শবর, তাই আলোহীন? দুর্গতি ঘুচতে লাগল ৬ মাস!

Electricity in Tribal village Jhargram: মন্ত্রীকে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হল। ৬ মাস পর গ্রামে বিদ্যুৎ ফেরায় বেজায় খুশি বাসিন্দারা।

inscript
২ মিনিট
শবর, তাই আলোহীন? দুর্গতি ঘুচতে লাগল ৬ মাস!

দীর্ঘ ৬ মাস অন্ধকারে ছিলেন তাঁরা। আলো, পাখা কিছুই ছিল না। ২০২২-এ দাঁড়িয়েও সেও অন্ধকারের মধ্যেই নিজেদের সমস্ত কাজ করছিলেন ঝাড়গ্রামের করমশোল ও জঙ্গলখাসের শবররা। অন্ধকারে মোমবাতি কিংবা কুপির আলোয় বসে পড়াশোনা করতে হয়েছে শিশুদের। এবার সেই দুর্দশা কেটে নতুন আলো দেখার অপেক্ষায় শবররা। পশ্চিমবঙ্গের মন্ত্রী বীরবাহা হাঁসদার উদ্যোগে করমশোল ও জঙ্গলখাস গ্রামের বাড়িতে ফিরতে চলেছে বিদ্যুৎ। মন্ত্রীকে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হল। ৬ মাস পর গ্রামে বিদ্যুৎ ফেরায় বেজায় খুশি বাসিন্দারা।

৬ মাস ধরে বিদ্যুৎ নেই, অথচ প্রশাসনের কাছে এই বিষয়ে কোনও অভিযোগ জানায়নি গ্রামের মানুষেরা? ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের লালগড়ের এই দু’টি গ্রামের বাসিন্দারা জানান, অভিযোগ জানানো হয়েছিল। বিদ্যুৎ সহ অন্যান্য দফতরেও জানানো হয়েছিল। কিন্তু তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি। ফলে আলোও আসেনি শবরদের ঘরে। এনিয়ে ক্ষোভও ছিল গ্রামবাসীদের মধ্যে। প্রত্যন্ত গ্রামীণ এলাকা, এবং শবর জাতি বলেই কি প্রশাসনের কোনও হেলদোল নেই? এমন প্রশ্নও তুলেছেন গ্রামবাসীদের একাংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্যাধ ও শবরদের প্রাচীন দেবী আজও হাজার হাজার ভক্তর আশ্রয়

বর্তমানে উলাইচন্ডীপুজোর জৌলুস কিছুটা কমে এলেও পুজোর দিনটিতে নানা স্থান থেকে জনসমাগম হয়। অতীতেও এই মেলাতে অসম্ভব ভিড় হতো বলে জানা যায়।

শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, সরাসরি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে এই ব্যাপারটি জানানো হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রীকে জানানোও হয়। খবর শোনার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। ফলে নড়েচড়ে বসে বিদ্যুৎ দফতরও। গ্রাম দু’টিতে গিয়ে পরীক্ষা করে দেখা যায়, দীর্ঘ ৬ মাস ধরে সেখানকার বিদ্যুতের ট্রান্সফর্মারটি বিকল হয়ে গিয়েছে। এছাড়াও অনেকের বাড়িতে বিদ্যুতের মিটারও বসেনি। সমস্ত সমস্যা তড়িঘড়ি মিটিয়ে ফেলাল নির্দেশ দেন মন্ত্রী।

অবশেষে ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার সেই স্বপ্নের দিন এগিয়ে এল। করমশোল গ্রামে বসানো হয় নতুন একটি ট্রান্সফর্মার। পাশাপাশি দু’টি গ্রাম মিলিয়ে প্রায় ৬৫ টি জায়গায় নতুন বিদ্যুতের মিটার বসানোর কাজ শুরু হয়েছে। শীঘ্রই সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। মন্ত্রী তড়িঘড়ি হস্তক্ষেপ না করলে কি এই কাজ আরও কয়েক মাস পিছিয়ে যেত? সে ব্যাপারে নিরুত্তর দফতর। তবে দীর্ঘদিন পর গ্রামে বিদ্যুৎ ফিরে আসায় এখন খুশির হাওয়া লালগড়ের এই দু’টি শবর গ্রামে।

স্থানীয় বাসিন্দা পুষ্প শবর বলেন, “মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ঠিক করা হল। এর জন্য মন্ত্রীকে অনেক ধন্যবাদ।” কিন্তু এই বিদ্যুৎ ফিরে আসতে ছ'মাস সময় কেন লাগল, সেই প্রশ্নও তুলছেন গ্রামবাসীরা। আপাতত নতুন বছরের আগেই আলো ফোটায় আনন্দে মেতে উঠেছেন করমশোল, জঙ্গলখাসের আট থেকে আশি প্রত্যেকেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।