তিতে থাকার প্রার্থনা করেন। বিয়ের পর মেয়র তাঁর কুমির কনেকে নিয়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী সুরে নেচেওছেন। নাচতে নাচতে সদ্যবিবাহিতা কুমির কনেকে গালে চুমুও খেয়েছেন মেয়র!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।