ফাঁপা প্রতিশ্রুতির 'অচ্ছে দিন'! কী বলেছিল বিজেপি, আর বাস্তবে কী ঘটেছে?

Raghav Chadha on BJP Govt : বিজেপির যে ২৫ টি প্রতিশ্রুতি পূরণ হয়ে যাওয়ার কথা ছিল ২০২২ সালের মধ্যে, তার একটিও পূরণ হয়নি।

inscript
৩ মিনিট
ফাঁপা প্রতিশ্রুতির 'অচ্ছে দিন'! কী বলেছিল বিজেপি, আর বাস্তবে কী ঘটেছে?

'আচ্ছে দিন' আসার কথা অনেকদিনই। দেশের শাসকদল বিজেপির মতে, তা সমাগতও। স্বাধীনতার ৭৫ বছর পেরোতেই দেশে 'অমৃতকাল' চলছে বলে জানিয়ে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। সেই অমৃতের, সেই আচ্ছে দিনের স্বাদ কি ভারতীয় নাগরিকরা পেয়েছেন? কীভাবে পেয়েছেন? বিজেপি দেশের মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিল সবটাই কি পূরণ হয়েছে? আরও একটা লোকসভা নির্বাচন, প্রতিশ্রুতির জোয়ার আসার আগে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিসমূহ জনগণকে দিয়েছিল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাঘব। প্রায় পাঁচ মাস 'সাসপেনশন' জারি ছিল রাঘবের উপর। বিশেষাধিকার কমিটির সুপারিশের ভিত্তিতে আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। ১১ অগাস্ট থেকে জারি ছিল স্থগিতাদেশ।

রাজ্যসভায় বক্তৃতার সময় রাঘব চাড্ডা বলেন, দেশের শাসক গেরুয়া দল ২০১৯ সালে যে 'নতুন ভারতের' প্রতিশ্রুতি দিয়েছিল তার কী হলো আখেরে? ২০২৪ সালের নির্বাচনের আগে বিজেপি কী বলেছে এবং কতটা করেছে তার বিশ্লেষণ করা উচিত। রাঘব বলছেন, "বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল 'আচ্ছে দিন' আনার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু ২০১৪ সালের পরে এই শব্দ খুব কমই ব্যবহার করেছে বিজেপি। ২০১৯ সালের নির্বাচনের আগে বিজেপি দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল 'আমরা নতুন ভারত তৈরি করব।' ২০২৪ সালে আবার নির্বাচন আসছে তাই বিজেপি দলের ২৫ টি প্রধান প্রতিশ্রুতির বিশ্লেষণ করা উচিত।"

রাঘব জানাচ্ছেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ২০২২ সালের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে দেশ। ২০২২ সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দুর্ঘটনাজনিত বীমা, জীবন বীমা, পেনশন অবসর পরিকল্পনা পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাঘব চাড্ডার দাবি, সরকারি প্রতিবেদনেই বলা হয়েছে যে প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ৩ জনের জীবন বীমা রয়েছে। জনধন যোজনার অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু কত অ্যাকাউন্ট খালি তা জানেও না বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি কোটি টাকা নয় ছয়! আয়ুষ্মান ভারত প্রকল্পের নামে আসলে কী চলছে দেশে?

Ayushman Bharat Scam: ২.২৫ লক্ষ ক্ষেত্রে, অস্ত্রোপচার করার তারিখটি দেখানো হয়েছে 'ডিসচার্জের' অনেক পরে!

I presented BJP’s 10 Year Report Card in Parliament

Subject: New India by 2022

Total Promises: 25

Fulfilled: 0

Result: FAIL

  • আপনার জন্য আরও কিছু লেখা
নয়া ভারতে বেড়েছে নারী ও শিশুদের প্রতি অপরাধ, এই কি তবে মোদিজির 'অচ্ছে দিন'?

NCRB report: শিশুদের প্রতি ঘটে চলা অপরাধের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে প্রতিবছর। ০২১ সালে শিশুদের প্রতি অপরাধের সংখ্যা ছিল ৩৩.৬ শতাংশের কাছাকাছি। ২০২২ সালে সেটা বেড়ে দাঁড়ায় ৩৬.৬ শতাংশ।

— Raghav Chadha (@raghav_chadha)

আপ নেতার দাবি, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের আয় বাড়বে। তা তো বাড়েইনি উল্টে কৃষকদের ঋণের বোঝা দুই গুণ বেড়েছে। গত ১৮ ত্রৈমাসিকে কৃষিতে দেশের সর্বনিম্ন প্রবৃদ্ধি ঘটেছে। ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতীয়ের নিজের বাড়ি হবে, প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। বাস্তব কী সকলেই জানে। শৌচালয়ও নেই। এই মুহূর্তে দেশের ২০ শতাংশ পরিবার খোলাস্থানেই মলত্যাগ করে। শৌচাগার তৈরি হলেও সেখানে জল নেই। ২৪ ঘণ্টা বিদ্যুৎ নেই সর্বত্র। পরিবেশগত ইস্যুতেও সরকারকে কোণঠাসা করেছেন রাঘব। রাঘবের ব্যাখ্যা, বিজেপি ২০২২ সালের মধ্যে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই বছর ১৪ মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। বাতাসে দূষক কণার মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি কিন্তু পুরো দেশই এখন 'গ্যাস চেম্বার' হয়ে গেছে।

২০২২ সালের মধ্যে গ্রামীণ এলাকায় সকলের বাড়িতে জল থাকবে বলে প্রতিশ্রুতি দেয় বিজেপি। ৪০ শতাংশ বাড়িতে আজও কলের জল নেই। ২০২২ সালের মধ্যে অপুষ্টিমুক্ত দেশ হবে। বাস্তবে শিশু অপুষ্টিতে ভারত সারা বিশ্বের জঘন্য অবস্থানে। ভারতের ৭৪% মানুষই স্বাস্থ্যকর খাবার পান না। রাঘব আরও বলেন, বিজেপি দাবি করেছিল ২০২২ সালের মধ্যে রেল দুর্ঘটনায় আর মৃত্যু হবে না কারও। এবারই ওড়িশার বালাসোর, অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনা এই ঘটনাই প্রমাণ করে যে বিজেপির প্রতিশ্রুতি আসলে ফাঁপা বুলি।

আম আদমি পার্টির সাংসদ বলেন, অপরিশোধিত তেল এবং গ্যাসের আমদানি ১০ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাস্তবের তথ্য বলছে এই আমদানি 'দ্বিগুণ' হয়েছে। বিজেপির জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ২ লক্ষ কিলোমিটার বাড়ানোর দাবি নিয়েও শাসক দলকে নিশানা করেন তিনি। ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত মাত্র ১,৪৪,০০০ কিলোমিটার পথ স্থাপন করা হয়েছিল।

প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক ও নার্সের অভাব নিয়েও রাঘব সরকারের সমালোচনা করেন। নতুন ভারতে তাহলে কী করল বিজেপি? যে ২৫ টি প্রতিশ্রুতি পূরণ হয়ে যাওয়ার কথা ছিল ২০২২ সালের মধ্যে, তার একটিও পূরণ হয়নি। ২০২৪ সালের ভোটের আগে প্রতিশ্রুতির তালিকা বাড়বে নিঃসন্দেহে, কিন্তু বাস্তবে তা পূরণ হবে কি? আদৌ সম্ভব দেশের ১৪০ কোটি মানুষকে খাবার, জল, শৌচাগার, স্বাস্থ্যসেবা জোগানো?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।